Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
বাড়ছে না মানসম্পন্ন ফসলের বীজ উৎপাদন  

অর্থনীতি

শওকত আলী
14 December, 2021, 01:30 pm
Last modified: 14 December, 2021, 07:06 pm

Related News

  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • আমদানিকৃত বীজে বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে
  • যে ৫টি দারুন পুষ্টিগুণ রয়েছে তরমুজের বীজে
  • শৈশবের স্মৃতিময় বীজ ভাজা এখন উচ্চমূল্যের 'সুপারফুড'
  • ‘বনকাগজ’-এর শুভ ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে না মানসম্পন্ন ফসলের বীজ উৎপাদন  

ফসলের মানসম্পন্ন বীজ উৎপাদনে এগিয়ে রয়েছে বেসরকারি খাত।
শওকত আলী
14 December, 2021, 01:30 pm
Last modified: 14 December, 2021, 07:06 pm

সীমিত জমিতে ফসলের উৎপাদন বৃদ্ধিতে বীজের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও মানসম্পন্ন বীজের সরবরাহ এখনো চাহিদার চার ভাগের এক ভাগেরও কম। বেসরকারী খাতের কিছু প্রতিষ্ঠান মানসম্পন্ন বীজ উৎপাদনে ধীরে ধীরে এগিয়ে আসলেও রাষ্ট্রায়ত্ত বীজ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ উৎপাদন বৃদ্ধিতে খুব বেশি গতি নেই। গত ১১ বছরে প্রতিষ্ঠানটির বীজ উৎপাদনে প্রবৃদ্ধি মাত্র ৩. ৭৮ শতাংশ।

কৃষি মন্ত্রণালয় ও বিএডিসি সূত্র বলছে, বছরে বিভিন্ন ফসলে উৎপাদনে প্রায় ১৩ লাখ টন বীজের চাহিদা রয়েূছে। এই চাহিদা পূরণ করা হয় তিন ক্যাটাগরির বীজ দিয়ে। এর মধ্যে ফরমাল ক্যাটগরিতে বীজের সরবরাহ ২৩ শতাংশ। এই বীজগুলো নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে বিএডিসি ও বেসরকারী খাতের মাধ্যমে কৃষকের হাতে পৌঁছে। তবে ভালো মানের এসব বীজের ব্যাপক চাহিদা থাকলেও ৫ বছরে উৎপাদনে উল্লেখযোগ্য কোন প্রবৃদ্ধি নেই।

বাকি দুটি ক্যাটাগরি হলো সেমি ফরমাল ও ইনফরমাল। সেমি ফরমাল ক্যাটাগরির বীজের সরবরাহ হচ্ছে ৩৯ শতাংশ। যেখানে সামান্য কিছু পরীক্ষা-নিরীক্ষা হলেও বেশিরভাগই থাকে এই তত্ত্বাবধানের বাইরে। এখানেও সরবরাহকারী মূলত বেসরকারী খাত ও কৃষকরা নিজেরাই।  

বাকি ৩৮ শতাংশ বীজ আসে বেসরকারী খাত থেকে। সারাদেশের কৃষক উৎপাদিত ফসল থেকে সংরক্ষণ করে নিজের চাষের জন্য রাখে এবং একটা অংশ বিক্রি করে দেয়। এই বীজের মান নিয়ন্ত্রণে সরকারের কোন উদ্যোগ নেই।

বিএডিসির সদস্য পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, "অনেক সীমাবদ্ধতার মধ্যেও বীজ উৎপাদনের পরিমাণ ধারাবাহিকভাবেই বাড়ছে। আমাদের যে জনবল থাকার কথা সেখানে ৪৬ শতাংশ কম রয়েছে। তারপরও আমরা সক্ষমতার বেশি কাজ করছি।"

অথচ কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ বছরে বিএডিসি বীজের উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে মাত্র ৩.৭৮ শতাংশ। প্রতিষ্ঠানটি ২০২০-২১ অর্থবছরে বীজ উৎপাদন করেছে ১ লাখ ৪৯ হাজার ৫০২ মে. টন বীজ। যা ২০১০-১১ সালে ছিল ১ লাখ ৪৪ হাজার ৬৫ মে. টন। এর মাঝে অবশ্য উৎপাদন কখনো কখনো কমে গেছে, আবার কখনো বেড়েছে।

বিএডিসি মোট চাহিদার মাত্র ১১.৫০ শতাংশ বীজ সরবরাহ করছে। যা আরও বেশি হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির সরবরাহ করা বীজের মধ্যে আউশ, আমন ও বোরো ধান, গম, ভুট্টা, আলু, ডাল, তৈল, পাট, সবজি, মসলা সহ বিভিন্ন ফসলের বীজ উৎপাদন করছে। বিএডিসি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ধানের বীজ উৎপাদনে।

এদিকে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং এর প্রধান বীজতত্ত্ববিদ ড. মো. আকতার হোসেন খান টিবিএসকে বলেন, "আমরা মানসম্পন্ন বীজের বিষয়ে গুরুত্ব দিচ্ছি। ২০৩০ সালের মধ্যে আমরা এর উৎপাদন ২৫ শতাংশে নেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছি।"

অন্যদিকে সবজির বীজ উৎপাদনে সবচেয়ে এগিয়ে লাল তীর। প্রতিষ্ঠানটি প্রতি বছর ১ হাজার টন সবজি বীজ উৎপাদন করছে, যেখানে বিএডিসি করছে মাত্র ১১৫ টন।

আবার হাইব্রিড জাতের প্রসারের কথা বলা হলেও সেটিতেও দখল মূলত বেসরকারী খাতের। বোরো মৌসুমে প্রায় ১৮ হাজার টন হাইব্রিড বীজ দিয়ে ধান চাষ করে কৃষক। সেখানে বিএডিসি মাত্র ১৩৬০ টন বীজ উৎপাদন করতে পেরেছে ২০২০-২১ অর্থবছরে। বাকি সরবরাহ এসেছে বেসরকারী খাতের হাত ধরে।

বেসরকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, দেশে ২১৮টি হাইব্রিড জাতের মধ্যে ২০৩টি হাইব্রিড প্রাইভেট সেক্টর দ্বারা নিবন্ধিত হয়েছে।

এ বিষয়ে এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও ড. এফ এইচ আনসারি বলেন, "হাইব্রিড বীজের ৯৫ শতাংশেরও বেশি সরবরাহ করছে বেসরকারী খাত। বেসরকারী খাত এখন বীজ উৎপাদনে অনেক বেশি গবেষণা করছে। যে কারণে সবজির বীজের মান ও সরবরাহে বেসরকারী খাত অনেক এগিয়ে।"

বাংলাদেশ সীড এসোসিয়েশনের (বিএসএ) তথ্য বলছে, বেসরকারী খাতের মধ্যে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে লাল তীর, ব্র্যাক, সুপ্রিম সীড, এসিআই, পেট্রোকম, আফতাব বহুমুখী ইস্পাহানি অ্যাগ্রো, মল্লিক সীড, ন্যাশনাল এগ্রিকেয়ার উল্লেখযোগ্য। এছাড়া বহুজাতিক প্রতিষ্ঠান বায়ার ক্রপ সায়েন্স ও সিনজেনটা বীজ উৎপাদন করছে।

বেসরকারী খাতের সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারী খাত গবেষণায় জোর দেয়ার কারণে উন্নতমানের বীজ উৎপাদনে গতি এসেছে। বিভিন্ন দেশ থেকে জাত এনে তা স্থানীয় আবহাওয়ার উপযোগী করে তোলা হচ্ছে। একইসঙ্গে জীবনকাল, ফলনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিচ্ছে বেসরকারী খাত।  

Related Topics

টপ নিউজ

উন্নতমানের বীজ / মানসম্মত বীজ / ফসলের বীজ / বীজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • আমদানিকৃত বীজে বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে
  • যে ৫টি দারুন পুষ্টিগুণ রয়েছে তরমুজের বীজে
  • শৈশবের স্মৃতিময় বীজ ভাজা এখন উচ্চমূল্যের 'সুপারফুড'
  • ‘বনকাগজ’-এর শুভ ১৪৩১ বঙ্গাব্দ

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net