Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
বন্যার প্রভাবে ডিমের দাম ডজনপ্রতি ৫-১০ টাকা বাড়লো

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
31 August, 2024, 09:20 am
Last modified: 31 August, 2024, 02:25 pm

Related News

  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • রমজান ঘনিয়ে আসতেই বাড়ছে নিত্যপণ্যের দাম
  • তেল, মুরগি ও চালের দামে ঊর্ধ্বগতি; স্থিতিশীল সবজির বাজার

বন্যার প্রভাবে ডিমের দাম ডজনপ্রতি ৫-১০ টাকা বাড়লো

তবে কাঁচা শাক-সবজিসহ অন্যান্য পণ্যের সরবরাহ ও দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে
টিবিএস রিপোর্ট
31 August, 2024, 09:20 am
Last modified: 31 August, 2024, 02:25 pm
প্রতীকী ছবি: পিক্সাবে

বন্যার প্রভাবে দেশের অন্তত ১১ জেলায় পোলট্রি ও ডেইরি ফার্ম ক্ষতিগ্রস্ত হওয়ায় সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে ডজনপ্রতি ডিমের দাম ৫-১০ টাকা পর্যন্ত বেড়ে ১৬৫ টাকায় পৌঁছেছে। তবে কাঁচা শাক-সবজিসহ অন্যান্য পণ্য সরবরাহ ও দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে। 

শুক্রবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, কল্যাণপুর বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকার বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। একই সময়ে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫-১০ টাকা কমেছে।

নিম্ন আয়ের মানুষেরা সাধারণত ডিম দিয়ে মেটান আমিষের চাহিদা। সেই ডিমের দামও আবার বাড়তে শুরু করেছে। ক্রেতারা বলছেন, এমনিতেই চাল, ডাল থেকে শুরু করে বাজারে বেশির ভাগ নিত্যপণ্য বাড়তি দরে কিনতে হচ্ছে। নতুন করে ডিমের দর বাড়ায় খরচ বাড়ছে ক্রেতাদের।

শুক্রবারে কথা হয় শিক্ষার্থী মোহম্মদ রাহাতের সঙ্গে। তিনি বলেন, "৪টা  ডিম কিনেছি ৫৫ টাকা দিয়ে। এক ডজন ডিম কিনলে দাম ১৬০ টাকা রাখে। মাছের দাম বেশি, তাই ডিম সবজি বেশি খাওয়া হয়।"

কারওয়ান বাজারে ডিম বিক্রেতা মোহম্মদ লিটন বলেন, "ডিমের দাম একটু বেড়েছে, কারণ এখন বর্ষাকাল, ডিমের সাপ্লাই কম। মুরগিতেও এই সময় কম ডিম পাড়ে। এ ছাড়া বন্যার ও প্রভাব পড়েছে। সেখানে অনেক খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে।"

শেখ হাসিনার সরকার পতনের পর থেকে প্রায় তিন সপ্তাহ ধরে সবজির বাজারে অনেকটা স্বস্তি রয়েছে। বন্যার মধ্যেও অনেক সবজির কেজি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে কেজিতে আরও ৫ টাকা করে কমেছে।

মগবাজারের বিক্রেতা হাবিব বলেন, প্রতিটি সবজিতে কেজিতে ৫ টাকা কমেছে। ঢ্যাঁড়শ ৫০ টাকা, বেগুন ৫৫ টাকা, টমেটো ১৪০ টাকা কেজি।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫০ টাকা কমে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।

এদিকে, দেশি গত সপ্তাহের দামেই দেশি পেঁয়াজ কেজি ১২০ টাকা দরে ও আলু কেজিতে ৫৫ টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ টাকা কমে ১৬৫ টাকা বিক্রি হচ্ছে।

এক মাস আগে চালের যে চড়া দাম ছিল সেটা এখনও আছে। বাজারে মিনিকেট  চাল ৭৫ থেকে ৭০ টাকা, পাইজাম ৬০ টাকা, মোটা চাল স্বর্ণা বিক্রি হচ্ছে ৫৮ টাকা।

কল্যাণপুরে কথা হয় মোহম্মদ রিপনের সঙ্গে। তিনি বলেন, "একবার দাম বেড়ে গেলে আর কমতে চায় না। নতুন সরকারের কাছে আমাদের অনুরোধ, চালের বাজারে যেন মনিটরিং করা হয়। এক কেজি চাল কিনতেই ৭০ টাকা চলে যায়। ভালো মানের চাল যেন অন্ততপক্ষে ৫০ টাকা কিনতে পারি, সে ব্যবস্থা যেন করে।"
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ডিম / ডিমের দাম / শাকসবজি / কাঁচাবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • রমজান ঘনিয়ে আসতেই বাড়ছে নিত্যপণ্যের দাম
  • তেল, মুরগি ও চালের দামে ঊর্ধ্বগতি; স্থিতিশীল সবজির বাজার

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net