Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
পুলিশের ইউনিফর্মে হিজাব যুক্ত করল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক

ইউএনবি
18 November, 2020, 02:30 pm
Last modified: 18 November, 2020, 05:09 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, একইপথে হাঁটতে পারে নিউজিল্যান্ড
  • নিউজিল্যান্ডে লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার
  • পার্লামেন্টে ‘ভীতিকর’ হাকা নাচ করায় নিউজিল্যান্ডের ৩ মাওরি এমপি সাময়িক বরখাস্ত

পুলিশের ইউনিফর্মে হিজাব যুক্ত করল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের পুলিশের একজন মুখপাত্র জানান, দেশের বহুজাতি গোষ্ঠীর সদস্যদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে সেবা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য। এর ফলে আরও বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে বলে তারা আশা করছেন।
ইউএনবি
18 November, 2020, 02:30 pm
Last modified: 18 November, 2020, 05:09 pm
ছবি: নিউজিল্যান্ড পুলিশের ইনস্টাগ্রাম পেইজ

মুসলমান নারীদের পুলিশ বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পোশাকে হিজাব অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড।

সদ্য নিয়োগ পাওয়া পুলিশ কনস্টেবল জিনা আলী হবেন প্রথম পুলিশ কর্মকর্তা, যিনি আনুষ্ঠানিকভাবে তার পোশাকের সাথে হিজাব পরবেন। খবর বিবিসির।

নিউজিল্যান্ডের পুলিশের একজন মুখপাত্র জানান, দেশের বহুজাতি গোষ্ঠীর সদস্যদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে সেবা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য। এর ফলে আরও বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে বলে তারা আশা করছেন।

এর আগে ২০০৬ সালে যুক্তরাজ্যের লন্ডনের পুলিশ ইউনিফর্মের সাথে হিজাব পরার অনুমতি দেয়। ২০১৬ সালে একই রকম সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ডের পুলিশ। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মাহা শুক্কুর তার পোশাকের সাথে হিজাব পরেন।

নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে, সেকেন্ডারি পুলিশ স্কুল পরিদর্শনের পর পুলিশ কর্মকর্তাদের সুপারিশের পর ২০১৮ সাল থেকেই ইউনিফর্মের সাথে হিজাব সংযুক্ত করার ব্যাপারে কাজ শুরু করে।

নিজের পোশাকের অংশ হিসেবে প্রথম হিজাব ব্যবহারের অনুমতি চেয়েছিলেন কনস্টেবল আলী। এরপর এই পোশাক চালু করার কর্মসূচিতে অংশ নেয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়।

কনস্টেবল আলী ফিজিতে জন্মগ্রহণ করার পর শিশু অবস্থায় নিউজিল্যান্ডে চলে আসেন।

নিউজিল্যান্ড হেরাল্ডের তথ্য অনুযায়ী, ক্রাইস্টচার্চ সন্ত্রাসী হামলার পরে জিনা আলী পুলিশে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, 'আমি উপলব্ধি করতে শুরু করলাম, মানুষকে সহায়তা করার জন্য পুলিশ বাহিনীতে আরও বেশি মুসলমান নারীর অংশগ্রহণ করা উচিত।'

'নিউজিল্যান্ড পুলিশ বাহিনীতে আমার পোশাকের অংশ হিসেবে হিজাব তুলে ধরতে পারায় আমার খুব ভালো লাগছে। আমার বিশ্বাস, এটা দেখে এখন আরও বেশি মুসলমান নারী পুলিশে যোগ দিতে চাইবেন,' বলেন আলী।  
 
Related Topics

অফবিট / টপ নিউজ

নিউজিল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, একইপথে হাঁটতে পারে নিউজিল্যান্ড
  • নিউজিল্যান্ডে লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার
  • পার্লামেন্টে ‘ভীতিকর’ হাকা নাচ করায় নিউজিল্যান্ডের ৩ মাওরি এমপি সাময়িক বরখাস্ত

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net