Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
দেশব্যাপী শুরু হলো কর সেবা মাস

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
01 November, 2022, 05:05 pm
Last modified: 01 November, 2022, 05:11 pm

Related News

  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • অর্থবছরের প্রথম ১১ মাসে এনবিআরের রেকর্ড ৩.৬০ লাখ কোটি টাকা রাজস্ব আদায় 
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

দেশব্যাপী শুরু হলো কর সেবা মাস

প্রতি বছর ৩০ নভেম্বর কর দিবস হিসেবে পালিত হচ্ছে এবং ওই দিনই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এরপর কেউ রিটার্ন জমা দিতে হলে তাকে প্রতি মাসের জন্য মোট করের ২ শতাংশ হারে সুদ গুনতে হবে। 
টিবিএস রিপোর্ট 
01 November, 2022, 05:05 pm
Last modified: 01 November, 2022, 05:11 pm

আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের সেবা দিতে আয়কর মেলার বদলে দেশব্যাপী আজ থেকে শুরু হয়েছে কর সেবা মাস। 

দেশের ৩১টি কর জোনের সাড়ে ছয়শ ট্যাক্স সার্কেল অফিসে করদাতারা মাসব্যাপী কর রিটার্ন জমার ক্ষেত্রে এ সেবা পাবেন। একইসঙ্গে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন ) নেওয়াসহ অন্যান্য সেবাও পাওয়া যাবে। 

আজ মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে করসেবা মাস উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা ট্যাক্স অফিসে আয়কর মেলার পরিবেশ তৈরি করব। করদতারা এখন স্বাচ্ছন্দ্যে তাদের ট্যাক্স রিটার্ন জমা দিতে পারছেন'। 

এসময় এনবিআর চেয়ারম্যান আরো জানান, ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাজধানীর অফিসার্স ক্লাব, সচিবালয়ে বুথ ও হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে সংশ্লিষ্ট কর অফিসের করদাতাদের সেবা দেওয়া হবে। 

শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে ২০ নভেম্বর থেকে চার দিন এবং ঢাকা সেনানিবাসে ৮ ও ৯ নভেম্বর আলাদা বুথ স্থাপন করে করসেবা দেওয়া হবে। এছাড়া, মাসব্যাপী আয়কর বিষয়ে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানোর কথাও জানানো হয় এনবিআর- এর পক্ষ থেকে। 

২০১০ সাল থেকে করমেলার মাধ্যমে করদাতাদের কাছ থেকে রিটার্ন জমা নেওয়া শুরু হয়। তবে ২০২০ সালের কোভিড পরিস্থিতিতে তা বাতিল করা হয়। এ পর তা আর চালু করা হয়নি।

প্রতি বছর ৩০ নভেম্বর কর দিবস হিসেবে পালিত হচ্ছে এবং ওই দিনই কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এরপর কেউ রিটার্ন জমা দিতে হলে তাকে প্রতি মাসের জন্য মোট করের ২ শতাংশ হারে সুদ গুনতে হবে। 

চলতি অর্থবছর এনবিআর বেশকিছু পদক্ষেপ নেওয়ার কারণে আয়কর রিটার্ন জমার পরিমাণ অনেক বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

চলতি বছর থেকে সব টিআইএন-ধারীর ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া ৩৮ ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে; নইলে যে প্রতিষ্ঠান প্রমাণপত্র দেখার দায়িত্বে থাকবে- তাদের ওপর জরিমানা বর্তাবে। 

বর্তমানে দেশে ই-টিআইএন-ধারীর সংখ্যা প্রায় ৮০ লাখ। এরমধ্যে গত বছর রিটার্ন জমা দিয়েছে প্রায় ২৫ লাখ। চলতি বছর এই সংখ্যা বেড়ে ৪০ লাখ ছাড়াতে পারে বলে মনে করছে কর বিভাগ।
 

Related Topics

টপ নিউজ

আয়কর রিটার্ন / করসেবা মাস / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • অর্থবছরের প্রথম ১১ মাসে এনবিআরের রেকর্ড ৩.৬০ লাখ কোটি টাকা রাজস্ব আদায় 
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net