Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে ২৭ শতাংশ, যথেষ্ট নয় বলছেন শিক্ষাবিদরা  

অর্থনীতি

কামরান সিদ্দিকী
06 June, 2024, 06:10 pm
Last modified: 06 June, 2024, 09:28 pm

Related News

  • বছরের পর বছর বেতনহীন নন-এমপিও শিক্ষকরা, প্রভাব পড়ছে শিক্ষার মানে
  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা
  • বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দিচ্ছে বাজেট, তবে সাফল্য নির্ভর করছে কার্যকর বাস্তবায়নে: ফিকি
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে

শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে ২৭ শতাংশ, যথেষ্ট নয় বলছেন শিক্ষাবিদরা  

শিক্ষাখাতে জিডিপি অনুপাতে বরাদ্দের দিক থেকে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে কেবল শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, এই অঞ্চলে বরাদ্দে শীর্ষে রয়েছে ভুটান, ২০২২ সালে দেশটি তার জিডিপির ৮.১৪ শতাংশ বিনিয়োগ করছে শিক্ষায়। এরপরেই রয়েছে মালদ্বীপ (৪.৫৮ শতাংশ), নেপাল (৩.৬৫ শতাংশ) এবং পাকিস্তান (১.৯৭ শতাংশ)।
কামরান সিদ্দিকী
06 June, 2024, 06:10 pm
Last modified: 06 June, 2024, 09:28 pm

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে যা ২৭ শতাংশ বেশি।

তবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য এই বরাদ্দকে যথেষ্ট মনে করছেন না শিক্ষাখাতের বিশেষজ্ঞরা। তারা বলেছেন, করোনা মহামারিতে শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, তার ওপর মূল্যস্ফীতির কারণে স্টেশনারি পণ্য ও শিক্ষা উপকরণের দামও অনেক বেড়েছে।    

প্রস্তাবিত বাজেটে সরকার শিক্ষাখাতের জন্য ৯৪ হাজার ৭১১ কোটি টাকা বরাদ্দের কথা বলেছে। ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৭৪ হাজার ৫৯৭ কোটি টাকা।  

এই বরাদ্দ প্রস্তাবিত বাজেটের ১১.৯ শতাংশ হলেও, তা জিডিপির মাত্র ১.৭ শতাংশ। 

গত দুই দশক ধরে বাজেটে শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশের কম বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৫ সালে ইউনেস্কো সদস্য দেশগুলোর গৃহীত 'এডুকেশন ২০৩০ ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন" এর চেয়ে অনেকটাই কম। ওই রূপকাঠামোয় সরকারগুলোর প্রতি তাদের মোট দেশজ উৎপাদন বা জিডিপির অন্তত ৪ থেকে ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ করার তাগিদ রয়েছে।

শিক্ষাখাতে জিডিপি অনুপাতে বরাদ্দের দিক থেকে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে কেবল শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, এই অঞ্চলে বরাদ্দে শীর্ষে রয়েছে ভুটান, ২০২২ সালে দেশটি তার জিডিপির ৮.১৪ শতাংশ বিনিয়োগ করছে শিক্ষায়। এরপরেই রয়েছে মালদ্বীপ (৪.৫৮ শতাংশ), নেপাল (৩.৬৫ শতাংশ) এবং পাকিস্তান (১.৯৭ শতাংশ)। 

তবে ২০২১ সালে ভারত শিক্ষাখাতে জিডিপির ৪.৬৪ শতাংশ বরাদ্দ দেয়। আর ২০১৭ সালে আফগানিস্তানের বরাদ্দ ছিল ৪.৩৪ শতাংশ। 

এই বাস্তবতায় নতুন অর্থবছরে এমপিও-ভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঞ্চয়ী ও স্থায়ী আমানতে সুদের ওপর করহার বাড়ানোর প্রস্তাবের সমালোচনাও করেছেন শিক্ষাবিদরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ টিবিএসকে বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অন্যান্য সাধারণ মানুষের মতো শিক্ষকদেরও জীবন-জীবিকাও চাপে আছে। ঠিক এ সময় যদি আবার সেভিংস থেকে উৎসে কর ১০ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করা হয়, তাহলে তা হবে মরার উপর খাড়ার ঘা।" 

"অন্যদিকে সার্বজনীন পেনশন ব্যবস্থার ভেতরে শিক্ষকদের ঢোকানোর চেষ্টা চলছে, যার কারণে গণ-অসন্তোষ তৈরি হয়েছে। এমন অবস্থায় আবার সেভিংসের উপর হাত দিলে মানসিক বিরুপ প্রতিক্রিয়া হবে, যার কারণে শিক্ষকরা শ্রেণি কার্যক্রমে শতভাগ মনোযোগ দিতে পারবেন না।"

তিনি আরো বলেন, "জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য যদি শিক্ষকতার বাইরেও বেশিরভাগ শিক্ষককে ছোটাছুটি করতে হয়, তাহলে শিক্ষার্থীরা শিক্ষকদের শতভাগ পাবেন না।"

Related Topics

টপ নিউজ

শিক্ষা খাত / বরাদ্দ / প্রস্তাবিত বাজেট / ২০২৪-২৫ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • বছরের পর বছর বেতনহীন নন-এমপিও শিক্ষকরা, প্রভাব পড়ছে শিক্ষার মানে
  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা
  • বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দিচ্ছে বাজেট, তবে সাফল্য নির্ভর করছে কার্যকর বাস্তবায়নে: ফিকি
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net