Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
টাকার নতুন নোটের খোলাবাজারে দ্বিগুণ মূল্য, গ্রাহক হয়রানি চরমে

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
04 June, 2025, 08:10 pm
Last modified: 04 June, 2025, 08:15 pm

Related News

  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক

টাকার নতুন নোটের খোলাবাজারে দ্বিগুণ মূল্য, গ্রাহক হয়রানি চরমে

বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, নতুন টাকার ঘাটতি এবং খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
শাখাওয়াত প্রিন্স
04 June, 2025, 08:10 pm
Last modified: 04 June, 2025, 08:15 pm
  • অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত শুরু
  • বান্ডিল প্রতি অতিরিক্ত লাভ ১০০০ থেকে ২০০০ টাকা
  • কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তিতে আঘাত, আসছে কঠোর ব্যবস্থা
  • অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত শুরু

ঈদুল আজহাকে সামনে রেখে নতুন টাকা বিতরণের জন্য প্রতিটি বাণিজ্যিক ব্যাংককে শত শত কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু অভিযোগ উঠেছে, কিছু ব্যাংকের অসাধু কর্মকর্তা এই টাকা সাধারণ গ্রাহকের মধ্যে বিতরণ না করে—অধিক লাভের আশায় তা সরবরাহ করছেন খোলাবাজারে। ফলে ব্যাংকে গিয়ে হতাশ হয়ে অনেক গ্রাহক চড়া দামে খোলাবাজার থেকে নতুন টাকা সংগ্রহ করছেন।

গতকাল ও আজ বুধবার রাজধানীর মতিঝিল এলাকায় সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, কৃষি ও ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় ঘুরে দেখা যায়, কোথাও নতুন টাকা বিতরণের কার্যক্রম দৃশ্যমান নয়।

অথচ বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছর ঈদ উপলক্ষে মোট ৫২০ কোটি টাকার নতুন নোট ছাপানো হয়েছে, এবং প্রায় সব টাকাই বিভিন্ন ব্যাংকে সরবরাহ করা হয়েছে। তবে কোন ব্যাংকে কত টাকা দেয়া হয়েছে— এবিষয়ে জানতে চাইলে, কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তার কাছে কোনো তথ্য পাওয়া যায়নি।

খোলাবাজারে নতুন টাকার রমরমা ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের সামনে ফুটপাতজুড়ে প্রায় ডজনখানেক বিক্রেতা ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোটের বান্ডিল নিয়ে বসে আছেন। একজন বিক্রেতার কাছেই দেখা গেছে অন্তত ৪-৫ লাখ টাকার নতুন নোট। কেউ কেউ স্টকে থাকা নোট শেষ হয়ে গেলে—কাছাকাছি কোথাও গুদামজাতকৃত নতুন টাকা নিয়ে এসে আবার বিক্রি শুরু করছেন।

অন্তর্বর্তীকালীন সরকারে তৈরি করা নতুন ২০ টাকার একটি বান্ডিল (মূল্য ২,০০০ টাকা) বিক্রি হচ্ছে ৩,৫০০ টাকায়—অর্থাৎ অতিরিক্ত ১,৫০০ টাকা লাভ। ৫০ টাকার বান্ডিল (মূল্য ৫,০০০ টাকা) বিক্রি হচ্ছে ৭,০০০ টাকায়, যার ফলে প্রতি বান্ডিলে ২,০০০ টাকা অতিরিক্ত নিচ্ছে তারা। এমনকি ১,০০০ টাকার প্রতি বান্ডিল বিক্রি হচ্ছে ১,০৫,০০০ থেকে ১,১০,০০০ টাকায়।

গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় কোনও গ্রাহককে নতুন টাকা নিতে দেখা যায়নি। ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, "আমরা যে পরিমাণ টাকা পেয়েছি, তা একেক শাখায় এক লাখ করে পাঠানোর মতো নয়।"

অগ্রণী ব্যাংকে নতুন টাকা নিতে আসা গ্রাহক আল-আমিন জানান, "চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম, শেষে পেয়েছি মাত্র ১০ হাজার টাকার নতুন নোট, তাও আওয়ামী লীগ সরকারের আমলে ছাপানো নোট। অন্তর্বর্তীকালীন সরকারের নোট পাওয়া যায়নি।"

অগ্রণী ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের একাধিক কর্মকর্তা বলেন, তারা নিজ বিভাগের জন্য অল্প পরিমাণের রিকুইজিশন (চাহিদা) দিয়েও নতুন টাকা পাননি।
রূপালী ও কৃষি ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তাদের নিজেদের কর্মকর্তা-কর্মচারীরাও নতুন নোট পাননি। এমনকি অনেকে ২০ টাকার একটি বান্ডিল চেয়েও পাননি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিক্রিয়া

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "সপ্তাহের শুরু থেকেই ব্যাংকগুলোকে নতুন টাকা সরবরাহ করা হয়েছে। অথচ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, অধিকাংশ ব্যাংকই এই টাকা সাধারণ গ্রাহকের হাতে পৌঁছায়নি।"

বাংলাদেশ ব্যাংকের একটি সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমাদের কাছে তথ্য আছে, কিছু ব্যাংক নতুন টাকা গ্রাহকের মাঝে না দিয়ে অসাধু উপায়ে খোলা বাজারে ছেড়েছে। তারা প্রতি বান্ডিলে অবৈধভাবে ৫০০ টাকা পর্যন্ত লাভ করেছে।"

আরও কয়েকজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে জানান, "আমাদের আত্মীয়-স্বজনরাও নতুন টাকার জন্য অনুরোধ করেন, কারণ আমরা কেন্দ্রীয় ব্যাংকে কাজ করি। অথচ নিজেরাও চাহিদামতো টাকা পাইনি। এবছর সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত দেয়া হচ্ছে, যেখানে অন্যান্য বছরে ৫০ হাজার টাকার নতুন নোট দেয়া হতো।"

ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, নতুন টাকার ঘাটতি এবং খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

তারা আরও জানান, "এভাবে খোলাবাজারে নতুন টাকা বিক্রির কোনো বৈধতা নেই। আমরা অচিরেই কঠোর ব্যবস্থা নেব। এছাড়া ব্যাংকগুলোকে নির্ধারিত কোড অনুসরণ করে নতুন টাকা সরবরাহ করতে বলা হবে। ভবিষ্যতে যদি [খোলাবাজারের] দোকানিদের হাতে এসব নোট পাওয়া যায়—তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
 
Related Topics

টপ নিউজ

নতুন নোট / খোলাবাজার / বিক্রি / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net