Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
লোহিত সাগরের সংঘাতে দ্বিগুণ বেড়েছে চীন-বাংলাদেশ রুটে ফ্রেইট চার্জ; বৈদেশিক বাণিজ্যে দুর্ভোগ

অর্থনীতি

শাহাদাৎ হোসেন চৌধুরী
09 June, 2024, 10:10 am
Last modified: 09 June, 2024, 10:13 am

Related News

  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা

লোহিত সাগরের সংঘাতে দ্বিগুণ বেড়েছে চীন-বাংলাদেশ রুটে ফ্রেইট চার্জ; বৈদেশিক বাণিজ্যে দুর্ভোগ

বর্তমানে চট্টগ্রাম-চীন রুটে একটি ২০ ফুটের কনটেইনার (টিইউ) পরিবহনের ভাড়া ২,১০০ থেকে ২,৫০০ ডলার। ছয় মাস আগেও যা ছিল ৮০০ থেকে ১ হাজার ডলার।
শাহাদাৎ হোসেন চৌধুরী
09 June, 2024, 10:10 am
Last modified: 09 June, 2024, 10:13 am

ইনফোগ্রাফিক্স: টিবিএস

লোহিত সাগরে হুথিদের হামলার প্রভাবে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হচ্ছে। এতে জাহাজ ও কনটেইনার জট দেখা দিয়েছে  সাংহাই, নিংবো, সিঙ্গাপুর ও কলম্বো-সহ প্রধান প্রধান বৈশ্বিক বন্দরে। কনটেইনার খালাস বা লোডিংয়ে এ বিলম্বের কারণে – গত ছয় মাসে বাংলাদেশ-চীন রুটে জাহাজে পণ্য পরিবহনের ভাড়া (ফ্রেইট চার্জ) দ্বিগুণের বেশি বেড়ে গেছে।

কনটেইনার শিপিং অ্যানালাইসিস ফার্ম– লাইনারলিটিকার তথ্যমতে, বাংলাদেশের অন্যতম প্রধান ট্রান্সশিপমেন্ট রুট– সিঙ্গাপুর বন্দরে জাহাজের বার্থিং পেতে সময় লাগছে প্রায় ৭ দিন। স্বাভাবিক সময়ে এ বন্দরে জাহাজ ভেড়াতে লাগতো দেড় দিনের মতো। সিঙ্গাপুর বন্দরে ৫০ শতাংশ এবং কলম্বো বন্দরে প্রায় ১৫ শতাংশ ভাড়া বেড়েছে।

বৈশ্বিক একটি শিপিং কোম্পানির বাংলাদেশ অফিসের একজন শীর্ষ কর্মকর্তা টিবিএসকে জানিয়েছেন, সিঙ্গাপুর ও চীনের বন্দরগুলোয় জটের কারণে–  বাংলাদেশে বেশিরভাগ আমদানি পণ্য, বিশেষত শিল্পের কাঁচামাল, ইলেকট্রনিক্স পণ্য, যন্ত্রপাতির সরবরাহ ব্যাহত হচ্ছে। এসব পণ্য চীন থেকে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে বাংলাদেশে আসে।

আবার চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট বন্দর যেমন সিঙ্গাপুর, পোর্ট কেলাং, কলম্বো, তানজুম পেলাপাস বন্দর হয়ে চীনসহ ইউরোপ আমেরিকার বন্দরে পণ্য পরিবহন হয়।

ট্রান্সশিপমেন্ট বন্দরের মাধ্যমে তৃতীয় একটি দেশের বন্দর ও পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করে প্রতিবেশী বা অন্য কোন দেশ তাঁদের পণ্য পরিবহন করে থাকে।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী শিমুল টিবিএসকে বলেন, দুই কারণে ফ্রেইট চার্জ এখন আকাশছোঁয়া। "প্রথমত লোহিত সাগরে হুথিদের হামলার কারণে ঘুরপথে পণ্য পরিবহন। দ্বিতীয়টি হচ্ছে সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের বন্দরে জাহাজ ও কনটেইনার জট। বন্দরে কনটেইনার আটকে থাকায় সমুদ্রপথে চলাচলকারী জাহাজের সংখ্যাও কমে গেছে। ফলে শিপিং কোম্পানিগুলোও যে যার মতো ভাড়া বাড়িয়েছে" - যোগ করেন তিনি।

শিপিং কোম্পানিগুলো জানিয়েছে, লোহিত সাগরে হুথিদের হামলার কারণে বাংলাদেশ ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে গন্তব্যে পৌঁছানোর জন্য আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে। এতে এশীয় অঞ্চল তথা চীন থেকে ইউরোপে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় লাগছে কমপক্ষে ১৫ দিন।

এরমধ্যে ডেনমার্ক -ভিত্তিক শিপিং কোম্পানি মায়েরস্ক লাইন হংকংসহ দক্ষিণ চীন থেকে বাংলাদেশ রুটে পিক সিজন সারচার্জ যুক্ত করতে চলেছে ৭০০ ডলার থেকে ১,৪০০ ডলার পর্যন্ত। আগামী ১৫ জুন থেকে এটি কার্যকর হবে।

ফ্রেইট চার্জ যেভাবে বাড়ছে

বর্তমানে চট্টগ্রাম চীন রুটে একটি ২০ ফুটের কনটেইনার (টিইউ) পরিবহনের ভাড়া ২,১০০ থেকে ২,৫০০ ডলার। ছয় মাস আগেও যা ছিল ৮০০ থেকে ১ হাজার ডলার।

শিপিং কোম্পানিগুলোর তথ্যমতে,  বর্তমানে চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর বন্দরে কনটেইনার পরিবহনের ভাড়া (ফ্রেইট চার্জ) ৩০০ ডলার এবং কলম্বো বন্দরে ২৩০ ডলার। অর্থাৎ তা যথাক্রমে ৫০ ও ১৫ শতাংশ বেড়েছে।

শিপিং কোম্পানি গ্লোবাল লিংক অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক চৌধুরী টিবিএসকে বলেন, "বার্থিং পেতে কনটেইনার নিয়ে সিঙ্গাপুর বন্দরে দিনের পর দিন অপেক্ষা করছে জাহাজ। এর প্রভাব পড়েছে ফ্রেইট চার্জে।"

শিপিং এজেন্টরা বলেছেন, আমেরিকা এবং ইউরোপ উভয় গন্তব্যের জন্য কনটেইনারের ফ্রেইট চার্জ প্রাক-কোভিড সময়ের হারকে ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক ও ক্রাউন ন্যাভিগেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সারোয়ার টিবিএসকে বলেন, করোনা মহামারির আগে আমেরিকায় কন্টেইনার ভাড়া ছিল ৩,৫০০ ডলার। করোনার সময় সেটি বেড়ে ১২ থেকে ১৪ হাজার ডলারের বেশি হয়ে যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে সেটি নেমে আসে ৩ হাজার ডলারের নিচে। "সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে হুথিদের হামলা এবং ইরান- ইসরায়েল অস্থিরতার প্রভাবে আমেরিকার গন্তব্যে কনটেইনার ভাড়া বেড়ে ৪,৫০০-৫,০০০ ডলার হয়েছে।"

"একইভাবে করোনার সময় ইউরোপে ২ হাজার ডলার থেকে বেড়ে ফ্রেইট চার্জ হয় ১০ হাজার ডলার পর্যন্ত। সেটি একপর্যায়ে ১,৫০০ ডলারে নেমে এলেও– বর্তমানে এই ভাড়া আবার বেড়ে দাঁড়িয়েছে ৩,০০০ থেকে ৩,৫০০ ডলারে" - যোগ করেন তিনি।

মেঘনা ওশেন-গোয়িং ফ্লিটের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ আবু তাহের টিবিএসকে বলেন, বর্তমানে বাল্ক ক্যারিয়ার জাহাজের ফ্রেইট চার্জও ঊর্ধ্বমুখী। "রাশিয়া- ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে বাল্ক ক্যারিয়ার জাহাজে দৈনিক ভাড়া ছিল– এশীয় অঞ্চলে ২০ থেকে ২৫ হাজার ডলার। ইউরোপ-আমেরিকা অঞ্চলে এই ভাড়া ছিল ৪০ থেকে ৪৫ হাজার ডলার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বৈশ্বিক বাণিজ্য কমে যায়। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে আলট্রাম্যাক্স-আকারের জাহাজের ভাড়া এশীয় অঞ্চলে ১০ হাজার ডলার ডলার এবং  ইউরোপ-আমেরিকা অঞ্চলে ভাড়া ২০ হাজার ডলারে নেমে এসেছিল।" 

ব্যবসা-বাণিজ্যের ক্ষতি

গার্মেন্টস মালিকরা জানিয়েছেন, বর্তমানে ফেব্রিক আমদানি করতে সময় লাগে প্রায় এক মাস। ভিয়েতনাম ও কম্বোডিয়ার কাঁচামাল সাতদিনে পৌঁছে যায়। কিন্তু, ইউরোপ ও আমেরিকায় ঘুরপথে পণ্য পাঠানোর কারণে স্বাভাবিক সময়ের তুলনায় এখন ১৫ দিনের বেশি সময় লাগছে। ফলে ডেলিভারিতে দেরী হচ্ছে। একারণে ইউরোপ-আমেরিকার ক্রেতারা ভিয়েতনাম ও কম্বোডিয়াসহ কম সময়ে পণ্য ডেলিভারি দিতে পারে এমন দেশে চলে যাচ্ছে।
 
তারা বলছেন, কেবল কনটেইনারে পণ্য পরিবহনের খরচই বেড়েছে তাই নয়, বাল্ক ক্যারিয়ারের মাধ্যমে পণ্য পরিবহনের খরচও ৩০ শতাংশের বেশি বেড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে মনে করছেন পোশাক কারখানা মালিকরা।

বিজিএমইএ'র ভাইস প্রেসিডেন্ট  রাকিবুল আলম চৌধুরী টিবিএসকে বলেন, "বাংলাদেশের পোশাকখাত টাইম বাউন্ড চ্যালেঞ্জের সম্মুখীন। "ফ্রেইট চার্জ বৃদ্ধি এবং (পণ্য ডেলিভারিতে) সময় বেশি লাগার কারণে বিদেশি ক্রেতারা বাংলাদেশ পরিবর্তে বিকল্প দেশে চলে যাচ্ছে। তাদের টাইম ফ্রেম পূরণের জন্য অর্ডার কমিয়ে দিয়েছে বিদেশি ক্রেতারা।"

এদিক অভ্যন্তরীণ ‍রুটেও পণ্য পরিবহন ব্যয় ক্রমাগত বাড়ছে। ঢাকা থেকে চট্টগ্রামের বিভিন্ন ডিপোগুলোতে রপ্তানি পণ্য পরিবহনে– কাভার্ড ভ্যানের ভাড়া আগে ছিল ১৫ হাজার টাকা। পোশাক রপ্তানিকারকরা বলছেন, এখন সেই ভাড়া বেড়ে ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হয়েছে। 

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ শামসুল আজম টিবিএসকে বলেন, "কয়েক মাস আগেও চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পণ্যবোঝাই কনটেইনার পরিবহনের গড় খরচ ছিল ১৫ হাজার টাকা। কিন্তু সম্প্রতি তা বেড়ে হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। ক্রমাগত ভাড়া বাড়ার ফলে তৈরি পোশাক পণ্য উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।"

 

Related Topics

টপ নিউজ

শিপিং রুট / বাংলাদেশ / আমদানি / রপ্তানি / বৈদেশিক বাণিজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net