Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
ট্রাম্পের শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে মামলা করার ঘোষণা টিকটকের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 August, 2020, 11:30 am
Last modified: 24 August, 2020, 11:32 am

Related News

  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন

ট্রাম্পের শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে মামলা করার ঘোষণা টিকটকের

টিকটকের এক বিবৃতিতে বলা হয়, তারা গত প্রায় এক বছর ধরে সমস্যার সমাধানের জন্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।
টিবিএস ডেস্ক
24 August, 2020, 11:30 am
Last modified: 24 August, 2020, 11:32 am

চীনা ভিডিও অ্যাপ টিকটকের সঙ্গে আমেরিকানদের সব লেনদেন বন্ধের ঘোষণার পর প্রতিষ্ঠানটি বলেছে, তারা ট্রাম্প প্রশাসনের শাস্তিমূলক এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে মামলা করবে।

জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি বিবেচনা করে মার্কিন প্রশাসন টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে আমেরিকানদের সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেয়ার প্রেক্ষিতে এ ঘোষণা দিল টিকটক।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এর এক খবরে বলা হয়, গত ৬ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। আদেশে ৪৫ দিনের মধ্যে আমেরিকানদের বাইটড্যান্সের সঙ্গে সব ধরণের লেনদেন বন্ধের নির্দেশ দেয়া হয়।

এ প্রেক্ষিতে টিকটকের এক বিবৃতিতে বলা হয়, তারা গত প্রায় এক বছর ধরে সমস্যার সমাধানের জন্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।

"কিন্তু ট্রাম্প প্রশাসনের যথাযথ প্রক্রিয়ার অভাব রয়েছে এবং এটি এমন একটি প্রশাসন যারা সত্যের দিকে মনোযোগ দেয় না।"

টিকটকের মুখপাত্র বলেছেন, "আইনের শাসন যেন বিনষ্ট না হয় এবং প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের সাথে যেন ন্যায্য আচরণ করা হয় তা নিশ্চিত করতে বিচারিক ব্যবস্থার মাধ্যমে আমাদের বিরুদ্ধে দেয়া আদেশকে চ্যালেঞ্জ করা ছাড়া কোনও বিকল্প নেই।"

ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ হয়ে যাবে।

ওয়াশিংটনের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সংস্থাটি আমেরিকান ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে সরবরাহ করতে পারে। যদিও বাইটড্যান্স এমন অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রে এই ছোট ভিডিও তৈরির অ্যাপের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি।

ট্রাম্প বলছেন, চীন অ্যাপটি দিয়ে ফেডারেল কর্মীদের অবস্থান ট্র্যাক করতে, ব্ল্যাকমেইলের জন্য তথ্য সংগ্রহ করতে বা সংস্থাগুলির উপর গুপ্তচরবৃত্তি করতে সক্ষম।

নির্বাহী আদেশে তিনি দাবি করেন, সংগৃহীত এসব তথ্য চীনা কমিউনিস্ট পার্টিকে আমেরিকানদের ব্যক্তিগত এবং মালিকানা সম্পর্কিত তথ্যে প্রবেশের অনুমতি দেবে।

তবে টিকটক বলেছে, তারা কখনই মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীনা কর্তৃপক্ষেও হাতে দেয়নি। আর চীনা কর্তৃপক্ষ ট্রাম্পের এ নিষেধজ্ঞাকে রাজনৈতিক বলে এর তীব্র সমালোচনা করেছে।

এদিকে কেবল যুক্তরাষ্ট্রই নয়, ভারতও টিকটকের ব্যবহার নিষিদ্ধ করেছে এবং অষ্ট্রেলিয়াও ব্যবস্থা নেয়ার কথা ভাবছে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

টিকটক / ট্রাম্প প্রশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net