Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 September, 2023, 09:50 am
Last modified: 19 September, 2023, 04:53 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে: অর্থমন্ত্রী
  • নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আমদানিতে সেলস কন্ট্রাক্টের সীমা তুলে দিতে চায় বাংলাদেশ ব্যাংক
  • রমজান উপলক্ষে ১০ পণ্য আমদানিতে নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ
  • অক্টোবরে পণ্য রপ্তানি কমেছে ৭.৪৩ শতাংশ
  • সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট নিয়ে মতবিরোধ, প্রথম দিনে ঢিলেঢালাভাব

আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

সোমবার (১৮ সেপ্টেবর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। 
টিবিএস রিপোর্ট
19 September, 2023, 09:50 am
Last modified: 19 September, 2023, 04:53 pm
ফাইল ছবি: টিবিএস

আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিকভাবে আমদানি করা পণ্যের দাম যাচাইয়ের জন্য আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

সোমবার (১৮ সেপ্টেবর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, "আমরা দেখেছি, অনেক ব্যবসায়ী ৫ রকমের পণ্য আনলেও আলাদা আলাদা আমদানি মূল্য উল্লেখ করছেন না। তারা সবগুলো পণ্যের মোট ইউনিট হিসাব করে গড়ে প্রতি ইউনিটের প্রাইজ কোড করে আমদানি করতে চাচ্ছেন। এভাবে তো চলতে পারে না। তাই, নতুন নির্দেশনায় আমরা বলে দিয়েছি, যেসব পণ্য আনা হবে সেগুলোর আলাদা আলাদা পণ্যের মানভেদে দাম উল্লেখ করতে হবে, যাতে আমরা পণ্যগুলোর দাম আন্তর্জাতিক বাজারের মূল্যতালিকা অনুযায়ী ঠিক আছে কিনা, তা যাচাই করতে পারি।"

সার্কুলারে বলা হয়েছে, আমদানি করা পণ্যের পূর্ণাঙ্গ বিবরণ, মান, ব্র্যান্ড, উৎপাদনের তারিখ, প্যাকেজিং সংক্রান্ত তথ্য ও গ্রেড (যদি থাকে), যা দ্বারা পণ্যের গুণগত মান পৃথক করা যায় এবং ইউনিট প্রতি মূল্য ও পরিমাণ উল্লেখ করতে হবে। একই প্রোফর্মা ইনভয়েস (পিআই)- এর মাধ্যমে একাধিক পণ্য আমদানির ক্ষেত্রেও এগুলো মানতে হবে। 

এছাড়া, ভিন্ন ভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে সাধারণভাবে সকল পণ্যকে একটি নির্দিষ্ট ইউনিট, যেমন– কেজি, লিটার অথবা পিস ইত্যাদিতে পরিমাপ না করে তাদের প্রকৃতি অনুযায়ী প্রযোজ্য ইউনিটে উপস্থাপন করতে হবে।

ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স (আইসিসি) কর্তৃক অনুমোদিত ইনকোটার্মস এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবহন ভাড়া যথাযথভাবে উল্লেখ করতে হবে।

আমদানি করতে চাওয়া পণ্য সুনির্দিষ্টভাবে চিহ্নিতকরণের জন্য হার্মোনাইজড সিস্টেম (এইচএস) কোডের ৮ ডিজিট পূর্ণরূপে উল্লেখ করতে হবে। 

হারমোনাইজড সিস্টেম কোড বিশ্বের অধিকাংশ দেশ দ্বারা স্বীকৃত এবং এটি আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য শনাক্তের জন্য এই কোড ব্যবহার করা হয়।

Related Topics

টপ নিউজ

পণ্য / পণ্য আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে: অর্থমন্ত্রী
  • নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আমদানিতে সেলস কন্ট্রাক্টের সীমা তুলে দিতে চায় বাংলাদেশ ব্যাংক
  • রমজান উপলক্ষে ১০ পণ্য আমদানিতে নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ
  • অক্টোবরে পণ্য রপ্তানি কমেছে ৭.৪৩ শতাংশ
  • সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট নিয়ে মতবিরোধ, প্রথম দিনে ঢিলেঢালাভাব

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net