Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
পুঁজিবাজারে লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির কর ব্যবধান বেড়ে ৭.৫ শতাংশ হতে পারে

অর্থনীতি

রিয়াদ হোসেন
29 May, 2025, 09:50 am
Last modified: 01 June, 2025, 02:28 pm

Related News

  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

পুঁজিবাজারে লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির কর ব্যবধান বেড়ে ৭.৫ শতাংশ হতে পারে

শিথিল হতে পারে ব্যাংক লেনদেনের শর্তও
রিয়াদ হোসেন
29 May, 2025, 09:50 am
Last modified: 01 June, 2025, 02:28 pm
প্রতীকী ছবি

ধুঁকতে থাকা শেয়ারবাজারে কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে সরকার নন-লিস্টেড কোম্পানির সঙ্গে লিস্টেড কোম্পানির কর্পোরেট কর ব্যবধান ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করার পরিকল্পনা করছে। পাশাপাশি হ্রাসকৃত হারে করের সুবিধা পেতে বিদ্যমান লেনদেনের শর্তও শিথিল করা হতে পারে। 

বর্তমানে লিস্টেড কোম্পানির কর্পোরেট করহার ২০ শতাংশ। তবে কঠিন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় অনেক কোম্পানি এই হারে কর দিতে পারে না। ফলে তাদের ২২.৫ শতাংশ কর দিতে হয়। একইভাবে, নন-লিস্টেড কোম্পাানির কর্পোরেট কর ২৫ শতাংশ হলেও কঠিন শর্ত পূরণ করতে না পারায় তাদেরও কার্যত ২৭.৫ শতাংশ কর দিতে হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, আসন্ন বাজেটে নন-লিস্টেড কোম্পানির কর ২৭.৫ শতাংশ নির্ধারণ করা হতে পারে। আর লিস্টেড কোম্পানিগুলো যাতে ২০ শতাংশ করের সুবিধা নিতে পারে, সেজন্য শর্ত শিথিল করা হবে। ফলে এই দুই গ্রুপের কোম্পানির কর ব্যবধান দাঁড়াবে ৭.৫ শতাংশ।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বর্তমানে লিস্টেড কোম্পানিকে ২০ শতাংশ করের সুবিধা নিতে হলে তাদের সব ধরনের আয়, ব্যয় ও বিনিয়োগ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হয়। বাস্তবে কোম্পাানিগুলোর পক্ষে এই শর্ত পরিপালন করা সম্ভব হয় না। ফলে তারা এই হ্রাসকৃত করহারের সুবিধা নিতে পারে না।'

'আগামী বাজেটে কেবল কোম্পানির আয় ব্যাংকিং চ্যানেলে হতে হবে। ব্যয় ও বিনিয়োগের ক্ষেত্রে এ শর্ত বাতিল করা হতে পারে। ফলে অনেক কোম্পানির পক্ষে ২০ শতাংশ করহারের সুবিধা নেওয়া সম্ভব হবে,' যোগ করেন তিনি। 

শিল্পসংশ্লিষ্টরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন।

শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, লিস্টেড কোম্পানির সঙ্গে নন-লিস্টেড কোম্পানির করের ব্যবধান বাড়ানোর উদ্যোগ ইতিবাচক। এতে আরও বেশিসংখ্যক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে।

তবে তিনি মনে করেন, এর বাইরেও যেসব কমপ্লায়েন্স মানার শর্ত রয়েছে, তা শিথিল করা উচিত। এছাড়া কোম্পানিকে আইপিওতে আনার ক্ষেত্রে প্রক্রিয়া সহজ করা এবং সময় কমিয়ে আনা উচিত। 

দেশের বৃহত্তম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ (ডিএসই) শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শর্ত শিথিল করা ও কর ব্যবধান গ্যাপ বাড়ানোর উদ্যোগ ভালো, তবে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে দীর্ঘ সময় লেগে যেতে পারে।

স্বল্পমেয়াদে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব আনতে এবং কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে বড় আকারের ফান্ড প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। 

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী মঙ্গলবার ঢাকায় এক বাজেট আলোচনায় বলেন, বর্তমানের লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির মধ্যে ৫ শতাংশ কর ব্যবধান আছে। এটি ১০ শতাংশে উন্নীত করলে ভালো কোম্পানিগুলো শেয়ারবাজারে আসবে। 

এছাড়া ট্রেডিংয়ের ক্ষেত্রে বিদ্যমান উৎসে কর ০.৫০ শতাংশ থেকে কমিয়ে ০.২৫ শতাংশ করার দাবি জানান তিনি।

গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শেয়ারবাজারে ধারাবাহিক পতন চলছে। গতকাল (২৮ মে) ডিএসই সূচক নেমেছে ৪,৬১৫ পয়েন্টে—যা পাঁচ বছরে সর্বনিম্ন।

Related Topics

টপ নিউজ

শেয়ারবাজার / কর্পোরেট কর / তালিকাভুক্ত কোম্পানি / পুঁজিবাজার / কর সুবিধা / বাজেট ২০২৫-২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net