Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
যত্নে বানানো প্রাণবন্ধুর সিদল শুঁটকি 

অর্থনীতি

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
25 December, 2021, 11:40 am
Last modified: 25 December, 2021, 12:28 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • ঝোড়ো হাওয়ায় কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি মহালে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত

যত্নে বানানো প্রাণবন্ধুর সিদল শুঁটকি 

প্রাণবন্ধু এই সিদল শুঁটকি তৈরীতে ব্যবহার করেন পুঁটি মাছের তেল।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
25 December, 2021, 11:40 am
Last modified: 25 December, 2021, 12:28 pm
ছেলে রতন দাসের সঙ্গে নিজের দোকানে প্রাণবন্ধু দাস; ছবি-আজিজুল সঞ্চয়/টিবিএস

শুঁটকি অনেকের কাছেই প্রিয় একটা খাবার। বিশেষ করে সিদল শুঁটকি বাটার স্বাদ অতুলনীয়। আর এই সিদল শুঁটকি দিয়েই ক্রেতাদের মন জয় করেছেন প্রাণবন্ধু দাস (৭০)। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজারে প্রায় ৪০ বছর ধরে শুঁটকি বিক্রি করছেন তিনি। বাজারে আরও শুঁটকির দোকান থাকলেও স্বাদে এবং মানে অনন্য প্রাণবন্ধুর পরম যত্নে বানানো সিদল শুঁটকিই ক্রেতাদের প্রথম পছন্দ। প্রতিদিন গড়ে ১৫ হাজার টাকার সিদল শুঁটকি বিক্রি করেন প্রাণবন্ধু দাস।

খোঁজ নিয়ে জানা গেছে, অরুয়াইল গ্রামের বাসিন্দা প্রাণবন্ধু দাস প্রায় ৪০ বছর আগে অরুয়াইল বাজারে শুঁটকির ব্যবসা শুরু করেন। প্রথম দিকে বিভিন্ন ধরনের শুঁটকি বিক্রি করলেও গত ১৫-১৬ বছর ধরে শুধুমাত্র সিদল শুঁটকিই বিক্রি করছেন তার দোকানে।

প্রতিদিন অরুয়াইল ও পার্শ্ববর্তী পাকশিমুল ইউনিয়নসহ সরাইল উপজেলার বিভিন্ন স্থান থেকে মানুষজন শুঁটকি নেওয়ার জন্য আসেন প্রাণবন্ধুর দোকানে। সমগ্র সরাইল উপজেলা জুড়ে ছড়িয়েছে প্রাণবন্ধুর সিদল শুঁটকির খ্যাতি। অনেকে বিদেশে থাকা প্রিয়জনদের কাছেও প্রাণবন্ধুর সিদল শুঁটকি পাঠান।

এখন প্রাণবন্ধুর সঙ্গে তার ছেলে রতন দাসও শুঁটকির ব্যবসা দেখাশোনা করছেন। করোনার আগে তারা প্রতিদিন অন্তত ৩০-৩৫ হাজার টাকার শুঁটকি বিক্রি করতেন। আর এখন গড়ে প্রতিদিন ১৫ হাজার টাকার শুঁটকি বিক্রি হচ্ছে। সে হিসাবে মাসে প্রায় সাড়ে ৪ লাখ টকার শুঁটকি বিক্রি করেন বাবা-ছেলে। প্রাণবন্ধুর দোকানে প্রতি কেজি শুঁটকির দাম ৬০০ টাকা। তবে বাজারের অন্য শুঁটকির দোকানে সিদল বিক্রি হয় ৪৫০-৫০০ টাকা দরে।

প্রাণবন্ধু দাস জানান, চট্টগ্রাম থেকে শুকনো বাসপাতি শুঁটকি কিনে আনেন তিনি। বাসপাতি শুঁটকিগুলো ভারত থেকে আসে। শুঁটকি আনার পর সেগুলো বাছাই করেন। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পরম যত্নে পুঁটি মাছের তেল মাখেন। মটকায়ও মাখেন তেল। এরপর শুঁটকি রেখে মটকার মুখ ছয় মাস পর্যন্ত বন্ধ রাখা হয়। এরপর সেগুলো বিক্রির উপযোগী হয়। প্রতিটি মটকায় ৪০-৪৫ কেজি শুঁটকি থাকে। বাড়িতে বসেই শুঁটকি তৈরি করেন প্রাণবন্ধু দাস। এ পুরো প্রক্রিয়ায় জড়িত থাকেন প্রাণবন্ধুর পরিবারের সদস্যরা।

প্রাণবন্ধু দাসের ছেলে রতন দাস বলেন, 'আমাদের শুঁটকির দাম অন্য দোকানের তুলনায় কিছুটা বেশি। তবে আমরা শুঁটকির গুণগত মান অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ চেষ্টা করি। আর ভালো বলেই মানুষজনের কাছে আমাদের শুঁটকি খুব প্রিয়। সবাই যেন নিজেদের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো নিতে পারেন, সেজন্য পাইকারি বিক্রি না করে খুচরা বিক্রি করি।'  

পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের বাসিন্দা সুরুজ আলী জানান, তিনি প্রায় ১০ বছর ধরে নিয়মিত প্রাণবন্ধু দাসের কাছ থেকে শুঁটকি নিচ্ছেন। এই শুঁটকির ঘ্রাণ এবং স্বাদ অন্য কোনো দোকানের শুঁটকিতে নেই। বিদেশে থাকা ছেলের কাছেও প্রাণবন্ধু দাসের সিদল শুঁটকি পাঠান বলে জানান তিনি।

আরেক ক্রেতা মনসুর আলী জানান, বাজারে বেশ কয়েকটি শুঁটকির দোকান আছে, কিন্তু প্রাণবন্ধু দাসের দোকানেই মানুষজন ভিড় জমান। কারণ সবাই জানেন তার শুঁটকি ভেজালমুক্ত। প্রাণবন্ধু দাসের শুঁটকির স্বাদ অন্য কোনো দোকানের শুঁটকিতে পাওয়া যায় না। অন্য দোকানের চেয়ে শুঁটকির দাম কিছুটা বেশি হলেও তার শুঁটকি গুণগত মানসম্পন্ন বলে জানান তিনি।

শুঁটকি ব্যবসায়ী প্রাণবন্ধু দাস বলেন, 'অনেক পরিশ্রম করে যত্ন নিয়ে শুঁটকি তৈরি করি। আমি যে বাসপাতি শুঁটকি দিয়ে সিদল তৈরি করি, সে বাসপাতি অরুয়াইল বাজারে কোনো দোকানদারই আনে না। আমি পুঁটি মাছের তেল ব্যবহার করি- যেটি অন্য কেউ করে না। অনেক ক্রেতা আছেন, যারা আমার শুঁটকি বিদেশে প্রিয়জনদের কাছে পাঠায়।'

'মানের সঙ্গে আপোস করি না বলেই আমার তৈরি শুঁটকি ক্রেতারা চোখ বন্ধ করে নেন। আমার প্রতি ক্রেতাদের এ আস্থা একদিনে তৈরি হয়নি। সবসময় লাভের চেয়ে ক্রেতাদের সন্তুষ্টির কথা চিন্তা করেছি,' বলে ওঠেন প্রাণবন্ধু দাস।

অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী আবু তালেব বলেন, 'বাজারে আরও অনেক দোকান থাকলেও প্রাণবন্ধুর দোকানের শুঁটকির কদর বেশি। এখন তার ছেলেও ব্যবসা করে। তারা খুব পরিচ্ছন্নভাবে শুঁটকি বানায়। মানও খুব ভালো। আর ভালো বলেই মানুষজন তাদের শুঁটকি অনেক পছন্দ করে।'   

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / শুঁটকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • ঝোড়ো হাওয়ায় কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি মহালে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net