Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ডলারের মূল্যবৃদ্ধিতে ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 November, 2023, 09:50 am
Last modified: 15 November, 2023, 05:36 pm

Related News

  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক
  • ভোজ্যতেলের দামবৃদ্ধি নিয়ে সরকার–ব্যবসায়ী মুখোমুখি, কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধান্ত আজ

ডলারের মূল্যবৃদ্ধিতে ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

মূল্য সমন্বয় করে দাম বাড়ানোর জন্য বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনকে চিঠি দিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
টিবিএস রিপোর্ট
15 November, 2023, 09:50 am
Last modified: 15 November, 2023, 05:36 pm
প্রতীকী ছবি

খোলাবাজারে ডলারের মূল্যবৃদ্ধির অজুহাত তুলে ভোজ্যতেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা। দ্রুত মূল্য সমন্বয় করে দাম বাড়ানোর জন্য বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনকে চিঠি দিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

ট্যারিফ কমিশনকে পাঠানো এসোসিয়েশনের চিঠিতে বলা হয়, দেশের বাজারে ব্যাপকহারে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। ভোজ্যতেল আমদানিতে ডলার কনভারসন মূল্য বর্তমানে ১২২ টাকা থেকে ১২৪ টাকায় দাঁড়িয়েছে। অথচ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোর এলসি খোলায় প্রতি মার্কিন ডলারে ১১১ টাকার বেশি নেওয়ার সুযোগ নেই।

ভোজ্যতেল ব্যবসায়ীদের এসোসিয়েশন বলছে, সর্বশেষ যখন ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হয় তখন এই কনভারসন মূল্য ধরা হয়েছিল ১১১ টাকা।

জানা গেছে, খোলাবাজারে মূলত ৭-১০ দিন ধরে ডলার কনভারসন রেট উঠেছে ১২২-১২৪ টাকায়। কিন্তু এই অল্প সময়ের মধ্যে কোম্পানিগুলো এলসি করে কোন পণ্য দেশে আনতে পারেনি। কারণ অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করে দেশে আনতে এক মাসের বেশি সময় দরকার পড়ে। অথচ কোম্পানিগুলো অজুহাত তুলে এখনই মূল্য সমন্বয়ের জন্য চাপ দিচ্ছে। 

এসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লা সাক্ষরিত চিঠিটি ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বরাবর দেয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, তাদের আবেদনের বিষয়টি পর্যালোচনা করার কাজ চলছে। নিজেদের পর্যালোচনা শেষে কোম্পানিগুলোকে নিয়ে কমিশনের বৈঠক করার কথা রয়েছে। 

একটি প্রথম সারির ভোজ্যতেল আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'এখন আমরা ১২২ টাকাতেও ডলার পাচ্ছি না। গত ১০-১৫ দিন ধরে এই অবস্থা তৈরি হয়েছে। আমরা এখন যদি ১২২ টাকায় এলসি করি সেটার পেমেন্ট করার সময় মূল্য যে ১৫০ টাকায় উঠবে না তার কোন নিশ্চয়তা কারও কাছেই নেই। তখন তো কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। কারণ মিলিয়ন মিলিয়ন ডলারের এলসি করতে হচ্ছে আমাদেরকে।"

"এ কারণে মূল্য সমন্বয় না করে উপায় নেই। কারণ ডলারের পুরনো রেটের যেসব পণ্য সেগুলো কোম্পানিগুলোর কাছে খুব বেশি নেই", বলেন তিনি।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় গত সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ ভোজ্যতেলের মূল্য কমায়। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা করা হয়। পামঅয়েলের দাম ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

Related Topics

টপ নিউজ

ভোজ্যতেল / ভোজ্যতেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক
  • ভোজ্যতেলের দামবৃদ্ধি নিয়ে সরকার–ব্যবসায়ী মুখোমুখি, কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধান্ত আজ

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net