Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বাজেটে এসি, ওষুধ, শিশুখাদ্য, রেফ্রিজারেটর ও স্বর্ণের কর কমতে পারে

অর্থনীতি

রিয়াদ হোসেন
09 June, 2026, 01:25 pm
Last modified: 09 June, 2026, 01:27 pm

Related News

  • বাজেট ২০২৬-২৭: ভর্তুকিতে বরাদ্দ কমছে, বাড়ছে প্রণোদনায়
  • বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • কল্যাণরাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা রাজস্ব ও কাঠামোগত সংস্কারের ওপর নির্ভর করছে: বিশেষজ্ঞদের সতর্কতা
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে

বাজেটে এসি, ওষুধ, শিশুখাদ্য, রেফ্রিজারেটর ও স্বর্ণের কর কমতে পারে

রিয়াদ হোসেন
09 June, 2026, 01:25 pm
Last modified: 09 June, 2026, 01:27 pm
প্রতীকী ছবি: জেমিনাই এআই

স্থানীয় শিল্পকে সহায়তা দেওয়ার অংশ হিসেবে এবং ভোক্তাদের ওপর করের বোঝা কমাতে আসন্ন বাজেটে সরকার বিভিন্ন খাতে ভ্যাট কমানোর পাশাপাশি করছাড়ের মেয়াদ বৃদ্ধি ও আমদানি শুল্ক সমন্বয় করতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে। 

প্রস্তাব অনুযায়ী, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও রেফ্রিজারেটরের উৎপাদন পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৬ শতাংশ করা হতে পারে। এই সুবিধার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে।

৬৮ ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ককর অব্যাহতি দেওয়া হতে পারে। এছাড়া উদীয়মান সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান হ্রাসকৃত আমদানি শুল্ক ‍সুবিধা ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। 

রাজস্বের ক্ষেত্রে, মোবাইল ফোনের সিমকার্ড বিক্রিতে ভ্যাট বাবদ নির্দিষ্ট ৩০০ টাকা নেওয়ার বদলে বিক্রয়মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ হতে পারে।

শিশুখাদ্য তৈরির কাঁচামালের ওপর আমদানি শুল্ক বিদ্যমান ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হতে পারে। ফলে স্থানীয় বাজারে শিশুখাদ্যের দাম কমতে পারে। এছাড়া খেজুর আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব আসতে পারে, যার ফলে এর দাম ভোক্তা পর্যায়ে কমতে পারে। 

কীটনাশক ও বালাইনাশকের ৩০টির বেশি কাঁচামালের ওপর আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহার হতে পারে। জিঙ্ক সালফেট সার উৎপাদনের মূল কাঁচামাল জিঙ্ক অ্যাশ আমদানির ওপর বিদ্যমান শুল্ক পুরোপুরি প্রত্যাহার হতে পারে। 

বাজেট প্রস্তুতির সঙ্গে যুক্ত এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, এবারের বাজেটে প্রান্তিক করদাতাদের যথাসম্ভব করের চাপ থেকে রেহাই দেওয়ার চেষ্টা করছে সরকার। অন্যদিকে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে আয়কর, ভ্যাট ও শুল্কে ছাড়ের মেয়াদ ২০৩০ সাল, ক্ষেত্রবিশেষে ২০৩৫ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। 

ওই কর্মকর্তা আরও বলেন, ২৭ ধরনের কৃষি ও খাদ্যপণ্যের সরবরাহে বিদ্যমান হ্রাসকৃত ০.৫ শতাংশ উৎসে করের তালিকায় গবাদিপশু, হাঁস-মুরগি, মাছসহ আরও ৩৩টি পণ্য যুক্ত হতে পারে। এই বাড়তি ৩৩ পণ্যের ওপর বর্তমানে উৎসে  কর ১ শতাংশ থেকে ৫ শতাংশের মধ্যে রয়েছে। ফলে এসব পণ্যের ভোক্তা পর্যায়ে দাম কমতে পারে। 

কমতে পারে স্থানীয়ভাবে উৎপাদিত এসি, রেফ্রিজারেটরের দাম

গত বছরের বাজেটে ফ্রিজ ও এসির উৎপাদন পর্যায়ে হ্রাসকৃত হারের ভ্যাট ব্যবস্থা তুলে দিয়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। 

খাত-সংশ্লিষ্টরা বলছেন, আমদানিনির্ভরতা কমাতে এসব শিল্পে লম্বা সময় ধরে সরকার বিভিন্ন ধরনের কর ছাড় দিয়ে আসছিল এবং এর সুফলও মিলছিল। এসব খাতের স্থানীয় উৎপাদন সক্ষমতা বারচিল। 

তবে সেই সুবিধা কমানোর উদ্যোগের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এসি, রেফ্রিজারেটরের ভ্যাট ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়। অবশ্য উপকরণ ব্যবহারের ওপর কর রেয়াত নেওয়ার সুযোগ রয়েছে—যে সুযোগ ৭.৫ শতাংশ ভ্যাট হারের আওতায় নেই। সেই হিসাবে প্রকৃত অর্থে ১৫ শতাংশ ভ্যাট হয় না। 

তবু এই ভ্যাট বৃদ্ধির কারণে গত এক বছরে স্থানীয় শিল্পের বিক্রির তুলনায় এসি ও রেফ্রিজারেটরের আমদানি বেড়েছে বলে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন। এনবিআরের একজন কর্মকর্তা বলেন, এক বছরে রেফ্রিজারেটর ও এসির আমদানি ১০ শতাংশের বেশি বেড়েছে। আগামী বছরগুলোতে এই বৃদ্ধির হার আরও বেশি হতে পারে। 

এজন্য সরকার এই সুবিধা আরও চার বছরের জন্য অব্যাহত রাখতে পারে বলে জানান তিনি। ১১ জুনের বাজেটে এ ঘোষণা আসতে পারে। 

এ সুবিধা অনুমোদিত হলে স্থানীয়ভাবে উৎপাদিত রেফ্রিজারেটর ও এসির দাম কমতে পারে। 

দাম কমতে পারে সোনা, মোবাইল ফোন ও স্বাস্থ্যসেবা পণ্যের

সম্ভাব্য দাম কমার তালিকায় রয়েছে স্বর্ণ ও স্বর্ণালঙ্কার। 

স্বর্ণ বিক্রিতে প্রতি ভরির ভ্যাট ছিল ৫ শতাংশ। এতে প্রতি ভরিতে ভ্যাট আসত প্রায় ১২ হাজার ৫০০ টাকা। এর বদলে প্রতি ভরিতে নির্দিষ্ট ভ্যাট ২ হাজার ৫০০ টাকা হতে পারে। অন্যদিকে স্বর্ণালঙ্কার বিক্রিতে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ০.৫ শতাংশ হতে পারে। 

এ কারনে স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের দাম বিশ্ববাজারে একই থাকলে দেশে ভোক্তপর্যায়ে কমার সুযোগ রয়েছে। 

স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২ ধরনের কাঁচামাল ও উপকরণ আমদানিতে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ বা ১ শতাংশ করা হতে পারে। ফলে মোবাইল ফোনের দাম কমতে পারে। 

এছাড়া ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, গিজার, ব্লেন্ডার, জুসাারের বিদ্যমান কর সুবিধার মেয়াদও বাড়ানো হতে পারে। ফলে এসব পণ্যের দামও স্থিতিশীল থাকতে পারে। 

ল্যাপটপ ও কম্পিউটারের বেশ কিছু যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব আসতে পারে। ফলে দাম কমতে পারে। 

কার্ডিয়াক স্টেন্ট ও চোখের লেন্স আমদানি ও সরবরাহে ভ্যাট ও কর কমানো হতে পারে,। ফলে রোগী পর্যায় খরচ কমতে পারে। এছাড়া কিডনি ডায়ালাইসিসের উপকরণের আমদানি শুল্ক কমতে পারে। 

অন্যান্য পণ্যের মধ্যে ফ্লোট গ্লাস, লিপস্টিক, দেশে উৎপাদিত ভোজ্য তেল, সৌরবিদ্যুতের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, বৈদ্যুতিক গাড়ি, বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের যন্ত্রপাতি, প্যাকেজিং উপকরণ, স্থানীয় বাজারের জন্য আমদানিকৃত ফ্যাব্রিক, জীবিত মাছ ও প্রাণী কর হ্রাস সুবিধা পেতে পারে। 

যেসব পণ্যের দাম বাড়তে পারে

আগামী বাজেটে কিছু পণ্যের দাম বাড়তে পারে। 

বিড়ি, সিগারেটসহ তামাকপণ্যের মূল্যস্তর বাড়তে পারে প্রায় ১৫ শতাংশ। ফলে প্রতি স্টিক সিগারেটের দাম ১ টাকা থেকে ৩ টাকা পর্যন্ত বাড়তে পারে। 

নিকোটিন পউচে সম্পূরক শুল্ক ৪০ শতাংশ বাড়তে পারে। দেশে উৎপাদিত মদে ভ্যাট বসতে পারে লিটারে ৫০০ টাকা। 

রডসহ ইস্পাত পণ্যের ভ্যাট ১৫০ টাকা থেকে ৩৫০ টাকা বাড়তে পারে।

কাজু বাদাম আমদানির শুল্ক ৫ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশ হতে পারে, যার মূল উদ্দেশ্য স্থানীয় শিল্পকে উৎসাহিত করা।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৬-২৭ / বাজেট / শুল্ক ছাড় / কর ছাড় / কর সুবিধা / ভ্যাট হ্রাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বাজেট ২০২৬-২৭: ভর্তুকিতে বরাদ্দ কমছে, বাড়ছে প্রণোদনায়
  • বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • কল্যাণরাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা রাজস্ব ও কাঠামোগত সংস্কারের ওপর নির্ভর করছে: বিশেষজ্ঞদের সতর্কতা
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net