Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ইরাক থেকে লুট হওয়া ১৭ হাজার শিল্পকর্ম ফেরত দিল যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 August, 2021, 11:00 am
Last modified: 06 August, 2021, 11:09 am

Related News

  • ইরান যুদ্ধের খরচ মেটাতে আরব দেশগুলোর কাছে টাকা চাইতে ‘আগ্রহী’ ট্রাম্প
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ট্রাম্পের ইরান 'যুদ্ধের' কৌশল কি ২০০৩ সালের ইরাক যুদ্ধেরই পুনরাবৃত্তি?
  • ইরাক যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
  • পশ্চিমা নেতাদের কণ্ঠে সেই পুরোনো সুর, ইরাকে হামলার আগেও এমন বলা হচ্ছিল

ইরাক থেকে লুট হওয়া ১৭ হাজার শিল্পকর্ম ফেরত দিল যুক্তরাষ্ট্র 

মার্কিন বাহিনী ইরাকে পা ফেলার পর হাজার হাজার ঐতিহাসিক শিল্পকর্ম বিভিন্ন মন্দির, প্রত্নতাত্ত্বিক স্থান ও জাদুঘর থেকে চুরি হয়ে জায়গা করে নেয় আন্তর্জাতিক বাজারে।
টিবিএস ডেস্ক
06 August, 2021, 11:00 am
Last modified: 06 August, 2021, 11:09 am
মাটির খণ্ডে খোদাই করা বিশ্বের প্রাচীনতম সাহিত্যকর্মগুলোর একটি ‘গিলগামেশ ড্রিম ট্যাবলেট; ছবি- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মার্কিন দখলদার বাহিনীর লুট করা প্রায় ১৭ হাজার প্রাচীন শিল্পকর্ম গত মঙ্গলবার ইরাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন।

ফেরত আসা শিল্পকর্মগুলোর মধ্যে চার হাজার বছরের পুরনো নিদর্শনও রয়েছে। রয়েছে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার মূর্তি ও পুরাকীর্তি। 'গিলগামেশ ড্রিম ট্যাবলেট' নামে খ্যাত বিখ্যাত পুরাকীর্তিটিও অচিরে ফেরত পাঠানো হবে বলে জানান হুসেইন। মাটির খণ্ডে খোদিত গিলগামেশের মহাকাব্য বিশ্বের প্রাচীনতম সাহিত্যকর্মগুলোর একটি।

২০০৩ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাক দখলের পর এতো বিশাল পরিমাণ শিল্পকর্ম ফেরত পাঠানোর ঘটনা আর ঘটেনি। মার্কিন বাহিনী ইরাকে পা ফেলার পর হাজার হাজার ঐতিহাসিক শিল্পকর্ম বিভিন্ন মন্দির, প্রত্নতাত্ত্বিক স্থান ও জাদুঘর থেকে চুরি হয়ে জায়গা করে নেয় আন্তর্জাতিক বাজারে। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যকার সময়ে আইসিস ইরাকের বড় একটি অংশের ক্ষমতা দখল করে। এই জঙ্গি সংঘটনও বহু শিল্পকর্ম ও প্রাচীন পুরাকীর্তি চোরাচালানের পিছনে জড়িত ছিল।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফুয়াদ হুসেইন এই শিল্পকর্মগুলো সংস্কৃতি মন্ত্রণালয়কে বুঝিয়ে দেন। এই প্রত্যাবাসনের কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছিলেন ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল কাধিমি। তবে ইরাকি সংস্কৃতি মন্ত্রী হাসান নাজিমের দাবি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিনের বোঝাপড়ার অংশ ছিল এই প্রত্যাবাসন। গত এক বছর ধরেই ধীরে ধীরে শিল্পকর্মগুলো ফেরত পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ১৭,৩২১টি শিল্পকর্মের পাশাপাশি জাপান, হল্যান্ড ও ইতালি থেকে ফেরত এসেছে ১৭টি প্রাচীন শিল্পকর্ম। আর আইনি ঝামেলা পেরিয়ে গিলগামেশ ড্রিম ট্যাবলেট আগামী মাসে ইরাকে পৌঁছাবে বলে জানিয়েছেন নাজিম।

গিলগামেশের মহাকাব্য প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো একটি সাহিত্যকর্ম। ৬ ইঞ্চি লম্বা, ৫ ইঞ্চি চওড়া একটি মাটির খণ্ডে খোদাই করা এই শিল্পকর্মটি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল ২০০৩ সালে, একজন পুরাকীর্তি বিক্রেতার হাত ধরে।

এরপর এই শিল্পকর্মটি বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে, বিভিন্ন হাতঘুরে মার্কিন ব্যবসায়ী হবি লবির কাছে জায়গা করে নেয়। লবি ২০১৪ সালে একটি নিলাম থেকে প্রায় ১৩ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছিলেন এই বিখ্যাত পুরাকীর্তিটি। মাত্র কয়েক সপ্তাহ আগেই নিউইয়র্কের একটি কোর্ট হবি লবির কাছ থেকে এই শিল্পকর্মটি বাজেয়াপ্ত করার রায় দেন।

২০১৯ সালে 'বেশ কয়েকটি দেশ থেকে' ১৭৩টি এবং প্রতিবেশী জর্ডান থেকে ১৩০০টি নিদর্শন ফেরত আনা হয়েছিল বলে জানিয়েছে ইরাক সরকার। পররাষ্ট্র মন্ত্রী হুসেইনের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশ থেকে চুরি হওয়া সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শনগুলো ফেরত আনার জন্য যা যা করণীয় তার সবই করতে প্রস্তুত সরকার।

  • সূত্র-সিএনএন

 
 

Related Topics

টপ নিউজ

ইরাক যুদ্ধ / প্রাচীন শিল্পকর্ম / সংরক্ষিত পুরাকীর্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ইরান যুদ্ধের খরচ মেটাতে আরব দেশগুলোর কাছে টাকা চাইতে ‘আগ্রহী’ ট্রাম্প
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ট্রাম্পের ইরান 'যুদ্ধের' কৌশল কি ২০০৩ সালের ইরাক যুদ্ধেরই পুনরাবৃত্তি?
  • ইরাক যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
  • পশ্চিমা নেতাদের কণ্ঠে সেই পুরোনো সুর, ইরাকে হামলার আগেও এমন বলা হচ্ছিল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net