Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
প্রাথমিক ট্রায়ালে সাফল্য পেলো গ্লাক্সো সমর্থিত চীনা টিকা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 December, 2020, 05:00 pm
Last modified: 04 December, 2020, 05:45 pm

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
  • এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

প্রাথমিক ট্রায়ালে সাফল্য পেলো গ্লাক্সো সমর্থিত চীনা টিকা

গ্লাক্সোর সহযোগিতায় টিকাটি তৈরি করছে চীনের সিচুয়ান ক্লোভার বায়োফার্মা ইঙ্ক। কোম্পানিটি জানিয়েছে, প্রাথমিক ট্রায়ালে ১৫০ ব্যক্তির দেহে তাদের প্রতিষেধক দেওয়া হলে- তা অ্যান্টিবডি তৈরিতে সমর্থ হয়।
টিবিএস ডেস্ক
04 December, 2020, 05:00 pm
Last modified: 04 December, 2020, 05:45 pm
সংগৃহীত প্রতীকী ছবি

প্রাথমিক গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্লাক্সোস্মিথক্লিন সমর্থিত একটি কোভিড-১৯ টিকা তৈরির প্রচেষ্টা। তাই এখন বড় আকারের ট্রায়ালের উদ্যোগ নেওয়া হচ্ছে। 

গ্লাক্সোর সহযোগিতায় টিকাটি তৈরি করছে চীনের সিচুয়ান ক্লোভার বায়োফার্মা ইঙ্ক। কোম্পানিটি জানিয়েছে, প্রাথমিক ট্রায়ালে ১৫০ ব্যক্তির দেহে তাদের প্রতিষেধক দেওয়া হলে- তা অ্যান্টিবডি তৈরিতে সমর্থ হয়। এদের মধ্যে বয়স্করাও ছিলেন। কারো মধ্যেই বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়াও পড়েনি।

এই প্রতিষেধক প্রস্তুতে ব্যবহার হয়েছে ব্রিটিশ কোম্পানি গ্লাক্সো এবং মার্কিন কোম্পানি ডায়নাভ্যাক্স টেকনোলজিক্স কর্পের তৈরি 'অ্যাডজুভেন্ট' বা সহায়ক উপাদান।

তবে আসন্ন বড় আকারের ট্রায়ালে গ্লাক্সোর অ্যাডজুভেন্ট পরীক্ষা করা হবে। চলতি মাসেই শুরু হবে এ ট্রায়াল। আর ডায়নাভ্যাক্সের তৈরি উপাদানের পরীক্ষা শুরু হবে ২০২১ সালের প্রথমদিকে। আজ শুক্রবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।   

বিশ্বব্যাপী যে কয়েক ডজন টিকা প্রাথমিক ট্রায়ালের ধাপ শেষ করছে তাদের মধ্যে এই ভ্যাকসিনও রয়েছে। ফাইজার ও মডের্না ইঙ্ক বা অ্যাস্ট্রাজেনেকার চাইতে দৌড়ে পিছিয়ে গেলেও তারা হাল ছাড়তে রাজি নয়। তাছাড়া, প্রতিটি দেশই জাতীয়ভাবে টিকা তৈরির সক্ষমতা অনুধাবন করতে পেরেছে। ফলে দুনিয়াজুড়ে বহু দেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থা সরকারি সহায়তায় টিকা গবেষণা চালিয়ে যাচ্ছে। 

সকলেরই প্রত্যাশা তাদের তৈরি প্রতিষেধক নতুন জীবাণু সার্স কোভ-২'র বিনাশ ঘটাবে। অবসান করবে মহামারির। 

এই অবস্থায় ক্লোভারের টিকার গঠন সাধারণ ফ্রিজের তাপমাত্রায় দীর্ঘসময় স্থির থাকার প্রমাণ মিলেছে। এরফলে গবেষণা সফল হওয়া এটিকে গণটিকা কর্মসূচির অংশ করা যাবে। সরবরাহ করা যাবে উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশগুলোতেও। 

টিকাটির গবেষণার লক্ষ্যে গঠিত কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপারডনেস ইনোভেশন্স- এর প্রধান রিচার্ড হ্যাচেট এক বিবৃতিতে একথা জানান।

তিনি আরো বলেন, জাতিসংঘের কোভাক্স জোটে সরবরাহ করার লক্ষ্যে টিকাটির কোটি কোটি ডোজ উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে। এরফলে সমতার ভিত্তিতে সকল দেশের মানুষ টিকা গ্রহণের সুযোগ পাবেন। 

এদিকে প্রাথমিক ট্রায়ালে সফলতার ঘোষণায় লন্ডন পুঁজিবাজারের লেনদেনে শুক্রবার গ্লাক্সো'র শেয়ারের দর ১.৬% বাড়ে।  

  • সূত্র: ব্লুমবার্গ 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / গ্লাক্সোস্মিথক্লিন / সিচুয়ান ক্লোভার বায়োফার্মা ইঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
  • এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net