Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
টিকটক নিয়ে অবশেষে চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছাল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক

সিএনএন
15 September, 2025, 08:40 pm
Last modified: 15 September, 2025, 08:43 pm

Related News

  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান
  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া

টিকটক নিয়ে অবশেষে চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছাল ট্রাম্প প্রশাসন

ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষ দিকে টিকটক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন। যদিও তখন তা কার্যকর হয়নি। পরবর্তীতে বাইডেন এসে সেটি আইনে পরিণত করেন। তবে ২০২৪ সালের নির্বাচনে নিজের জয়লাভে টিকটকের ভূমিকা দেখে ট্রাম্প তার অবস্থান পাল্টান।
সিএনএন
15 September, 2025, 08:40 pm
Last modified: 15 September, 2025, 08:43 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে টিকটক চালু থাকার ব্যাপারে ট্রাম্প প্রশাসন অবশেষে চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, টিকটক নিয়ে আমাদের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসে এ চুক্তি চূড়ান্ত করবেন।

বেসেন্ট সাংবাদিকদের বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প এ চুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত রাতে তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে। সেখান থেকে পাওয়া দিকনির্দেশনা আমরা চীনা প্রতিনিধিদের জানিয়েছি। তার নেতৃত্ব ছাড়া আজকের এই সমঝোতা সম্ভব হতো না।'

এই সপ্তাহে স্পেনের মাদ্রিদে বাণিজ্য ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও চীনের কূটনীতিকরা বৈঠক করছেন। যুক্তরাষ্ট্রের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দেন বেসেন্ট। 

বেসেন্ট আরও বলেন, 'আমরা টিকটক নিয়ে বিশেষভাবে আলোচনা করেছি। কারণ এটি নিয়ে যেন এমন একটি চুক্তি হয় যা চীনের জন্য ন্যায্য হয় এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার উদ্বেগকেও সম্মান জানানো হয়। আমাদের করা চুক্তিতে সেটা নিশ্চিত হয়েছে। আমরা চাই, চীনারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগবান্ধব পরিবেশ পাক। তবে আমাদের কাছে সবসময় জাতীয় নিরাপত্তা সবার আগে।'

এর আগে ট্রাম্প একাধিকবার চীনের সঙ্গে টিকটক নিয়ে সমঝোতার সময়সীমা বাড়িয়েছিলেন। শর্ত ছিল, টিকটকের যুক্তরাষ্ট্র শাখার কমপক্ষে একটি অংশ মার্কিন-সমর্থিত কোনো মালিকানায় দিতে হবে। মার্কিন কংগ্রেসে পাস হওয়া এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক স্বাক্ষরিত দ্বিদলীয় আইনে বলা হয়েছিল, টিকটকের চীনা মালিকানা থাকলে সেটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ থাকবে।

ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষ দিকে টিকটক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন। যদিও তখন তা কার্যকর হয়নি। পরবর্তীতে বাইডেন এসে সেটি আইনে পরিণত করেন। তবে ২০২৪ সালের নির্বাচনে নিজের জয়লাভে টিকটকের ভূমিকা দেখে ট্রাম্প তার অবস্থান পাল্টান।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / শি জিনপিং / যুক্তরাষ্ট্র / চীন / চুক্তি / টিকটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান
  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net