Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
গাজা যুদ্ধ বন্ধে মিশরে হামাস-ইসরায়েল বৈঠক; দ্রুত সমাধানের আশা ক্ষীণ

আন্তর্জাতিক

রয়টার্স
06 October, 2025, 07:25 pm
Last modified: 06 October, 2025, 07:32 pm

Related News

  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • গাজার মতো এবার লেবাননেও সীমানা নির্ধারক ‘ইয়েলো লাইন’ টানল ইসরায়েল

গাজা যুদ্ধ বন্ধে মিশরে হামাস-ইসরায়েল বৈঠক; দ্রুত সমাধানের আশা ক্ষীণ

সংশ্লিষ্ট একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী আশঙ্কা করছে, ইসরায়েল জিম্মিদের উদ্ধারের পর আলোচনার টেবিল ছেড়ে যেতে পারে।
রয়টার্স
06 October, 2025, 07:25 pm
Last modified: 06 October, 2025, 07:32 pm
ইসরাইয়েলি হামলার পর গাজা সিটির একাংশ। ছবি: রয়টার্স

গাজা যুদ্ধ বন্ধে ও জিম্মিদের মুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরু হয়েছে মিশরের কায়রোতে। সোমবার (৬ অক্টোবর) হামাসের একটি প্রতিনিধি দল সেখানে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী এ আলোচনা অনুষ্ঠিত হলেও, বিতর্কিত বিষয়গুলো, বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ ইস্যু; সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলমান এই যুদ্ধ দুই বছরে পা রাখতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গাজার ২২ লাখ বাসিন্দার বেশিরভাগই এখন গৃহহীন ও ক্ষুধার্ত, ধ্বংসস্তূপের মধ্যে দিন কাটাচ্ছেন। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনায় ইসরায়েলের বাসিন্দারা এখনও আতঙ্কে আছে। ঐ দিন হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলি বসতিতে হামলা চালায়। হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক। এছাড়া ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। ইসরায়েলের হিসাবে, সেটিই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের জন্য সবচেয়ে রক্তাক্ত দিন।

গাজা যুদ্ধ বন্ধে মিশরে হামাস-ইসরায়েল বৈঠক; ‘দ্রুত পদক্ষেপ’ নেয়ার আহ্বান ট্রাম্পের

অচলাবস্থার আশঙ্কা

বৈঠকের সাথে সংশ্লিষ্ট একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, পারস্পরিক অবিশ্বাসের কারণে বড় কোনো সাফল্যের সম্ভাবনা খুবই কম। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী আশঙ্কা করছে, ইসরায়েল জিম্মিদের উদ্ধারের পর আলোচনার টেবিল ছেড়ে যেতে পারে।

ইসরায়েলি প্রতিনিধিদলে রয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের কর্মকর্তারা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পররাষ্ট্র উপদেষ্টা ওফির ফাল্ক এবং জিম্মি বিষয়ক সমন্বয়ক গাল হির্শ। তবে ইসরায়েলের প্রধান আলোচক রন ডারমার আগামী সপ্তাহে আলোচনায় যোগ দেবেন বলে তিনজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে ডারমার বা প্রধানমন্ত্রীর দপ্তর কোনো মন্তব্য করেনি।

হামাসের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির নির্বাসিত গাজার নেতা খালিল আল-হাইয়া। গত মাসে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণে বেঁচে যাওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।

রোববার রাতে হামাসের পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় তারা জীবিত ও মৃত জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতির স্পষ্ট রূপরেখা জানতে চাইবে।

তবে ট্রাম্পের পরিকল্পনার মতোই সবচেয়ে জটিল ইস্যু হচ্ছে ইসরায়েলের হামাসের নিরস্ত্রীকরণের দাবি।

হামাসের এক সূত্র রয়টার্সকে জানায়, ইসরায়েল দখলনীতি বন্ধ না করা পর্যন্ত এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই আসে না।

Related Topics

টপ নিউজ

হামাস / ইসরায়েল / ফিলিস্তিন / নেতানিয়াহু / মিশর / গাজা যুদ্ধ / যুদ্ধ বিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • গাজার মতো এবার লেবাননেও সীমানা নির্ধারক ‘ইয়েলো লাইন’ টানল ইসরায়েল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net