Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
ইসরায়েলের পর মিশরে পৌঁছেছেন ট্রাম্প, অংশ নেবেন গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনে 

আন্তর্জাতিক

আল জাজিরা
13 October, 2025, 10:40 pm
Last modified: 13 October, 2025, 10:45 pm

Related News

  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

ইসরায়েলের পর মিশরে পৌঁছেছেন ট্রাম্প, অংশ নেবেন গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনে 

বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আলোচনার দ্বিতীয় ধাপ ‘শুরু হয়ে গেছে’।
আল জাজিরা
13 October, 2025, 10:40 pm
Last modified: 13 October, 2025, 10:45 pm
মিশরের শার্ম আল-শেখ বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার স্থানীয় সময় বিকেলে এয়ার ফোর্স ওয়ানে মিশরের শার্ম আল-শেখ বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে স্বাগত জানান। ট্রাম্প মিশরের প্রেসিডেন্টের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন।

এর আগে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেন ট্রাম্প। সেখান থেকে পরে মিশরের উদ্দেশে রওনা দেন তিনি। 

দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন থেকে গেলেও, ট্রাম্প দৃঢ়প্রতিজ্ঞ যে যুদ্ধবিরতির এই সুযোগকে কাজে লাগিয়ে এ অঞ্চলে বহুল কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন তিনি।

ইসরায়েলে অবস্থানকালে ট্রাম্প প্রতিশ্রুতি দেন যে যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনে সহায়তা করবে। এ সময় তিনি ফিলিস্তিনিদের প্রতি 'চিরতরে সন্ত্রাস ও সহিংসতার পথ পরিহার করার' আহ্বান জানান।

তিনি বলেন, 'অসহনীয় যন্ত্রণা, মৃত্যু ও সীমাহীন দুর্ভোগের পর এখন সময় নিজেদের জনগণকে গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়ার, ইসরায়েলকে ধ্বংসের চেষ্টার দিকে নয়।'

বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আলোচনার দ্বিতীয় ধাপ 'শুরু হয়ে গেছে'।

আল-সিসির সঙ্গে বৈঠকের সময় তিনি আবারও বলেন, '(আলোচনার) দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, আর আপনি জানেন, এই ধাপগুলো কিছুটা একে অন্যের সঙ্গে মিশে যায়।'

গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে আল-সিসির ভূমিকার প্রশংসা ট্রাম্পের

ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে অবদানের জন্য মিশরের প্রেসিডেন্ট প্রশংসা করে সাংবাদিকদের বলেন, হামাসের সঙ্গে আলোচনায় আল-সিসি 'অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা' পালন করেছেন।

তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্র সবসময় তার (আল-সিসির) পাশে আছে।' 
 
Related Topics

টপ নিউজ

গাজা / হামাস / ডোনাল্ড ট্রাম্প / যুদ্ধবিরতি / মিশর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net