Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 June, 2024, 04:55 pm
Last modified: 01 July, 2024, 01:35 pm

Related News

  • মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং সমূলে উৎখাত হবে: চিফ হুইপ
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার
  • অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস

আজ রবিবার (৩০ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ১২ লাখ ৪১ হাজার ৭৫২ কোটি টাকার বাজেট বরাদ্দ চেয়ে নির্দিষ্টকরণ বিল-২০২৪ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
টিবিএস রিপোর্ট
30 June, 2024, 04:55 pm
Last modified: 01 July, 2024, 01:35 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

৬ দশমিক ৭৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন এবং বার্ষিক মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশে রাখার লক্ষ্য নিয়ে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে।

আজ রবিবার (৩০ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ১২ লাখ ৪১ হাজার ৭৫২ কোটি টাকার বাজেট বরাদ্দ চেয়ে নির্দিষ্টকরণ বিল-২০২৪ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে গতকাল জাতীয় সংসদে কিছু ছোটখাটো পরিবর্তন এনে অর্থবিল, ২০২৪ পাস হয়।

সরকারের প্রয়োজনীয় উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মেটানোর জন্য অর্থ বরাদ্দের সংসদীয় অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় কর্তৃক সংসদে উত্থাপিত প্রস্তাব অনুসরণ করে সংশ্লিষ্ট মন্ত্রীরা ৫৯টি মঞ্জুরি দাবির মাধ্যমে স্ব স্ব মন্ত্রণালয়ের ব্যয়ের যৌক্তিকতা তুলে ধরেন।

এই সব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধীদলের ৭ জন সংসদ সদস্য মোট ২৫১টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন।

জাতীয় পার্টির মুজিবুল হক, হাফিজ উদ্দিন আহমেদ, স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথ, হামিদুল হক খন্দকার, আবুল কালাম, সোহরাব উদ্দিন ও নাসের শাহরিয়ার জাহেদীসহ ৭ জন ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন।

এর মধ্যে আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় খাতে ৩টি মজ্ঞুরী দাবিতে আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর স্বতন্ত্র ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।

ছাঁটাই প্রস্তাবের পক্ষে ছিলেন জাতীয় পার্টির মুজিবুল হক, হাফিজ উদ্দিন আহমেদ, স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথ, হামিদুল হক খন্দকার, আবুল কালাম, সোহরাব উদ্দিন ও নাসের শাহরিয়ার জাহেদী।

তবে আইন মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওপর আলোচনায় অংশ নিতে দেওয়া হয়েছে। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মধ্যাহ্নভোজের বিরতি না দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি পাসের প্রক্রিয়া ত্বরান্বিত করেন।  

বরাদ্দ বিলটি পাস হওয়ার সময় বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদে উপস্থিত ছিলেন এবং তারা বিলটি পাস করার বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করেননি।  

২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) বিদায়ী অর্থবছরের বাজেটের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ বা প্রায় ৩৫ হাজার ২১৫ কোটি টাকা বেশি। দেশের জিডিপির আকার ধরা হয়েছে ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা।

তবে বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকার ব্যয় ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা কমিয়ে ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকায় নামিয়ে এনেছে।

বিদায়ী অর্থবছরের বাজেটে মোট সরকারি ব্যয় ধরা হয়েছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

ইতোমধ্যে অনুমোদিত ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ব্যয় বাদে নতুন বাজেটে অনুদান বাদে আনুমানিক ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

অনুদান বিবেচনায় নিলে সামগ্রিক বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা।

বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট ২ লাখ ৬ হাজার ৫৬৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বরাদ্দের ২৫ দশমিক ৯২ শতাংশ। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ১৬ হাজার ১১১ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৭ দশমিক ১২ শতাংশ।

সাধারণ সেবা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭০১ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২১ দশমিক ১৭ শতাংশ।

Related Topics

টপ নিউজ

বাজেট / জাতীয় সংসদ / পাস / অর্থমন্ত্রী / আবুল হাসান মাহমুদ আলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং সমূলে উৎখাত হবে: চিফ হুইপ
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার
  • অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net