Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
দেশের আর্থিক খাতে বড় সংকট নেই, বিরাজমান অবস্থা সমাধানযোগ্য: গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 November, 2024, 09:35 am
Last modified: 17 November, 2024, 09:34 am

Related News

  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • আমেরিকার ৪০ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ঋণ: চাঁদ ৬ বার ছুঁয়ে আসতে পারবে সেই ঋণের স্তূপ
  • সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও গতি আসেনি পুনরুদ্ধারে
  • আমদানি বাড়লেও ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ছে না
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু

দেশের আর্থিক খাতে বড় সংকট নেই, বিরাজমান অবস্থা সমাধানযোগ্য: গভর্নর

গভর্নর আরও বলেন, মাত্র কয়েকটি ব্যাংকে তারল্য সংকট রয়েছে। তবে এটি কেটে যাবে। ‘আমানতকারীরা কোনো সংকটে পড়বেন না। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে।
টিবিএস রিপোর্ট
17 November, 2024, 09:35 am
Last modified: 17 November, 2024, 09:34 am
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের আর্থিক খাত বর্তমানে বড় ধরনের সংকটে নেই। এখন আর্থিক খাতে যে অবস্থা বিরাজমান, তা সম্পূর্ণরূপে সমাধানযোগ্য। ফলে বাংলাদেশ শ্রীলংকা বা অন্য কোনো দেশের মতো হওয়ার আশঙ্কা নেই।

শনিবার (১৬ নভেম্বর) ঢাকার র‍্যাডিসন হোটেলে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪-এর বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গভর্নর বলেন, 'আমাদের এক্সটার্নাল আর্থিক খাত ভালো অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আমাদের ব্যালান্স অব পেমেন্ট (বিপি) পরিস্থিতি উন্নত হয়েছে। ধারাবাহিক রিজার্ভ বাড়ছে, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হয়েছে। সুতরাং, এক্সটার্নাল খাতে ঝুঁকির কোনো সম্ভাবনা আমি দেখছি না। আমাদের রপ্তানি আয় ও প্রবাসীদের রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে।'

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক এলসি খোলার ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য দেশের পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। 

আহসান এইচ মনসুর বলেন, রাজনৈতিক পদ্ধতি ঠিক করা ছাড়া শুধু আর্থিক খাতকে ঠিক করা সম্ভব নয়। 'আর্থিক খাতে পুরোপুরি সুশাসন বাস্তবায়ন করার বিষয়টি কিছুটা সময়সাপেক্ষ। অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের মধ্যে এটি পুরোপুরি হয়তো বাস্তবায়ন করতে পারবে না। তবে আমরা কাজগুলো শুরু করছি। '

গভর্নর আরও বলেন, মাত্র কয়েকটি ব্যাংকে তারল্য সংকট রয়েছে। তবে এটি কেটে যাবে। 

'আমানতকারীরা কোনো সংকটে পড়বেন না। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে। দুর্বল ব্যাংকগুলোর খারাপ অবস্থা কাটাতে কিছু বড় পদক্ষেপ নিতে হতে পারে। তবে এসব সমস্যা কেটে যাবে, এ বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি,' বলেন তিনি।

তিনি বলেন, আমানতের প্রবৃদ্ধি আরও বাড়ানো দরকার। বর্তমানে আমানত প্রবৃদ্ধি রয়েছে ৭-৮ শতাংশ। ব্যাংকের ভালো স্বাস্থ্যের জন্য ১৫ থেকে ১৬ শতাংশ আমানত প্রবৃদ্ধি প্রয়োজন।

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড

এদিকে  শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গঠনে অবদান রাখার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের জন্য মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪-এর বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।

এ বছর ১৭টি ক্যাটাগরিতে মোট ২৬টি বিজয়ী প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়েছে। দেশের ব্যাংকিং, পেমেন্ট ও ফিনটেক খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

বিজয়ীদের মধ্যে চার শ্রেণিতে পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। তিন শ্রেণিতে পুরস্কার পেয়েছে সাউথইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দুই শ্রেণিতে পুরস্কার পেয়েছে এবি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক ও পূবালী ব্যাংক। 

একটি করে পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, বিকাশ, ডাচ-বাংলা ব্যাংক, এভারকেয়ার হাসপাতাল, গ্রামীণফোন, মিনা বাজার, প্রাইম ব্যাংক, আরএফএল বেস্ট বাই, ট্রান্সকম ইলেকট্রনিকস, শেয়ারট্রিপ, এসএসএল কমার্স ও বাংলাদেশ রেলওয়ের পোমেন্ট সেবা 'সহজ'।

ডিজিটাল পেমেন্ট গ্রহণে উৎসাহিত করার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকদের মধ্যে ডিজিটাল-ফার্স্ট আচরণ গড়ে তোলা এই পুরস্কার প্রদানের লক্ষ্য।

আর্থিক খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি দিতে মাস্টারকার্ড ২০১৯ সাল থেকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আয়োজন করে আসছে। 

Related Topics

টপ নিউজ

অর্থনীতি / আর্থিক খাত / গভর্নর / আহসান এইচ মনসুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • আমেরিকার ৪০ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ঋণ: চাঁদ ৬ বার ছুঁয়ে আসতে পারবে সেই ঋণের স্তূপ
  • সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও গতি আসেনি পুনরুদ্ধারে
  • আমদানি বাড়লেও ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ছে না
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net