Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
দাম কমাতে ৪ প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিল সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
18 September, 2023, 01:25 pm
Last modified: 18 September, 2023, 01:38 pm

Related News

  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা

দাম কমাতে ৪ প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিল সরকার

বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিগুলো কেবল বার্ড-ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জামুক্ত দেশ থেকেই ডিম আমদানি করতে পারবে।
টিবিএস রিপোর্ট
18 September, 2023, 01:25 pm
Last modified: 18 September, 2023, 01:38 pm
প্রতীকী ছবি: পিক্সাবে

স্থানীয় বাজারে দাম কমাতে ৪ প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।

কোম্পানি ৪টি হল– মেসার্স মিম এন্টারপ্রাইজ, টাইগার এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি এবং অর্নব ট্রেডিং। রোববার (১৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিগুলো কেবল বার্ড-ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জামুক্ত দেশ থেকেই ডিম আমদানি করতে পারবে।

কোম্পানিগুলোকে অবশ্যই সরকার-নির্ধারিত শুল্ক-কর পরিশোধ করতে হবে এবং যে দেশ থেকে তারা ডিম আমদানি করবে, সে দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিটি ডিমের চালানের জন্য ইস্যুকৃত বার্ড-ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা-মুক্ত শংসাপত্র দাখিল করতে হবে।

এর আগে আগস্টে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, দ্রুত দাম না কমলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে।

কয়েক মাস আগে ডিমের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাজার মনিটরিংয়ের ঘোষণা দেওয়ার পর আবারও কমতে শুরু করে এই নিত্যপণ্যের দাম। তবে এবার ডিমের দাম বেড়ে প্রতিপিস ১৫ টাকা পর্যন্ত হয়েছে। যদিও সরকার প্রতিপিস ডিমের দাম নির্ধারণ করেছে ১২ টাকা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম বলেন, খুচরা পর্যায়ে ডিমের দাম প্রতিপিস ১২ টাকার বেশি হওয়া উচিত নয়, যেহেতু প্রতিটি ডিমের উৎপাদন খরচ প্রায় ১০ টাকা ৫০ পয়সা।

এদিকে ডিম উৎপাদনকারীরা জানান, মহামারির আগে দেশে ডিমের দৈনিক উৎপাদন ছিল প্রায় ৫ কোটি পিস। কিন্তু মহামারি চলাকালীন দীর্ঘ লোকসানে অনেক খামার বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল জানিয়েছে, অনেক লেয়ার ফার্ম বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে দৈনিক ডিমের উৎপাদন ৪ কোটি পিসের নিচে নেমে এসেছে।

চাহিদা ও সরবরাহের এই পার্থক্যকে পুঁজি করে এক দল অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছে বলে অভিযোগ বাজার সংশ্লিষ্টদের। এমনকি কোনো কোনো কৃষকও বেশি দামে ডিম বিক্রি করছেন বলে জানান তারা।

ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আবু লুৎফি ফজলে রহিম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "চাহিদা ও সরবরাহের মধ্যে একটা বড় অমিল রয়েছে, কারণ আমরা জানি না আমাদের প্রকৃত চাহিদা কী। অনেক সময় দাম বেশি হলে উৎপাদন বাড়ে এবং যখন উৎপাদন বেশি হয়, তখন আবার দাম কমে যায়।"

"কিন্তু বর্তমানে ডিমের উৎপাদন খরচ বেশি হওয়া সত্ত্বেও প্রতিটি ডিমের খুচরা মূল্য ১৩ টাকার বেশি হওয়া অযৌক্তিক," যোগ করেন তিনি।

উৎপাদকদের মতে, বিভিন্ন উপকরণের দাম বাড়ায় ফিডের দাম বেড়েছে, এতে বেড়েছে উৎপাদন খরচও। 

তাই খরচ কমাতে ফিড উৎপাদনের বিকল্প উপাদান শুল্কমুক্ত উপায়ে আমদানি করতে চান ব্যবসায়ীরা।
 

Related Topics

টপ নিউজ

ডিমের দাম / ডিম / ডিম আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net