Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
চলতি অর্থবছরের প্রথমার্ধে আয়কর আদায় বেড়েছে ১৬ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 January, 2024, 10:25 am
Last modified: 22 January, 2024, 12:07 pm

Related News

  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • বড় ছাড় দিলেও রাজস্ব আদায় কীভাবে বাড়বে, সে হিসাব দিলেন এনবিআর চেয়ারম্যান
  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

চলতি অর্থবছরের প্রথমার্ধে আয়কর আদায় বেড়েছে ১৬ শতাংশ

অবশ্য আয়কর আদায় বাড়লেও চলতি অর্থবছরের প্রথমার্ধে লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে আট হাজার কোটি টাকা কম আয়কর আদায় হয়েছে। এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬০ হাজার ৪১৭ কোটি টাকা। 
টিবিএস রিপোর্ট
22 January, 2024, 10:25 am
Last modified: 22 January, 2024, 12:07 pm
প্রচ্ছদ: টিবিএস

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আয়কর আদায় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫.৮২ শতাংশ বেড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, চলতি অর্থবছরের উল্লিখিত এই সময়ে আয়কর আদায় হয়েছে ৫১ হাজার ৮২৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৪ হাজার ৭৪২ কোটি টাকা।

অবশ্য আয়কর আদায় বাড়লেও চলতি অর্থবছরের প্রথমার্ধে লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে আট হাজার কোটি টাকা কম আয়কর আদায় হয়েছে। এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬০ হাজার ৪১৭ কোটি টাকা।

চলতি অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর মিলিয়ে এক লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে এনবিআরের। সে হিসেবে গত ছয় মাসে যা আদায় হয়েছে, পরবর্তী ছয় মাসে তার চেয়ে দ্বিগুণ আয়কর আদায় করতে হবে।

যে হারে আদায় হচ্ছে, তাতে এ লক্ষ্যমাত্রা অর্জন খুবই কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে আয়কর আদায়ের পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে গতকাল রবিবার (২১ জানুয়ারি) এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত একটি সূত্র জানায়, ফাঁকি বন্ধ করা ও মামলায় আটকে থাকা আয়কর আদায় বাড়াতে চেয়ারম্যান কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

এনবিআর সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত ট্যাক্স রিটার্ন জমা হয়েছে ১৮ লাখ ৮২ হাজার, যা আগের বছরের একই সময়ের তুলনায় চার লাখ বেশি।

আগামী ৩১ জানুয়ারি ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

আয়কর / ভ্রমণ কর / লক্ষ্যমাত্রা / অর্থবছর / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • বড় ছাড় দিলেও রাজস্ব আদায় কীভাবে বাড়বে, সে হিসাব দিলেন এনবিআর চেয়ারম্যান
  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net