Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
৫০ বছরে প্রথম হাঁপানি রোগের নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 November, 2024, 10:20 pm
Last modified: 03 December, 2024, 10:43 pm

Related News

  • অ্যাজমা রোগী বাড়ছে, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ইনহেলার সহজলভ্য করার আহ্বান চিকিৎসকদের
  • দেশে মৃত্যুর প্রধান ১০ রোগের মধ্যে অ্যাজমা, শ্বাসতন্ত্রের রোগ অন্যতম: পরিসংখ্যান ব্যুরো
  • ৪৯% হাসপাতালে সিরিঞ্জের সূচ ধ্বংসকারী যন্ত্র ব্যবহার করা হয় না: টিআইবি
  • যৌবন ধরে রাখতে বোটক্স ইনজেকশন নিলেন রোনালদো 
  • কোভিড-১৯ উপশমে কাজ করে হাঁপানির ওষুধ বুডেসোনাইড: গবেষণা

৫০ বছরে প্রথম হাঁপানি রোগের নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার

বেনরালিজুমাব নামক এই ওষুধটি ইতোমধ্যে গুরুতর অসুস্থ রোগীদের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে নতুন গবেষণা অনুযায়ী, এটি যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় দুই মিলিয়ন হাঁপানি রোগীর চিকিৎসায় নিয়মিত ব্যবহার করা যেতে পারে।
টিবিএস ডেস্ক
28 November, 2024, 10:20 pm
Last modified: 03 December, 2024, 10:43 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

৫০ বছরের মধ্যে এই প্রথম অ্যাজমা রোগের নতুন চিকিৎসা পদ্ধতি খুঁজে পেয়েছেন গবেষকরা। তবে এটি কোনো মুখে সেবনের ওষুধ নয়, একটি ইনজেকশন। খবর বিবিসির

এই ইনজেকশনটি শরীরের ইমিউন সিস্টেমের একটি অংশকে প্রতিরোধ করে, যা হাঁপানি এবং দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত রোগ (সিওপিডি) সংক্রমণের সময় অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। এর ফলে, এই রোগগুলোর তীব্র সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে।

বেনরালিজুমাব নামক এই ওষুধটি ইতোমধ্যে গুরুতর অসুস্থ রোগীদের জন্য ব্যবহৃত হচ্ছে।

তবে নতুন গবেষণা অনুযায়ী, এটি যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় দুই মিলিয়ন হাঁপানি রোগীর চিকিৎসায় নিয়মিত ব্যবহার করা যেতে পারে।

কিংস কলেজ লন্ডনের একদল গবেষক এই গবেষণাটি করেছে।

তারা জানিয়েছে, ওষুধটি একটি 'গেম-চেঞ্জার' এবং এই রোগের চিকিৎসায় এটি বিপ্লব আনতে পারে।

গবেষণায় আরও জানা গেছে, সব হাঁপানি বা সিওপিডি সংক্রমণ এক রকম নয়, বরং বিভিন্ন রোগীর শরীরের ইমিউন সিস্টেমের ভিন্ন ভিন্ন অংশে এর বাড়তি প্রতিক্রিয়া দেখা যায়।

কিংস কলেজের অধ্যাপক মোনা বাফাদহেল বলেছেন, 'এখন আমরা বুঝতে পারছি যে প্রদাহের ভিন্ন ভিন্ন প্যাটার্ন রয়েছে। তাই আমরা আরও বিচক্ষণতার সঙ্গে সঠিক রোগীকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারব।'

বেনারালিজুমাব এক ধরনের শ্বেত রক্তকণিকাকে লক্ষ্য করে কাজ করে, যাকে ইওসিনোফিল বলা হয়। এটি ফুসফুসে প্রদাহ এবং সংক্রমণ সৃষ্টি করতে পারে।

প্রায় অর্ধেক হাঁপানি সংক্রমণ এবং প্রায় এক তৃতীয়াংশ সিওপিডি সংক্রমণের ক্ষেত্রে দায়ী এই ইওসিনোফিল।

যদি নিয়মিত ইনহেলার দিয়ে শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি এবং বুকে চাপ প্রভৃতি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে চিকিৎসকরা বর্তমানে স্টেরয়েডের একটি কোর্স দেন।

এই গবেষণাটি ১৫৮ জন রোগীর ওপর করা হয়েছিল। সংক্রমণের পরবর্তী তিন মাস এই রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়।

দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিনে প্রকাশিত গবেষণার ফলাফল অনুসারে, নতুন ওষুধ বনাম স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসায় ব্যর্থতার হার ছিল:

•  ৭৪% স্টেরয়েড ব্যবহারে

•  ৪৫% নতুন থেরাপি ব্যবহারে

নতুন থেরাপি ব্যবহার করা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কম, তাদের পুনরায় চিকিৎসার প্রয়োজন হতো না এবং তাদের মৃত্যুর ঝুঁকিও কম ছিল।

প্রফেসর বাফাদহেল বলেছেন, এটি অনেক মানুষের উপকারে আসবে। কারণ প্রতি বছর দুই মিলিয়ন মানুষ এই রোগে সংক্রমিত হয়, এটি 'কোনো ছোট সংখ্যা নয়'।

তিনি বলেন, 'এটি একটি গেম-চেঞ্জার, গত ৫০ বছরে আমাদের চিকিৎসায় কোনো পরিবর্তন আসেনি- গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসায় এটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।'

এই গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা নতুন ওষুধ ব্যবহারে তাদের ক্রমান্বয়ে সুস্থ হওয়ার লক্ষণ এবং জীবনযাত্রার গুণগত মানের উন্নতির কথা জানিয়েছেন।

অক্সফোর্ডশায়ারের বাসিন্দা অ্যালিসন স্পুনার (৫৫) এই গবেষণায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিয়েছিলেন। তিনি শৈশব থেকে হাঁপানিতে ভুগছেন, তবে গত পাঁচ বছরে তার অবস্থার অবনতি হয়েছে এবং তিনি তিনটি বড় অ্যাটাকের শিকার হয়েছেন।

তিনি বলেন, 'অবস্থা আরও খারাপ হতে শুরু করেছিল।'

অ্যালিসন বলেন, ইনজেকশন নেওয়ার পর তিনি 'একেবারে অন্যরকম' অনুভব করেছেন।

তিনি জানান, 'শুধু ডাক্তার বলেছেন বলে' এখনও তিনি ইনহেলার ব্যবহার করেন।

তিনি আরও বলেন, 'দুর্ভাগ্যজনক যে কোনো ওষুধেই হাঁপানি থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় না। তবে এবারের ওষুধে প্রায় সুস্থ হয়ে উঠেছি, আসলেই এটা অনেক বিস্ময়কর।'

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

হাঁপানি / চিকিৎসা পদ্ধতি / অ্যাজমা / ইনজেকশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • অ্যাজমা রোগী বাড়ছে, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ইনহেলার সহজলভ্য করার আহ্বান চিকিৎসকদের
  • দেশে মৃত্যুর প্রধান ১০ রোগের মধ্যে অ্যাজমা, শ্বাসতন্ত্রের রোগ অন্যতম: পরিসংখ্যান ব্যুরো
  • ৪৯% হাসপাতালে সিরিঞ্জের সূচ ধ্বংসকারী যন্ত্র ব্যবহার করা হয় না: টিআইবি
  • যৌবন ধরে রাখতে বোটক্স ইনজেকশন নিলেন রোনালদো 
  • কোভিড-১৯ উপশমে কাজ করে হাঁপানির ওষুধ বুডেসোনাইড: গবেষণা

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net