Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
২০২৪ সালের জন্য ৭৮৫ কোটি টাকা লভ্যাংশ দেবে রবি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 February, 2025, 07:55 pm
Last modified: 17 February, 2025, 10:07 pm

Related News

  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • তেল-গ্যাসের দাম চড়ছে, শেয়ারে পতন: ইরান যুদ্ধের ধাক্কায় অস্থির বাজার
  • মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারে তেলের দামে উল্লম্ফন, পুঁজিবাজারে ধস
  • ডিএসইতে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বিএনপি-সংশ্লিষ্ট শেয়ারে বড় উত্থান, জামায়াত-সংশ্লিষ্টদের পতন
  • গ্রামীণফোনের ১০৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা, ২০২৫ সালে মুনাফা কমেছে ১৯%

২০২৪ সালের জন্য ৭৮৫ কোটি টাকা লভ্যাংশ দেবে রবি

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
17 February, 2025, 07:55 pm
Last modified: 17 February, 2025, 10:07 pm

দেশের টেলিযোগাযোগ খাতের দ্বিতীয় বৃহৎ অপারেটর— রবি আজিয়াটা ২০২৪ সালের জন্য শেয়ারধারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। ২০২৪ সালে সমাপ্ত আর্থিক বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি, যার পরিমাণ ৭৮৫ কোটি টাকা।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটির একটি সূত্র জানায়, এটি রবি আজিয়াটার ইতিহাসে দেওয়া সর্বোচ্চ লভ্যাংশের ঘোষণা। ২০২৩ সালে তারা ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ঘোষিত লভ্যাংশ ও আর্থিক বিবরণীর অনুমোদন দিতে আগামী ২১ এপ্রিল বার্ষিক সাধারণ সভা করবে রবি আজিয়াটা, তবে রেকর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ। 

কোম্পানির আর্থিক বিবরণী অনুযায়ী, তাদের রাজস্ব শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৯ হাজার ৯৫০ কোটি টাকা হয়েছে, অন্যদিকে নিট বা প্রকৃত মুনাফা ১৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭০৩ কোটি টাকায়। 

২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে রবির মুনাফা দ্বিগুণের বেশি বেড়েছে। গত বছর শেষে রবি আজিয়াটার মুনাফা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০২ কোটি টাকায়। ২০২৩ সালে কোম্পানিটির মুনাফা ছিল ৩২০ কোটি টাকা। মুনাফা বৃদ্ধি পাওয়ায় লভ্যাংশের পরিমাণও বেড়েছে শেয়ারধারীদের জন্য। ২০২৩ সালে কোম্পানিটি যেখানে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, সেখানে গত বছরের জন্য তা বেড়ে ১৫ শতাংশ হয়েছে।

কোম্পানির এই পারফরম্যান্সের বিষয়ে রবি আজিয়াটার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রিয়াজ রাশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, 'আমাদের শেয়ারধারীদের দীর্ঘমেয়াদি মূল্য প্রদান ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাটাই আমাদের মূল লক্ষ্য। আমরা বৈচিত্র্যপূর্ণ একটি বাজারে ব্যবসা পরিচালনা করছি, তবে পরিচালন দক্ষতা ও ডিজিটাল অবকাঠামোয় বিনিয়োগে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যা আমাদের ভবিষ্যতের জন্য ভালো অবস্থানে রেখেছে। ভারসাম্যপূর্ণ ও প্রতিযোগী টেলিকম খাতের জন্য কর ও নিয়ন্ত্রক নীতির সমর্থন অত্যাবশ্যক, যাতে রবির মতো অপারেটরা আরও বিকাশিত হতে পারে।' 

টেলিকমখাত সংস্কারের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে নেওয়া উদ্যোগগুলোকে স্বাগত জানিয়ে তিনি বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিতে এগুলো দ্রুত বাস্তবায়ন করা দরকার। তবে সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা এবং সিমের ওপর আরও উচ্চ কর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রিয়াজ রাশিদ মনে করেন, ডিজিটাল সেবার প্রসার এবং এর মানকে এটি ব্যাহত করতে পারে।   

রবির মোট শেয়ারের ৬১.৮২ শতাংশ আজিয়াটা গ্রুপ বারহাদের কাছে এবং ভারতী এয়ারটেলের কাছে ২৮.১৮ শতাংশ শেয়ার রয়েছে এবং বাকি শেয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে।

এই শেয়ারহোল্ডিংয়ের ওপর ভিত্তি করে আজিয়াটা গ্রুপ ৪৮৫ কোটি টাকা এবং ভারতী এয়ারটেল ২২১ কোটি টাকা লভ্যাংশ পাবে।

Related Topics

টপ নিউজ

রবি আজিয়াটা / নগদ লভ্যাংশ / পুঁজিবাজার / টেলিকম খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • তেল-গ্যাসের দাম চড়ছে, শেয়ারে পতন: ইরান যুদ্ধের ধাক্কায় অস্থির বাজার
  • মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারে তেলের দামে উল্লম্ফন, পুঁজিবাজারে ধস
  • ডিএসইতে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বিএনপি-সংশ্লিষ্ট শেয়ারে বড় উত্থান, জামায়াত-সংশ্লিষ্টদের পতন
  • গ্রামীণফোনের ১০৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা, ২০২৫ সালে মুনাফা কমেছে ১৯%

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net