Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 February, 2026, 05:45 pm
Last modified: 16 February, 2026, 06:14 pm

Related News

  • ৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন; চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ মে
  • অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি ব্যয় কমেছে ৭,২৮৭ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু
  • সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় ধরা হয়েছে ৩,১০০ কোটি টাকা

৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%

তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে ছাত্র-জনতার অভ্যুত্থান, সরকার পতন এবং প্রশাসনে অস্থিরতা থাকলেও মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপিতে ৫৯,৮৭৬.৮৭ কোটি টাকা ব্যয় করতে সক্ষম হয়েছিল। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ব্যয় কমেছে ৯,৩২০.৫৮ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
16 February, 2026, 05:45 pm
Last modified: 16 February, 2026, 06:14 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপিতে ব্যয় হয়েছে মাত্র ৫০,৫৫৬.২৯ কোটি টাকা, যা গত ৯ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

এমনকি গত অর্থবছরের রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের সময়ের তুলনায়ও এবারের ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপি বাস্তবায়নের হালনাগাদ এই প্রতিবেদন প্রকাশ করেছে।

আইএমইডির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ২১.১৮ শতাংশ। এর আগে ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে এডিপির অর্থ ব্যয় হয়েছিল ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। এরপর থেকে প্রতি বছরই এই সময়ে ব্যয়ের পরিমাণ চলতি বছরের চেয়ে বেশি ছিল।

তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে ছাত্র-জনতার অভ্যুত্থান, সরকার পতন এবং প্রশাসনে অস্থিরতা থাকলেও মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপিতে ৫৯,৮৭৬.৮৭ কোটি টাকা ব্যয় করতে সক্ষম হয়েছিল। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ব্যয় কমেছে ৯,৩২০.৫৮ কোটি টাকা।

আইএমইডির তথ্যমতে, বিগত বছরগুলোতেও বাস্তবায়নের হার বর্তমানের চেয়ে সন্তোষজনক ছিল। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ২৭.১১ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৮.১৬ শতাংশ।

গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ২১.৫২ শতাংশ। আইএমইডির ওয়েবসাইটে থাকা বিভিন্ন অর্থবছরের উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরের এই বাস্তবায়ন হার সাম্প্রতিক ইতিহাসের সর্বনিম্ন।

উল্লেখ্য, স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়নসহ চলতি অর্থবছরের এডিপিতে মোট ২,৩৮,৬৯৫.৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে অর্থবছরের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও বরাদ্দের বড় একটি অংশই এখনো অব্যবহৃত রয়ে গেছে।
 
Related Topics

টপ নিউজ

এডিপি / এডিপি বাস্তবায়ন / বার্ষিক উন্নয়ন কর্মসূচি / আইএমইডি / ব্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • ৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন; চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ মে
  • অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি ব্যয় কমেছে ৭,২৮৭ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু
  • সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় ধরা হয়েছে ৩,১০০ কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net