Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
আইসিজের রায়: কী হবে সু চির

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 January, 2020, 12:55 pm
Last modified: 24 January, 2020, 01:07 pm

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা

আইসিজের রায়: কী হবে সু চির

মিয়ানমার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাইনে কোনো গণহত্যা সংঘটিত হয়নি। 
টিবিএস ডেস্ক
24 January, 2020, 12:55 pm
Last modified: 24 January, 2020, 01:07 pm

রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।  

গত মাসে আইসিজেতে সশরীরে উপস্থিত হয়ে মিয়ানমারের কার্যত নেতা অং সান সু চি তার দেশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করার পরও আদালত এ রায় দিল।

তবে মিয়ানমার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাইনে কোনো গণহত্যা সংঘটিত হয়নি। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মামলার গুরুত্বের ওপর ভিত্তি করে আদালত (আইসিজে) মোটের ওপর সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন, যেটি মিয়ানমারের কাছে গুরুত্বপূর্ণ।  

ওই বিবৃতিতে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করে বলা হয়, তারা রাখাইনের ‘বিকৃত চিত্র’ তুলে ধরেছে।

মিয়ানমার সরকারের বিবৃতিতে বলা হয়, মানবাধিকার সংগঠনগুলো কয়েকটি দেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটিয়েছে। একই সঙ্গে সংগঠনগুলো মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে ‘টেকসই উন্নয়নের’ প্রচেষ্টা ব্যাহত করেছে।

বিবৃতিতে রাখাইনে যুদ্ধাপরাধের কথা স্বীকার করা হলেও গণহত্যার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানের পর হত্যা ও নির্যাতনের মুখে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে এসেছে সাত লাখের বেশি রোহিঙ্গা। 

জাতিসংঘের তদন্তকারীরা সতর্ক করে বলেছেন, গণহত্যার মতো ঘটনা ফের সংঘটিত হতে পারে। 

এমন বাস্তবতায় আফ্রিকার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া আইসিজেতে মামলা করে পূর্ণ তদন্ত শুরুর আগ পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

আইসিজে এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেশ কিছু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

রায়ের পর নিজ দেশের পক্ষে সাফাই গাওয়া সু চির সামনে আর কী রইল, তা নিয়ে আলোচনা করেছেন বিবিসির মিয়ানমার সংবাদদাতা নিক বেক।

তিনি তার বিশ্লেষণে লেখেন, আইসিজের রায় নিঃসন্দেহে অং সান সু চির আন্তর্জাতিক খ্যাতির যতটুকু ছিল, তাও শেষ করে দিয়েছে।

সু চি মিয়ানমারে যুক্তিতর্কে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সশরীরে উপস্থিত হয়ে আদালতকে বলেছেন, কোনো গণহত্যা, ধর্ষণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

মিয়ানমারের কার্যত নেতার সবচেয়ে বড় সমালোচকরাও বলতেন, মিয়ানমারে এখনো ক্ষমতার কেন্দ্রে থাকা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেন না সু চি।

তবে মিয়ানমার জেনারেলদের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে এবং এ কাজে ব্যর্থ হয়ে সু চি তার ও সেনাদের মধ্যকার দেয়াল সরিয়ে দিয়েছেন।

মিয়ানমার এখন পর্যন্ত আইসিজের রায় মেনে চলেছে। তবে দেশটি জরুরি ব্যবস্থাগুলো মানবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বৃহস্পতিবার একটি ব্রিটিশ সংবাদপত্রে লেখা নিবন্ধে সু চি প্রশ্ন করেন, আন্তর্জাতিক বিচার ব্যবস্থা তার দেশের বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের তদন্তকারীদের বলা 'অসমর্থিত বক্তব্যগুলো' এড়িয়ে যেতে পারে কি না।

এমন পরিস্থিতিতে জাতিসংঘের শীর্ষ আদালতের সঙ্গে প্রাথমিকভাবে যুক্ত হয়ে পরাস্ত অং সান সু চি কি ফের বিচ্ছিন্ন হয়ে পড়বে কি না, সেটাই প্রশ্ন। 
 

Related Topics

টপ নিউজ

আইসিজে / রায় / অং সান সু চি / পরিণতি / রোহিঙ্গা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net