Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ চালু করছে সৌদি আরব

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 August, 2021, 02:30 pm
Last modified: 08 August, 2021, 02:37 pm

Related News

  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত
  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়

টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ চালু করছে সৌদি আরব

দেশটি আগামীকাল (৯ আগস্ট) থেকে টিকাগ্রহণকারী বিদেশি মুসলমানদের ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে।
টিবিএস ডেস্ক
08 August, 2021, 02:30 pm
Last modified: 08 August, 2021, 02:37 pm
১৭ জুলাই ২০২১: কঠোর নিরাপত্তাবিধির ভেতর এবারের হজ পালন করা হয়। ছবি: রয়টার্স

ভ্যাকসিন নেওয়া বিদেশি ধর্মীয় উপাসকদের কাছ থেকে আগামীকাল ৯ আগস্ট (সোমবার) হতে ওমরাহ হজ পালনের আবেদন গ্রহণ করবে বলে জানিয়েছে সৌদি আরব। করোনাভাইরাস মহামারির কারণে দেশটি বিদেশি যাত্রীদের জন্য সীমানা বন্ধ করার প্রায় ১৮ মাস পর রোববার সকালে রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘোষণা আসে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সোমবার থেকে বিদেশি হজযাত্রী সমন্বয়কারী মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ 'বিভিন্ন দেশ থেকে ওমরাহের অনুরোধ গ্রহণ' শুরু করবে। 

প্রাথমিক পর্যায়ে প্রতি মাসে ৬০ হাজার ওমরাহ যাত্রীকে অনুমতি দেওয়া হবে। তবে ধীরে ধীরে সে সংখ্যা মাসপ্রতি ২০ লাখ পর্যন্ত উন্নীত করা হবে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

বিদেশি যাত্রীদের নিজ নিজ ওমরাহ পালনের আবেদনের সঙ্গে অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেটও যুক্ত করার কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে।

সৌদি আরবের 'নো এন্ট্রি' তালিকায় থাকা দেশগুলো থেকে টিকা নেওয়া হজযাত্রীদের আগমনের পর তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।

সৌদি আরবের অন্যতম প্রধান রাজস্ব উপার্জনকারী মাধ্যম হজ ও ওমরাহকে ব্যাহত করেছে করোনা মহামারি। এ মাধ্যম থেকে স্বাভাবিক সময়ে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার উপার্জন করে দেশটি।

মহামারির জন্য সৌদি আরব ওমরাহ বন্ধ রাখলেও গত বছরের অক্টোবরে টিকা নেওয়া স্বদেশি উপাসকদের জন্য এটি আবারও খুলে দেওয়া হয়। এছাড়া এ বছর এবং গত বছরের জুলাই মাসে হজ অনুষ্ঠিত হয়েছিল, যদিও তা শুধুমাত্র সীমিতসংখ্যক স্থানীয় উপাসকদের জন্য উন্মুক্ত ছিল।

সৌদি আরবে এ পর্যন্ত  প্রায় ৫ লাখ ৩২ হাজার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৮ হাজার ৩০০ জনেরও বেশি।

পর্যটন ও মহামারি-প্রভাবিত অন্যান্য খাত, যেমন খেলাধুলা ও বিনোদনকে পুনরুজ্জীবিত করার জন্যে দেশটির সরকার দেশব্যাপী টিকা কার্যক্রম দ্রুতগতিতে পরিচালনা করছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন স্থানে প্রবেশ এবং গণপরিবহন ব্যবহার করতে হলে টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে সৌদি আরবে।

  • সূত্র: আল জাজিরা

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / ওমরাহ / হজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত
  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net