Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
আকস্মিক নীতি বদলানো বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে: এফআইসিসিআই’র সতর্কতা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 June, 2024, 04:35 pm
Last modified: 10 June, 2024, 04:42 pm

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে
  • অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী
  • ইইউকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর  

আকস্মিক নীতি বদলানো বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে: এফআইসিসিআই’র সতর্কতা

রূপালী চৌধুরী প্রতিবেশি দেশগুলোতে এফডিআই’র ক্ষেত্রে দেওয়া বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘‘বিনিয়োগের জন্য বাংলাদেশই একমাত্র গন্তব্য নয়। তারা (বিনিয়োগকারী ও বিদেশি কোম্পানি) অন্যান্য দেশের সুবিধাগুলোর কথাও বিবেচনা করছেন।’’
টিবিএস রিপোর্ট
10 June, 2024, 04:35 pm
Last modified: 10 June, 2024, 04:42 pm
ছবি: টিবিএস

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নেতারা বলেছেন, বিদেশি বিনিয়োগকারীরা কিছু সুবিধার প্রতিশ্রুতির ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তবে হঠাৎ করে সরকারের ট্যাক্সসহ বিভিন্ন পলিসি (নীতি) পরিবর্তন তাদের বিনিয়োগে নিরুৎসাহিত করবে।

সোমবার (১০ জুন) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। 

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাবেক সভাপতি রূপালী চৌধুরী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাইভেট ইকোনমিক জোনের বিনিয়োগকারীদের বেশকিছু সুবিধা হঠাৎ করে বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ''হঠাৎ করে পলিসি চেঞ্জ হলে রং সিগন্যাল যায়, তাহলে কীভাবে এফডিআই (প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ) আসবে?"

রূপালী চৌধুরী প্রতিবেশি দেশগুলোতে এফডিআই'র ক্ষেত্রে দেওয়া বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, ''বিনিয়োগের জন্য বাংলাদেশই একমাত্র গন্তব্য নয়। তারা (বিনিয়োগকারী ও বিদেশি কোম্পানি) অন্যান্য দেশের সুবিধাগুলোর কথাও বিবেচনা করছেন।''

তিনি আরও বলেন, ''এখানে ন্যূনতম কিছু সুবিধা ছিল, তা-ও এবার তুলে নেওয়া হলো।"

সংগঠনটির উপদেষ্টা ও ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বলেন, "প্রমিজের (বিনিয়োগকারীদের বেনিফিট) ভিত্তিতে বিনিয়োগ করেছি। হঠাৎ করে পলিসি চেঞ্জ হয়ে গেলে এই বিনিয়োগকারীদের আরেকবার আনা কঠিন হবে।"

এফআইসিসিআই'র সভাপতি জাবেদ আকতার বলেন, "প্রাইভেট উদ্যোগে গঠিত হওয়া ইকোনমিক জোনের ইনভেস্টরদের বেশকিছু সুবিধার কমিটমেন্ট ছিল, হঠাৎ করেই উইথড্র (প্রত্যাহার) করা হয়েছে। এতে দেশের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে বিনিয়োগকারীদের মনে প্রশ্ন উঠবে। নতুন করে তারা হয়ত আর বিনিয়োগ করবেন না এবং পাইপলাইনে যেসব বিনিয়োগ আছে, তারাও রিথিঙ্ক করবেন।"

সংবাদ সম্মেলনে সংগঠনটির সিনিয়র নেতারা ছাড়াও বিদেশি বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাজেটে নেওয়া কিছু ইতিবাচক উদ্যোগের অবশ্য প্রশংসা করে সংগঠনটি। 
 

Related Topics

টপ নিউজ

এফআইসিসিআই / বিনিয়োগ / এফডিআই / বাজেট ২০২৪-২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে
  • অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী
  • ইইউকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর  

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net