Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
গ্রিসে ষাটোর্ধ্বদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক, অন্যথায় জরিমানা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 December, 2021, 01:00 pm
Last modified: 01 December, 2021, 02:43 pm

Related News

  • গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস চালুর বিতর্কিত আইন পাশ; তীব্র বিরোধিতা, দেশজুড়ে ধর্মঘট
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে

গ্রিসে ষাটোর্ধ্বদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক, অন্যথায় জরিমানা

এক টেলিভিশন বৈঠকে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস তার মন্ত্রিসভাকে বলেন, “এটি কোন শাস্তি নয়। আমি মনে করি, এটি সুস্বাস্থ্যের জন্য একটি মূল্য। এটি টিকাপ্রাপ্তদের প্রতি ন্যায়বিচারমূলক একটি কাজ; কারণ অন্যদের টিকা নেওয়ার প্রতি অনিহার জন্য তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন না।”
টিবিএস ডেস্ক
01 December, 2021, 01:00 pm
Last modified: 01 December, 2021, 02:43 pm

করোনভাইরাস সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের টিকা নেওয়ার প্রতি অনিহার কারণে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দুটি দেশ নাগরিকদের আল্টিমেটাম দিয়েছে; 'করোনা টিকা নিন, নতুবা জরিমানা গুনুন'। 

মঙ্গলবার গ্রিস সরকার ঘোষণা দিয়েছে, আগামী জানুয়ারির মাঝামাঝি নাগাদ ৬০ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রত্যেককে করোনাভাইরাসের টিকা নিতে হবে। অন্যথায়, গুনতে হবে মাসিক ১০০ ইউরো (প্রায় ১১৪ ডলার) জরিমানা।

গতমাসের শুরুতে অস্ট্রিয়া সরকারও এমনি এক ঘোষণা দিয়েছিল; আগামী বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যাকে টিকা নিতে হবে। যারা প্রত্যাখ্যান করবেন জরিমানা হিসেবে তাদের দিতে হবে ৩ হাজার ৬০০ ইউরো।

এক টেলিভিশন বৈঠকে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস তার মন্ত্রিসভাকে বলেন, "এটি কোন শাস্তি নয়। আমি মনে করি, এটি সুস্বাস্থ্যের জন্য একটি মূল্য। এটি টিকাপ্রাপ্তদের প্রতি ন্যায়বিচারমূলক একটি কাজ; কারণ অন্যদের টিকা নেওয়ার প্রতি অনিহার জন্য তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন না।"

ইইউভুক্ত দেশ হিসেবে গ্রিসই প্রথম, দেশের বয়স জনগোষ্ঠীকে কার্যকরভাবে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে মিৎসোটাকিস বলেন, "প্রায় ৮৩ শতাংশ বয়স্ক নাগরিকদের টিকা দেওয়া হয়েছে। তাদের সংখ্যা ৫ লাখের বেশি নয়।"

গ্রিসের ন্যাশনাল অর্গানাইজেশন ফর পাবলিক হেলথের তথ্য অনুসারে, শুধু মঙ্গলবারেই দেশটিতে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে; কয়েকশ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 88 জন করোনা জটিলতায় মারা গেছেন।

করোনা ঠেকাতে বেশ কতোগুলো পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর অবশেষে, গ্রিস ও অস্ট্রিয়া উভয়ই বাধ্যতামূলক টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। উভয় দেশেই ষড়যন্ত্র তত্ত্ব, ধর্মীয় বিশ্বাস ও কর্তৃত্ববাদ বিরোধী নীতিতে ভর করে টিকা বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। অস্ট্রিয়ায় একজন টিকা বিরোধী ডানপন্থী রাজনীতিবিদ কোভিড-১৯ চিকিৎসায় ঘোড়ার কৃমিনাশক ওষুধ 'আইভারমেকটিন' ব্যবহারের প্রচারণাও চালিয়েছিলেন। তার দল হাজার হাজার মানুষ নিয়ে লকডাউন, করোনার বিধিনিষেধ ও টিকাদান কর্মসূচির বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নেমেছিল। 

করোনার নতুন ধরন 'ওমিক্রন' ঠেকাতে ইউরোপের দেশগুলোতে আবারও নতুন করে করোনার বিধিনিষেধ জারি করছে দেশগুলোর সরকার। বিজ্ঞানীদের ধারণা, ওমিক্রন খুবই উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন একটি ধরন। তবে, গবেষণায় এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতে আরও কিছুদিন সময় লাগবে। অস্ট্রিয়াসহ ইইউভুক্ত বেশ কয়েকটি দেশে ইতোমধ্যে ওমিক্রন সংক্রমণ দেখা দিয়েছে। মিৎসোটাকিস বলেছেন, "ধরনটি খুব শীঘ্রই গ্রিসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।" 


 

সূত্র: এনপিআর

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / কোভিড-১৯ / ওমিক্রন / ইউরোপে করোনা সংক্রমণ / করোনা টিকা বাধ্যতামূলক / গ্রিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস চালুর বিতর্কিত আইন পাশ; তীব্র বিরোধিতা, দেশজুড়ে ধর্মঘট
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net