Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনও চড়া, ৫০ টাকা কেজির নিচে মেলে না সবজি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 April, 2022, 09:40 am
Last modified: 09 April, 2022, 11:17 am

Related News

  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • ভোজ্যতেল আমদানির ওপর শুল্ক ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ
  • দাম বেড়েছে চাল, মুরগি ও ডিমের
  • ডলারের মূল্যবৃদ্ধিতে ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনও চড়া, ৫০ টাকা কেজির নিচে মেলে না সবজি

শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে পটল, চিচিঙ্গা, ঢেঁড়শ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর করল্লা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
টিবিএস রিপোর্ট
09 April, 2022, 09:40 am
Last modified: 09 April, 2022, 11:17 am

সপ্তাহের ব্যবধানের সবজির দাম কেজি প্রতি ৫ টাকা কমলেও এখনও ৫০ টাকার কেজির নিচে সবজি পাওয়া যাচ্ছে না ঢাকার বাজারে।

চাহিদা বেশি থাকায় এখনও বেগুন ও কাচাঁমরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। এছাড়া, ৬০ থেকে ১০০ টাকা ডজনে বিক্রি হচ্ছে লেবু।

শুক্রবার কারওয়ান বাজার ঘুরে এ দামে পণ্য বিক্রি করতে দেখা গেছে। বাজারে পটল, চিচিঙ্গা, ঢেঁড়শ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর করল্লা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

বিক্রেতা মোহম্মদ সামসুল হক বলেন, "রমজানে সবজির চাহিদা কম, তাই দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৫ টাকা কমেছে।"

অন্যদিকে, সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির দাম ১০ টাকা কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর গরুর মাংস ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। তবে, খাশির মাংসের দামে কোনো পরিবর্তন হয়নি, ৯৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এটি।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা আফজাল হোসেন জানান, ফার্মের মুরগির চাহিদা কিছুটা কমে যাওয়ায় দাম কমেছে।

কারওয়ান বাজারে বাজার করতে এসেছেন মোহম্মদ মহিউদ্দিন । তিনি ৩ কেজি ফার্মের মুরগি কিনেছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মহিউদ্দিন বলেন, "রমজানের আসার আগেই প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন কিছু পণ্যের দাম কমিয়ে বলা হচ্ছে দাম কমেছে। আসলে বাজারে কোন কিছুরই দাম কম নয়। কোনো সবজি কেনা যাচ্ছে না ৫০ টাকার নিচে।"

বেসরকারি চাকুরিজীবী মোহম্মদ মহিউদ্দিন বলেন, "দেশি মুরগি প্রতিকেজি ৬০০ টাকা, পাকিস্তানি কক মুরগি ৩০০ টাকা। গরুর মাংস ৬৫০ টাকা- এগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা কোনোরকমে ফার্মের মুরগি খেয়ে পুষ্টির চাহিদা মিটাচ্ছি।"

তবে পেঁয়াজ, আলুর দাম কম থাকা স্বস্তি দিয়েছে ক্রেতাদের। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়। আর পেঁয়াজ ২৬ টাকায়।

ক্রেতা ইউনুস আলি বলেন, "অন্যান্য পণ্যের দাম যে হারে বাড়ছে সেখানে পেঁয়াজ ও আলুর দাম কম হওয়ায় এবার কিছুটা স্বস্তি পেয়েছি।"

অন্যদিকে, সরকারের ভ্যাট কমানো ও বাজার মনিটরিংয়ের প্রভাবে সয়াবিন তেলের দাম এখন এক সপ্তাহ ধরে স্থিতিশিল রয়েছে। ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।

প্রথম রজমানে ছোলার কেজি ৭৫ টাকায় বিক্রি করা হলেও বর্তমানে তা ৭০ টাকা; খোলা চিনির কেজি ৮০ টাকা ও প্যাকেট চিনি ৮৫ টাকা।

এছাড়া, এনকর বুট ডালের বেসন প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

ইয়াসিন জেনারেল স্টোরের বিক্রয়কর্মী আমির হোসেন বলেন, "রোজার শুরুতে যেভাবে বেচাকেনা হয়েছে তার চেয়ে এখন কম বিক্রি হচ্ছে। চাহিদা কমে যাওয়ায় ছোলা কেজিতে ৫ টাকা কমেছে।"

চায়না রসুন ১১০ টাকা, দেশি রসুন ৬০ টাকা ও আদা ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কারওয়ান বাজারে। 
 

Related Topics

টপ নিউজ

নিত্যপণ্যের মূল্যস্ফীতি / ভোজ্যতেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • ভোজ্যতেল আমদানির ওপর শুল্ক ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ
  • দাম বেড়েছে চাল, মুরগি ও ডিমের
  • ডলারের মূল্যবৃদ্ধিতে ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net