Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
৫ ইসলামী ব্যাংককে বড় আকারের দৈনিক ঋণের তথ্য পাঠানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 December, 2022, 10:30 am
Last modified: 17 December, 2022, 10:35 am

Related News

  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক

৫ ইসলামী ব্যাংককে বড় আকারের দৈনিক ঋণের তথ্য পাঠানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে ৫০ কোটি টাকা বা তার বেশি মূল্যের বড় ঋণ বিতরণ না করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
টিবিএস রিপোর্ট
17 December, 2022, 10:30 am
Last modified: 17 December, 2022, 10:35 am

ঋণ অনিয়মসহ নানা অভিযোগ থাকা দেশের ৫ ইসলামী ব্যাংককে দিনে ১০ কোটি বা তার বেশি পরিমাণ ঋণ দেওয়ার তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।  

ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক টিবিএসকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত ব্যাংকগুলোর কাছে মৌখিক ও লিখিতভাবে তথ্য চেয়ে থাকে। এর ধারাবাহিকতায় এই ৫ ইসলামী ব্যাংককে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। এটি আমাদের নিয়মিত কাজগুলোর একটি।"

এছাড়া, সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে ৫০ কোটি টাকা বা তার বেশি মূল্যের বড় ঋণ বিতরণ না করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ব্যাংক খাতের জন্য উপকারী উদ্যোগ উল্লেখ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি জাফর আলম বলেন, "আমাদের কাছে থাকা ১০ কোটি টাকার বেশি ঋণ বিতরণের তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানানোর জন্য লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সে অনুযায়ীই চলবো।"

"এছাড়া আমরা এখন এসএমইসহ ছোট ঋণ দেওয়ার প্রতি মনযোগী হবো। কারণ এসব ঋণের খেলাপী হওয়ার পরিমাণ খুবই কম এবং রিকভারিও ভালো," বলেন তিনি।

ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ ওঠায় শরীয়াভিত্তিক এই ব্যাংকগুলোর ওপর গ্রাহকদের আস্থার সংকট দেখা দিয়েছে। এ ধারাবাহিকতাতেই কেন্দ্রীয় ব্যাংক থেকে এমন কঠোর নির্দেশনা এলো।

নগদ সংকটে পড়ায় এই ৫ ইসলামী ব্যাংক তারল্য সহায়তার অংশ হিসেবে গত ৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে ৩৯৯৫ কোটি টাকা ধার নিয়েছে। পরদিন আরও ১২৫২ কোটি টাকা ঋণ নেয় দুই ব্যাংক। অবশ্য তারও একদিন পর ৫৯০ কোটি টাকা ফেরত দেয় ব্যাংকগুলো।  

গত সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশে ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পুনরায় পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

সাধারণত আর্থিক কেলেঙ্কারির কারণে আর্থিক পরিস্থিতির অবনতি হওয়া ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিজেদের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হলে আবার পর্যবেক্ষক সরিয়ে নেওয়া হয়।

চলতি বছর ইসলামী ব্যাংক নিয়ম লঙ্ঘন করে ৯ কোম্পানিকে ৭২৪৬ কোটি টাকা ঋণ দিয়েছে, এ অভিযোগের তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক।

Related Topics

টপ নিউজ

শরিয়া ভিত্তিক অর্থায়ন / ইসলামী ব্যাংক / কেন্দ্রীয় ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net