Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
কোভিড-১৯ উপশমে কাজ করে হাঁপানির ওষুধ বুডেসোনাইড: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
13 April, 2021, 02:35 pm
Last modified: 13 April, 2021, 02:44 pm

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • ৫০ বছরে প্রথম হাঁপানি রোগের নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার

কোভিড-১৯ উপশমে কাজ করে হাঁপানির ওষুধ বুডেসোনাইড: গবেষণা

অন্যান্য স্টেরয়েডের মতো ওষুধটির প্রদাহ প্রশমনকারী (অ্যান্টি ইনফ্ল্যামেটরি) গুণ রয়েছে, একারণেই কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় এটি ব্যবহারের সুফল মিলেছে। 
টিবিএস রিপোর্ট
13 April, 2021, 02:35 pm
Last modified: 13 April, 2021, 02:44 pm

বুডেসোনাইড নামের সহজলভ্য ও অপেক্ষাকৃত কম দামী একটি জেনেরিক ওষুধ কোভিডজনিত অসুস্থতা উপশমে কাজ করে। ব্রিটেনে পরিচালিত এক ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে এমনটাই উঠে এসেছে। 

এটি এক ধরনের করটিকোস্টেরয়েড ওষুধ যা সাধারণত হাঁপানি ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ নামের এক ধরনের ফুসফুসের রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হয়। রোগীরা ইনহেলার দিয়েই ওষুধটি নিয়ে থাকেন। 

অন্যান্য স্টেরয়েডের মতো ওষুধটির প্রদাহ প্রশমনকারী (অ্যান্টি ইনফ্ল্যামেটরি) গুণ রয়েছে, একারণেই কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় এটি ব্যবহারের সুফল মিলেছে। 

প্রাথমিকভাবে, কোভিড-১৯ আক্রান্ত রোগীদে মধ্যে ক্রনিক পালমোনারি ডিজিজে আক্রান্ত রোগীর সংখ্যা কম থাকার বিষয়টির চিকিৎসকদের নজরে আসে। এ রোগে আক্রান্ত রোগীরা সাধারণভাবেই ফ্লুসহ অন্যান্য ফুসফুসের সংক্রমণ রোগে আক্রান্ত হওয়ার অধিক ঝুঁকিতে থাকেন। 

পরবর্তী সময়ে গবেষণায় দেখা যায়, পেট্রি ডিশে বুডেসোনাইড কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী সার্স-কোভ-২ ভাইরাসের প্রতিলিপনে বাধা দেয়। ভাইরাসের বংশবৃদ্ধির  লাইটিক চক্রে ভাইরাসের পোশক দেহের কোষের সাথে সংযুক্ত হয়ে নিজের ডিএনএ পোষকের দেহ কোষের মধ্যে প্রবেশ করানোর মাধ্যমে ভাইরাসের বংশবিস্তারই প্রতিলিপন। অর্থাৎ, এই ওষুধ ব্যবহারে ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করা সম্ভব, ফলে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কাও কমে আসে। 

কোভিড-১৯ রোগীরা ঘরে বসেই কী কী চিকিৎসা নিতে পারেন তা অনুসন্ধানে পরিচালিত প্রিন্সিপাল নামের ট্রায়ালে এসব জানা গেছে। ট্রায়ালে কোভিড-১৯ এর উপসর্গ আছে এবং আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকা রোগীদের পর্যবেক্ষণ করা হয়। ট্রায়ালে অংগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা থাকা ৫০ বছর ও ততোর্ধ বয়সী এবং ৬৫ বছর ও ততোর্ধ বয়সীরা ছিলেন। দৈবক্রমে নির্বাচিত ৭৫০ জনকে সহজ ব্যবহারযোগ্য বুডেসোনাইডের ইনহেলার ব্যবহার করতে বলা হয়। তাদের সাথে সাধারণ চিকিৎসা পাওয়া (পেরাসিট্যামল নেওয়া, রক্তের অক্সিজেনের মাত্রা খেয়াল রাখা) এক হাজার রোগীর তুলনামূলক বিশ্লেষণ করা হয়। ট্রায়ালে যুক্ত হওয়ার আগে প্রতিজন স্বেচ্ছাসেবী গড়ে ৬ দিন অসুস্থ ছিলেন। 

গবেষকরা ২৮ দিন ধরে তাদের পর্যবেক্ষণ করেন। সাধারণ চিকিৎসা পাওয়া রোগীদের সেরে উঠতে গড়ে সময় লাগে ১৪ দিন। অন্যদিকে, বুডেসোনাইড গ্রহণ করা রোগীদের সেরে উঠতে ৩ দিন কম সময় লাগে। দুটি গ্রুপের অংশগ্রহণকারীদের প্রতিদিনের জিজ্ঞাসায় জানা গেছে, বুডেসোনাইড গ্রহণকারীরা প্রতিদিন আগের চেয়ে ভালো বোধ করার কথা জানিয়েছেন। ট্রায়াল চলার ২৮ দিনের মধ্যে যারা ওষুধটি নেননি, তাদের ১০.৩ শতাংশ হাসপাতালে ভর্তি হন। দুটি গ্রুপের মানুষের পার্থক্যগুলো বিবেচনায় রেখে গবেষকরা সিদ্ধান্তে এসেছেন, ওষুধটি গ্রহণ করা রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ২.১ শতাংশ পয়েন্ট কম। 

আসন্ন দিনগুলোতে চূড়ান্ত বিশ্লেষণ আশানুরূপ হলে, ওষুধটি কোভিড-১৯ আক্রান্ত প্রতি ৫ জন রোগীর ১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা কমাবে এমনটাই আশা করা হচ্ছে।

কম দামী এই জেনেরিক ওষুধটি বিশ্বের প্রায় সব দেশেই সহজলভ্য। "এটি কার্যত পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত," বলেন প্রিন্সিপাল ট্রায়ালের অন্যতম গবেষক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিস বাটলার। 

যুক্তরাজ্যে ইনহেলারসহ ওষুধটির দাম ১৪ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৩২ টাকা। কোভিড-১৯ চিকিৎসায় ওষুধটি ব্যবহার শুরু হলে রোগীদের ভোগান্তি আরও কমে আসবে এমনটাই আশা গবেষকদের। 
 
Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / হাঁপানি / বুডেসোনাইড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • ৫০ বছরে প্রথম হাঁপানি রোগের নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net