Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
26 December, 2021, 10:25 am
Last modified: 26 December, 2021, 11:33 am

Related News

  • তাপপ্রবাহে ওষুধের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা
  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা প্রতি ১৬ মাস অন্তর পুনরায় করোনা সংক্রমিত হতে পারেন: যুক্তরাজ্যের গবেষকদল
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা

অন্য যে কোনও ভাইরাসের সংক্রমণের ধরন আর কোভিড-১৯ এর ধরন এক নয়। করোনাভাইরাস কোষের ভিতরে লুকিয়ে থেকে নিজের ধরন বদলায়।
হিন্দুস্তান টাইমস
26 December, 2021, 10:25 am
Last modified: 26 December, 2021, 11:33 am
ছবি: রয়টার্স

আরেকটি বছর শেষ হতে চলল। এই বছরের শুরুর দিকে কোভিড-১৯ এর ভ্যাকসিন সুলভ হতে শুরু করলে অনেকেই ধারণা করেন, আস্তে আস্তে করোনার সংক্রমণ কমতে শুরু করবে। কিন্তু এই এক বছরে তেমন কোনও আশার আলো দেখা গেল না। টিকা নেওয়ার পরেও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। টিকা নিলে করোনার ভয়াবহতা কমবে, এমনই বলছেন বিজ্ঞানীরা। কিন্তু টিকা যে করোনাকে পুরোপুরি আটকাতে পারবে- সে সম্ভাবনার কথা কেউ এখনো বলেনি।  

কিন্তু কেন ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকেরই কোভিড সংক্রমণ হচ্ছে? একটি নয়, দু'টি টিকা নেওয়ার পরেও অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনায়। এর কারণ কী? তবে কি করোনাভাইরাসের সংক্রমণ ভ্যাকসিন দিয়ে আটকানো যাবে না? বিজ্ঞানী মহলে এমন নানা রকম সন্দেহ ছিল। এবার সেই সন্দেহের কিছুটা অবসান হল। আমেরিকার ওহাইও ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেছেন, কেন টিকা নেওয়ার পরেও করোনার সংক্রমণ হচ্ছে।

সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্রে কোভিড সংক্রমণের ধরন নিয়ে আলোকপাত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অন্য যে কোনও ভাইরাসের সংক্রমণের ধরন আর কোভিড-১৯ এর ধরন এক নয়।

একটি কোষ থেকে আরেকটি কোষে ভাইরাস ছড়িয়ে পড়ে। আক্রান্ত কোষটি থেকে নতুন কোষে যাওয়ার সময় ভাইরাসের পথে রুখে দাঁড়ায় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা। কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে সহজেই ভাইরাস এক কোষ থেকে আরেক কোষে ছড়িয়ে পড়ে। সংক্রমণ বাড়তে থাকে।  

অন্য ভাইরাসের সংক্রমণ আটকানোর ক্ষেত্রে টিকা কাজে লাগে, কারণ সেটি ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটিকে বাড়িয়ে দেয়। চেনা জীবাণু সামনে এলে রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে আটকায় সহজেই। আর কোভিডের ক্ষেত্রে এটিই হচ্ছে না। কারণ কোষের ভিতরে এটি লুকিয়ে লুকিয়ে নিজের ধরন বদলাচ্ছে। ফলে এক কোষ থেকে অন্য কোষে যাওয়ার সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে চিনতেই পারছে না। ভাবছে, এটি অন্য কোনও জীবাণু। ফলে আরাম করেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে পরের কোষটিতে।

ওহাইওর বিজ্ঞানীদের এই নতুন আবিষ্কার ভ্যাকসিনকে আরও উন্নত করার ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করছেন অনেকে। এখন না হলেও হয়তো আগামী দিনে শীঘ্রই আটকানো যাবে করোনাভাইরাসকে।  

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / ভ্যাকসিন কার্যকারিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • তাপপ্রবাহে ওষুধের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা
  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা প্রতি ১৬ মাস অন্তর পুনরায় করোনা সংক্রমিত হতে পারেন: যুক্তরাজ্যের গবেষকদল
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net