Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
আইএমএফের ঋণ কর্মসূচি কিছু নীতি সার্বভৌমত্বের ক্ষেত্রে আত্মসমর্পণ: দেবপ্রিয় ভট্টাচার্য

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 April, 2023, 08:55 pm
Last modified: 29 April, 2023, 08:56 pm

Related News

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া
  • ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে পেট্রোলের ৪৩% ও ডিজেলের ৫৫% দাম বাড়ল
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

আইএমএফের ঋণ কর্মসূচি কিছু নীতি সার্বভৌমত্বের ক্ষেত্রে আত্মসমর্পণ: দেবপ্রিয় ভট্টাচার্য

তিনি বলেন, ‘আইএমএফ ঋণ নেওয়ার মাধ্যমে আমরা অন্তত কিছু নীতি সার্বভৌমত্বের ক্ষেত্রে আত্মসমর্পণ করেছি। আমরা তাদের শর্তাবলি মেনে নিয়েছি।’
টিবিএস রিপোর্ট
29 April, 2023, 08:55 pm
Last modified: 29 April, 2023, 08:56 pm
ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ইলাস্ট্রেশন: টিবিএস

আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচিকে দেশের কিছু নীতি সার্বভৌমত্বের আত্মসমর্পণ বলে মনে করেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিঙ্গুইশুড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিপিডি ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক যৌথভাবে আয়োজিত 'ট্যাক্সিং দ্য ডিজিটাল ইকোনমি: ট্রেড-অফস অ্যান্ড অপরচুনিটিজ' শীর্ষক এক সংলাপে বক্তব্য দেওয়ার সময় দেবপ্রিয় এ মন্তব্য করেন। তিনি বলেন, 'আইএমএফ ঋণ নেওয়ার মাধ্যমে আমরা অন্তত কিছু নীতি সার্বভৌমত্বের ক্ষেত্রে আত্মসমর্পণ করেছি। আমরা তাদের শর্তাবলি মেনে নিয়েছি।'

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা কর্মসূচি নেওয়ার মতো বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটির নির্বাচিত প্রতিনিধিসহ মূল স্টেকহোল্ডারদের পাশ কাটিয়ে নেওয়া হয়েছে।

'আইএমএফের ঋণ নেওয়ার অনুমোদন দেওয়ার আগে এ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হলো না। এমনকি মন্ত্রিসভার অর্থনীতিবিষয়ক মন্ত্রিসভা উপকমিটিতেও আলোচনা হয়নি।' 

স্থায়ী কমিটি কিংবা কেবিনেট সম্পৃক্ত ছিল না। জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা সই করলেন। তিনি প্রশ্ন রাখেন, 'বিদ্যুৎ-সারের দাম বেড়েছে, এর দায়িত্ব কে নেবে? জনপ্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়া এ ধরনের সংস্কার কীভাবে এগিয়ে যাবে?'

আইএমএফের মতো বিদেশি উন্নয়ন অংশীদারদের হস্তক্ষেপের কারণে দেশের ধীরগতির অর্থনৈতিক সংস্কারেরও সমালোচনা করেন এই অর্থনীতিবিদ।

সংস্কারে স্টেকহোল্ডারদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটানোর পাশাপাশি প্রধান অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলোতে রাজনৈতিক সম্পৃক্ততার ওপরও জোর দেন তিনি।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় সংলাপটিতে মূল বক্তব্য উপস্থাপন করেন সিপিডির ডিস্টিঙ্গুইশড ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

মূল বক্তব্যে মোস্তাফিজুর রহমান দ্রুত বর্ধনশীল ডিজিটাল অর্থনীতিকে করের আওতায় আনার পরামর্শ দেন।

তিনি সরকারকে গুগল, ফেসবুক, ইউটিউবসহ প্রযুক্তি জায়ান্টগুলোকে—যাদের এখনও এদেশে স্থানীয় ট্যাক্স নিবন্ধন অফিস নেই—জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করের আওতায় আনার জন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। 

Related Topics

টপ নিউজ

আইএমএফ / আইএমএফের ঋণ / সিপিডি / দেবপ্রিয় ভট্টাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া
  • ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে পেট্রোলের ৪৩% ও ডিজেলের ৫৫% দাম বাড়ল
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net