Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
তালেবানের নজরদারির মধ্যেই যেভাবে ভারতীয় দূতাবাস কর্মীদের উদ্ধার করা হলো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
17 August, 2021, 08:35 pm
Last modified: 17 August, 2021, 10:18 pm

Related News

  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • পাকিস্তান-আফগানিস্তান ‘প্রকাশ্য যুদ্ধ’ আসলে কোন পথে যাচ্ছে?
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • ফেলানী হত্যার ১৫ বছর: এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চ কর্মসূচি, পুলিশের বাধা
  • রাজশাহীতে নলকূপের ৫০ ফুট গভীর গর্তে আটকে আছে ২ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে

তালেবানের নজরদারির মধ্যেই যেভাবে ভারতীয় দূতাবাস কর্মীদের উদ্ধার করা হলো

এমনকি কাবুলের কূটনৈতিক এলাকা গ্রিন জোনেও তালেবানরা ঢুকে পড়েছিল। গোষ্ঠীটির সদস্যরা ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণকারী সাহির ভিসা এজেন্সিতে অভিযান চালায়।  
টিবিএস ডেস্ক 
17 August, 2021, 08:35 pm
Last modified: 17 August, 2021, 10:18 pm
কাবুল বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ সামরিক পরিবহন বিমানের ভেতরে কূটনৈতিক ও সাংবাদিকদের দেখা যাচ্ছে। ছবি: হিন্দুস্তান টাইমস

কাবুলে অবস্থিত নিজ দূতাবাসে কর্মরতদের নিরাপদে ফিরিয়ে আনতে গত রোববার (১৫ আগস্ট) ভারতীয় বিমান বাহিনীর দুটি বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমান হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে সঙ্গে আসে ভারতের অভিজাত বাহিনী ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের সদস্যরা। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, অতি-সঙ্গোপনে ও প্রতিকুল পরিস্থিতির মধ্যে দূতাবাস কর্মীদের উদ্ধার তৎপরতা চালাতে হয়েছে ভারতকে। প্রথম থেকেই গোপন রাখা এ মিশনের বিস্তারিত তথ্য তারা এখন জেনেছে।  

গণমাধ্যমটিকে সূত্রগুলি জানায়, বিমান পৌঁছালেও উদ্ধারের কাজ সহজ ছিল না। ১৫ ও ১৬ তারিখ রাতে নিরাপত্তা পরিস্থিতির গুরুতর অবনতি হয়, যার মধ্যে কোনোপ্রকার উদ্ধার তৎপরতা চালানো সম্ভব ছিল না। তালেবানও কড়া নজর রাখছিল ভারতীয় দূতাবাসের ওপর।

এমনকি কাবুলের কূটনৈতিক এলাকা গ্রিন জোনেও তালেবানরা ঢুকে পড়েছিল। গোষ্ঠীটির সদস্যরা ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণকারী সাহির ভিসা এজেন্সিতে অভিযান চালায়।  

তারমধ্যেই গতকাল সোমবার (১৬ আগস্ট) ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে প্রথম ব্যচে ৪৫ জন কর্মীকে উদ্ধার করা হয়। তবে বিমান বন্দরে আসার পথে ভারতীয় কর্মীদের তালেবান প্রহরীরা থামিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। এসময় কয়েক জন ভারতীয় কর্মকর্তার ব্যক্তিগত কিছু জিনিস কেড়ে নেয় তালেবান। তবে তাদের বিমানবন্দরে যেতে দেয়।   

তবে তালেবানের ভয়ে পালানো হাজার হাজার আফগান নাগরিক রানওয়েতে ঢুকে পড়ায় ভারতীয় বিমান বাহিনীর প্রথমে রওনা দেওয়া বিমানটিকে উড্ডয়নকালে কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়েছিল।

বিমানবন্দরগামী সড়কগুলো বন্ধ করে দেওয়ায় গতকাল বাদবাকি কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাবুল ত্যাগ করতে পারেননি।  বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে ভারত সরকার। 

সাহায্য চেয়ে রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন- এর সাথেও আলাপ করেন তাঁর ভারতীয় প্রতিপক্ষ এস জয়শঙ্কর। 

শুধুমাত্র ভারতীয়দের উদ্দেশ্য করেই তালেবান কারফিউ আরোপ করে বলে জানান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। 

তিনি জানান, সবাইকে একসাথে একদিনেই উদ্ধার করার পরিকল্পনা করা হয়েছিল। তবে ৮০ জন কর্মী বহনকারী দ্বিতীয় কনভয়কে বিমানবন্দরে আসতে দেওয়া হয়নি। এরপর, আমাদের ওপর কারফিউ দেওয়া হয়, যদিও অন্যান্য দেশের নাগরিকদের চলাচলে কোনো বাধা ছিল না। 

নিরাপদে কূটনীতিকদের ফিরিয়ে আনতে রুশ কর্মকর্তাদের সাথেও আলোচনা করেছে ভারত সরকার। সাহায্য চায় আফগানিস্তান সংশ্লিষ্ট অন্যান্য বিদেশী এজেন্সির। এসব পক্ষ মিলে পরবর্তীতে তালেবানকে বোঝাতে সক্ষম হয় এবং শেষপর্যন্ত তাদের সদস্যরা ভারতীয় মিশনের কর্মীদের পাহারা দিয়ে বিমানবন্দরে পৌঁছে দিয়েছে।  

ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডনসহ মিশনের বাকি ১২০ জন সদস্য দ্বিতীয় ফ্লাইটে ওঠেন। বিমানটি নিরাপদে আফগান আকাশসীমা পাড়ি দিয়ে গুজরাটের জামনগর বিমানঘাঁটিতে অবতরণ করেছে। 

জামনগরে অবতরণের পর ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)-কে ধন্যবাদ জ্ঞাপন করে রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র বলেছেন, "প্রতিকুল পরিস্থিতির মধ্যেও উদ্ধার করে আনায় আমরা ভারতীয় বিমান বাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের আগমন আজ এখানে উপস্থিত সকলের জীবন রক্ষা করেছে।"

জামনগরে জ্বালানি ভরে নিয়ে যাত্রীদের নিয়ে নয়াদিল্লি চলে যায় বিমানটি। 

দূতাবাস বন্ধ হয়নি, ভিসা পেয়েছে ১,৫০০ আফগান: 

এদিকে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই দাবি করেছে, কাবুলে তাদের দূতাবাস সম্পূর্ণরূপে বন্ধ হয়নি এবং স্থানীয় কর্মীরা কূটনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। প্রায় ১,৬৫০ জন আফগান নাগরিক ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন বলেও জানানো হয়। 

  • সূত্র: এনডিটিভি 
     

Related Topics

টপ নিউজ

ভারতীয় দূতাবাস / কাবুল / উদ্ধার অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • পাকিস্তান-আফগানিস্তান ‘প্রকাশ্য যুদ্ধ’ আসলে কোন পথে যাচ্ছে?
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • ফেলানী হত্যার ১৫ বছর: এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চ কর্মসূচি, পুলিশের বাধা
  • রাজশাহীতে নলকূপের ৫০ ফুট গভীর গর্তে আটকে আছে ২ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net