Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 October, 2021, 03:35 pm
Last modified: 14 October, 2021, 03:37 pm

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান

এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

নাওকি ইতো আরও আশ্বস্ত করেন যে তার দেশ আগামী নভেম্বরে কোভ্যাক্সের মাধ্যমে আরও টিকা পাঠাবে। 
টিবিএস রিপোর্ট
14 October, 2021, 03:35 pm
Last modified: 14 October, 2021, 03:37 pm
নাওকি ইতো; ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেছেন, এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ। 

"বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে জাপানি বিনিয়োগের সম্ভাবনা অনুযায়ী, 'চায়না প্লাস ওয়ান' বিনিয়োগের গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ। কোম্পানিগুলো এখন চীনের বাইরেও বিনিয়োগের জায়গা সন্ধান করে চলেছে," বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত 'ডিকাব টকে' অংশ নিয়ে এ কথা বলেন জাপানি রাষ্ট্রদূত। 

নাওকি ইতো আরও বলেন, "বাংলাদেশ নিশ্চিতভাবেই আলো ছড়াবে ও নিজেদের রূপান্তর ঘটাবে, তবে এজন্য তাদের এখনও অনেক পরিশ্রম চালিয়ে যেতে হবে। এখানে সুযোগ ও সম্ভাবনা রয়েছে। আমাদের শুধু চাই পরিবেশ। আগামী পাঁচ বছরের মধ্যেই পদ্মা সেতু ও ঢাকা মেট্রো রেলের মতো বড় অবকাঠামো আসতে চলেছে।"

এরপর তিনি যোগ করেন, "জাপানি কোম্পানিগুলোই হয়তো প্রথম নয় যারা এখানে এসে বিনিয়োগ করবে ও নতুন বাজার অনুসন্ধান করবে। কিন্তু একবার যদি ভালো অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করা যায়, তবে জাপানি কোম্পানিগুলো এই বাজারে দীর্ঘমেয়াদী কমিটমেন্ট দেবে।"

জাপানি রাষ্ট্রদূত আরও জানান যে আড়াইহাজার স্পেশাল ইকোনমিক জোন (বিশেষ অর্থনৈতিক অঞ্চল) প্রস্তুত হয়ে গেছে এবং তারা এই বছরের শেষ নাগাদ বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রত্যাশা করছেন।

নাওকি ইতো আশ্বস্ত করেন যে তার দেশ আগামী নভেম্বরে কোভ্যাক্সের মাধ্যমে আরও টিকা পাঠাবে। 

এর আগে গত জুলাই ও আগস্টে জাপান বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার দেয়। 

হলি আর্টিজান বেকারি জঙ্গী হামলার পর থেকে জাপান নানাভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে উল্লেখ করে নাওকি ইতো বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাপান বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামগ্রী উপহারস্বরূপ পাঠাবে। এসব সামগ্রীর একটি অংশ এ বছরের শেষ দিকে বা সামনের বছরের শুরুর দিকে পাঠানো হবে। 

তিনি আরও বলেন যে ভাসান চরে রোহিঙ্গাদের স্থানান্তর সফল হবে। তবে তার মতে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা। 
 
Related Topics

টপ নিউজ

জাপান / অর্থনীতি / কোভিড-১৯ টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net