Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় কী বলছে অন্য দেশগুলো?

আন্তর্জাতিক

ইউএনবি
03 January, 2020, 08:00 pm
Last modified: 03 January, 2020, 08:08 pm

Related News

  • যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ বলার পর এবার ট্রাম্প বললেন, এখনো কূটনৈতিক সমাধান ‘সম্ভব’
  • ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান, আরও গভীর হচ্ছে সংকট  
  • আমেরিকার প্রস্তাব ‘আত্মসমর্পণের’ শামিল বলে প্রত্যাখ্যান করল ইরান; চাইল ক্ষতিপূরণ ও হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ
  • ইরান সরকারের পতন নিশ্চিত নয়, হরমুজে সংকট হতে পারে আগে টের পাইনি: নেতানিয়াহু
  • বৈঠকে বসছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তি; ইরান, তাইওয়ানসহ যেসব ইস্যুতে আলোচনা হতে পারে

ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় কী বলছে অন্য দেশগুলো?

জেনালের কাসেমকে হত্যার ঘটনাকে ‘এক হঠকারী পদক্ষেপ’ হিসেবে দেখছে রাশিয়া
ইউএনবি
03 January, 2020, 08:00 pm
Last modified: 03 January, 2020, 08:08 pm

বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে নানা দেশ।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়িয়ে দেবে। মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেন, জেনালের কাসেমকে হত্যার ঘটনাকে তারা ‘এক হঠকারী পদক্ষেপ’ হিসেবে দেখছেন।

রুশ সংসদের উচ্চকক্ষের পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রধান কন্সট্যান্টাইন কোসাচেভ মার্কিন বিমান হামলাটিকে ‘এক ভুল’ হিসেবে আখ্যায়িত করেন, যা বুমেরাং হিসেবে দেখা দেবে। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, এ পদক্ষেপ ইরানের পারমাণবিক চুক্তি ঘিরে শেষ আশাকে ধ্বংস করে দিয়েছে। এখন তারা হয়তো আগে পরিকল্পনা করে না থাকলেও এবার পারমাণবিক অস্ত্র বানানো জোরদার করতে পারে।

চীন বলছে তারা এ ঘটনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তারা সব পক্ষ বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ‘শান্ত থাকা ও সংযম দেখানোর’ আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল সোয়াং শুক্রবার বলেন, চীন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি ইরাকের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছে।

মুখপাত্র আরো বলেন যে চীন সবসময় আন্তর্জাতিক সম্পর্কে শক্তি প্রয়োগের বিপক্ষে। সেই সাথে তিনি উত্তেজনা আরো বাড়ার বিষয়ে সতর্কতা উচ্চারণ করেন।

ইরাকের সংসদের ডেপুটি স্পিকার হাসান আল কাববি জানিয়েছেন, বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের জেনালের ও ইরাকি কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা নিয়ে আলোচনার জন্য শনিবার সংসদের জরুরি অধিবেশন বসবে।

তিনি বলেন, এখন সময় এসেছে যুক্তরাষ্ট্রের বেপরোয়া ও ঔদ্ধত্য আচরণের ইতি টানার। ইরাকের ভেতরে মার্কিন উপস্থিতির অবসান ঘটানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবারের অধিবেশনটি নিবেদিত থাকবে। 

বিদায়ী প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহাদি এ জরুরি অধিবেশন আহ্বান করে বলেন, ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীগুলোকে প্রশিক্ষণ দেয়ার মধ্যে সীমাবদ্ধ। শুক্রবারের হামলাটি এ শর্তের লঙ্ঘন বলে আখ্যায়িত করেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গ্রিস সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন। ইসরায়েল-নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাউন্ট হারমনে একটি স্কি রিসোর্ট বন্ধ করতে ইসরায়েলি সেনাবাহিনী আদেশ দিয়েছে। দেশটি তাৎক্ষণিকভাবে আর কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি।

বিরোধী ব্লু  অ্যান্ড হোয়াইট পার্টির নেতা ইয়ার লাপিড জেনারেল কাসেম হত্যার ঘটনার প্রশংসা করে বলেছেন, তার যা প্রাপ্য ছিল তিনি ঠিক তাই পেয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের রেভল্যুশনারি গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল কাসেমকে যুক্তরাষ্ট্রের হত্যার ঘটনাকে এক ‘জঘন্য অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন।

রুহানি শুক্রবার এক টুইটে জানান যে মহান জাতি ইরান বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলার প্রতিশোধ নেবে। মার্কিন বাড়াবাড়ি প্রতিরোধের পথ চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনি সতর্কবার্তা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে। আর দেশটির মন্ত্রিসভার মুখপাত্র আলি রাব্বানি এক টুইটে বলেছেন, ইরানের কঠোর জবাব খুব বেশি দূরে নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ‘অবিলম্বে’ ইরাক ত্যাগ করার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার এক বিবৃতিতে ইরাক ও ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির কথা উল্লেখ করেছে। এতে আরও বলা হয় যে বাগদাদে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ইরান সমর্থিত মিলিশিয়াদের আক্রমণের কারণে সব কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছে এবং সেখানে মার্কিন নাগরিকদের না আসার নির্দেশ দেয়া হয়েছে।

সিরিয়া এ ঘটনাকে ‘বিশ্বাসঘাতক আমেরিকার অপরাধমূলক আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে এর কঠোর নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ইরাকের অস্থিতিশীলতায় যে যুক্তরাষ্ট্র দায়ী তা এ হামলা পুনরায় প্রমাণ করেছে।

Related Topics

টপ নিউজ

ইরানি জেনারেল কাসেম সোলাইমানি / আন্তর্জাতিক / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ বলার পর এবার ট্রাম্প বললেন, এখনো কূটনৈতিক সমাধান ‘সম্ভব’
  • ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান, আরও গভীর হচ্ছে সংকট  
  • আমেরিকার প্রস্তাব ‘আত্মসমর্পণের’ শামিল বলে প্রত্যাখ্যান করল ইরান; চাইল ক্ষতিপূরণ ও হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ
  • ইরান সরকারের পতন নিশ্চিত নয়, হরমুজে সংকট হতে পারে আগে টের পাইনি: নেতানিয়াহু
  • বৈঠকে বসছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তি; ইরান, তাইওয়ানসহ যেসব ইস্যুতে আলোচনা হতে পারে

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net