Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
২০২২-২৩ অর্থবছরে আয়কর আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯,১৮০ কোটি টাকা কম

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 July, 2023, 05:00 pm
Last modified: 07 July, 2023, 05:00 pm

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

২০২২-২৩ অর্থবছরে আয়কর আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯,১৮০ কোটি টাকা কম

রাজস্ব বোর্ড ২০২২-২৩ অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে আয়কর ও ভ্রমণ কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২২ হাজার কোটি টাকা। তবে ২০২২-২৩ অর্থবছর শেষে এনবিআর আদায় করতে পেরেছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। 
টিবিএস রিপোর্ট
07 July, 2023, 05:00 pm
Last modified: 07 July, 2023, 05:00 pm

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রমতে, আর্থিক গতিমন্থরতার কারণে ২০২২-২৩ অর্থবছরে আয়কর বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নেওয়া সত্ত্বেও লক্ষ্যমাত্রার চেয়ে ৯,১৮০ কোটি টাকা কম আদায় হয়েছে।

রাজস্ব বোর্ড ২০২২-২৩ অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে আয়কর ও ভ্রমণ কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২২ হাজার কোটি টাকা। তবে ২০২২-২৩ অর্থবছর শেষে এনবিআর আদায় করতে পেরেছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। 

২০২১-২২ অর্থবছরের চেয়ে ২০২২-২৩ অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর আদায় বেড়েছে প্রায় ১১ শতাংশ।

পুরো লক্ষ্যমাত্রা অর্জন করা না গেলেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আয়কর আদায়ের এই প্রবৃদ্ধিকে বিশেষজ্ঞরা ইতিবাচক অর্জন বলে মনে করেন।

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অর্থনৈতিক গতিমন্থরতা থাকা সত্ত্বেও আয়কর সংগ্রহের প্রবৃদ্ধি সন্তোষজনক।'

তিনি বলেন, 'আগের বছরগুলোতে সরকার পরবর্তী বাজেট ঘোষণার আগে সংশোধনের মাধ্যমে একটি অর্থবছরের জন্য রাজস্ব সংগ্রহেরর লক্ষ্যমাত্রা কমিয়েছিল। কিন্তু এ বছর তারা সেটি করেনি। লক্ষ্যমাত্রা কমিয়ে দিলে হয়তো কোনো ঘাটতি থাকত না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে অর্জনটা মন্দ নয়।'

এনবিআরের আয়কর আদায়ের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, অর্থবছরের প্রথম ১০ মাসে (২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের এপ্রিল) গড় মাসিক কর আদায় হয়েছে ৭,৮০০ কোটি টাকা। তবে গত দুই মাসে তা ছিল ১৭ হাজার ৫০০ কোটি টাকার কাছাকাছি।

সাধারণত অর্থবছরের শেষ মাসে বেশি রাজস্ব আদায় হয়। তবে সদ্যসমাপ্ত অর্থবছরের শেষ দুই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় বেশি ছিল।

একজন ঊর্ধ্বতন কর কর্মকর্তা টিবিএসকে বলেন, 'পর্যবেক্ষণ জোরদার করা সামগ্রিক আয়কর আদায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাছাড়া বকেয়া থেকে আদায়ও বেড়েছে, তার প্রভাবও পড়েছে।'

উল্লেখ্য, গত সাত অর্থবছরে আয়কর আদায় বেশ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরে যেখানে মোট ৫২ হাজার ৭৫৪ কোটি টাকার আয়কর আদায় হয়েছিল, সেখানে ৭ বছরের ব্যবধানে তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে আয়কর আদায় হয়েছিল ৬২ হাজার ৩৪০ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ৭২ হাজার ৮৯৯ কোটি টাকা, ২০১৯-২০ অর্থবছরে ৭৩ হাজার ৪ কোটি টাকা ও ২০২০-২১ অর্থবছরে আয়কর আদায় হয়েছিল ৮৫ হাজার কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

আয়কর / রাজস্ব আদায় / আয়কর আদায় / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net