Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
চার বছর পর মিশরের জেল থেকে আল জাজিরার সাংবাদিকের মুক্তি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 February, 2021, 11:15 am
Last modified: 07 February, 2021, 01:25 pm

Related News

  • ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিশরসহ আরও ৭ দেশ
  • ফিলিস্তিনিদের মিশর হয়ে গাজা ছাড়ার সুযোগ দিতে রাফাহ ক্রসিং খুলে দেবে ইসরায়েল
  • ইসরায়েলের পর মিশরে পৌঁছেছেন ট্রাম্প, অংশ নেবেন গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনে 
  • মিশরে গাজা যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, যৌথ সভাপতিত্ব করবেন ট্রাম্প ও সিসি
  • গাজা যুদ্ধ বন্ধে মিশরে হামাস-ইসরায়েল বৈঠক; দ্রুত সমাধানের আশা ক্ষীণ

চার বছর পর মিশরের জেল থেকে আল জাজিরার সাংবাদিকের মুক্তি

২০১৬ সালে দোহা থেকে কায়রোতে আসার পর সাংবাদিক মাহুমদ হুসেইনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ, নিষিদ্ধ দলে যোগদান এবং বিদেশি কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়।  
টিবিএস ডেস্ক
07 February, 2021, 11:15 am
Last modified: 07 February, 2021, 01:25 pm
কারাগার থেকে মুক্তি পেয়েই মেয়েকে জড়িয়ে ধরেন আল জাজিরার সাংবাদিক মাহমুহ হুসেইন; ছবি-রয়টার্স

চার বছর পর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একজন সাংবাদিককে  মুক্তি দিল মিসর। 
 
২০১৬ সালে দোহা থেকে কায়রোতে আসার পর  সাংবাদিক মাহমুদ হুসেইনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ, নিষিদ্ধ দলে যোগদান এবং বিদেশি কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়।  
 
তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেনি মিসর সরকার।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর জানুয়ারিতে কাতারের সাথে তাদের কূটনৈতিক, বাণিজ্য ও ভ্রমণ সম্পর্ক পুনরুদ্ধারের পরেই তাকে মুক্তির এ সিদ্ধান্ত দেয়া হলো। কাতার সন্ত্রাসবাদের সমর্থক, এমন অভিযোগ এনে দেশগুলো ২০১৭ সালে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে। তবে দোহা বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। 
 
কায়রোর একটি আদালত হুসেইনকে "সতর্কতামূলক ব্যবস্থা" গ্রহণ সহযোগে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। মাহমুদের ভাই নাগেহ হুসেন এবং আইনজীবী তাহের আবু আল-নসর রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন।
 
আবু আল-নসর বলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোন আপিল করেনি। 

এখন পর্যন্ত মুক্তির ওপর স্পষ্টভাবে কোন শর্ত আরোপ না হলেও নাগেহ হুসেইন জানিয়েছেন তার ভাইকে সপ্তাহে বেশ কয়েক ঘন্টা থানায় কাটাতে হতে পারে।
 
আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই সংবাদকে স্বাগত জানিয়েছে।
 
"গত চার বছর মাহুমদের সাথে যা হয়েছে এই পরিণতি যেন আর কোনো সাংবাদিককে ভোগ করতে না হয়", নিজেদের ওয়েবসাইটে জানায় আরব নেটওয়ার্কটি।

সামাজিক মাধ্যম ফেসবুকে মাহমুদের ভাইয়ের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মাহমুদকে কায়রোতে প্রতিবেশি ও আত্মীয়-পরিজনেরা ঘিরে আনন্দে মেতে উঠেছেন। 

২০১৫ সালে মিশর তিনজন আল জাজিরার সাংবাদিক, একজন অস্ট্রেলিয়ান, একজন মিশরীয়-কানাডিয়ান এবং একজন মিশরীয়কে মুক্তি দেয়।
 
এদিকে দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট মিশরের বিরুদ্ধে সাংবাদিকদের কারাগারে পাঠানোর অভিযোগ এনেছে; ২০২০ এর শেষেও তাদের কারাগারে ২৭ জন বন্দী ছিল বলে তারা উল্লেখ করে। 
 
মিশরীয় কর্তৃপক্ষ জানায়,  যারা আইন ভঙ্গ করেছেন কেবল তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
  • সূত্রঃ রয়টার্স
     
Related Topics

টপ নিউজ

মিশর / মিশরীয় সাংবাদিক / আল জাজিরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিশরসহ আরও ৭ দেশ
  • ফিলিস্তিনিদের মিশর হয়ে গাজা ছাড়ার সুযোগ দিতে রাফাহ ক্রসিং খুলে দেবে ইসরায়েল
  • ইসরায়েলের পর মিশরে পৌঁছেছেন ট্রাম্প, অংশ নেবেন গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনে 
  • মিশরে গাজা যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, যৌথ সভাপতিত্ব করবেন ট্রাম্প ও সিসি
  • গাজা যুদ্ধ বন্ধে মিশরে হামাস-ইসরায়েল বৈঠক; দ্রুত সমাধানের আশা ক্ষীণ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net