Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে এডিপি বাস্তবায়নের হার ৬১.৭৩%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 June, 2023, 10:00 am
Last modified: 20 June, 2023, 10:05 am

Related News

  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • রমজানের বাজার সামলানোর চ্যালেঞ্জসহ বাড়তি আয়-ব্যয়ের চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার
  • প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার অভাব: সংশোধিত এডিপিতে স্বাস্থ্য ও শিক্ষায় ব্যাপক বরাদ্দ কমছে

২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে এডিপি বাস্তবায়নের হার ৬১.৭৩%

গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৬৪.৮৪ শতাংশ
টিবিএস রিপোর্ট
20 June, 2023, 10:00 am
Last modified: 20 June, 2023, 10:05 am

অর্থ ব্যয়ের সক্ষমতার অভাবে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাস শেষে (জুলাই-মে) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর মাত্র ৬১.৭৩ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে সরকার।

গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৬৪.৮৪ শতাংশ। 

সোমবার (১৯ জুন) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সংশোধিত এডিপিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর জন্য  সরকারি তহবিলের যে পরিমাণ বরাদ্দ রাখা হয়েছিল, মে মাস পর্যন্ত এ বরাদ্দের মাত্র ৫৭.৪১ শতাংশ অর্থ ব্যয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৬১.৭৩ শতাংশ। 

পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির কর্মকর্তারা বলেছেন, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কারণে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক প্রকল্প স্থগিত করা হয়েছে।

এছাড়া, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারের কৃচ্ছ্রতা নীতির কারণে নির্দিষ্ট কিছু প্রকল্পে তহবিল বরাদ্দ সীমিত করা হয়েছে; যার ফলে সামগ্রিক এডিপি বাস্তবায়নের হার প্রভাবিত হচ্ছে বলে উল্লেখ করেন তারা। 

আইএমইডি কর্মকর্তাদের মতে, এডিপি বাস্তবায়নে সরকারের বিভিন্ন কৌশল প্রণয়নের চেষ্টা সত্ত্বেও, মন্ত্রণালয় এবং বিভাগগুলো এটি কার্যকরভাবে বাস্তবায়নে নিজেদের সেই সক্ষমতা পুরোপুরিভাবে তৈরি করতে পারেনি।

অর্থছরের আলোচ্য সময়ে বৈদেশিক সহায়তা বরাদ্দের ৭০.৮৬ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে মন্ত্রণালয় ও বিভাগগুলো,যা এর আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৯.৫৯ শতাংশ। 

আইমএইডির তথ্য অনুযায়ী, ২২টি মন্ত্রণালয় ও বিভাগ, তাদের জন্য বরাদ্দ সরকারি তহবিলের অর্ধেকেরও কম অর্থ ব্যয় করতে পেরেছে। 

বৈদেশিক সহায়তা বরাদ্দের অর্ধেকও অর্থ ব্যয় করতে পারেনি এমন মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা ১৪টি।

অর্থবছরের ১১ মাসে নৌ পরিবহন মন্ত্রণালয় বৈদেশিক ঋণ বরাদ্দে মাত্র ২২.৭৬ শতাংশ অর্থ ব্যয় করতে পরেছে।
তবে, সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ এডিপি বাস্তবায়নে ভালো অবস্থানে রয়েছে। 

এরমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১১ মাসে বরাদ্দের ৯২.৫৮ শতাংশ অর্থ ব্যয় করেছে। এরপরে যথাক্রমে ভালো অবস্থানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (৭৬.৪১ শতাংশ), বিদ্যুৎ বিভাগ (৭৩.৪৯ শতাংশ) ও রেলপথ মন্ত্রণালয় (৭১.৮২ শতাংশ)।
 

Related Topics

টপ নিউজ

এডিপি / এডিপি বাস্তবায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • রমজানের বাজার সামলানোর চ্যালেঞ্জসহ বাড়তি আয়-ব্যয়ের চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার
  • প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার অভাব: সংশোধিত এডিপিতে স্বাস্থ্য ও শিক্ষায় ব্যাপক বরাদ্দ কমছে

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net