Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
পেপার প্রোসেসিং কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তদন্তের নির্দেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 September, 2022, 11:00 am
Last modified: 11 September, 2022, 11:21 am

Related News

  • পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে শেয়ারবাজার সূচক
  • শুল্ক নিয়ে আলোচনা করতে মরিয়া দেশগুলো ‘আমার পা*য় চুমু দিচ্ছে’: ট্রাম্প
  • ধসের মুখে ট্রিলিয়ন ডলারের শেয়ার বাজার: সংকটে ভারতের মধ্যবিত্তরা
  • এআই চ্যাটবট দুনিয়ায় ডিপসিকের উত্থান: ধস নামল এনভিডিয়াসহ শীর্ষ প্রযুক্তি কোম্পানির শেয়ারে
  • বিদেশি ও পরিবার কেন্দ্রিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার আহ্বান অর্থ উপদেষ্টার

পেপার প্রোসেসিং কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তদন্তের নির্দেশ

মাগুরা গ্রুপের এই কোম্পানিটি গত বছরের জুনে ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) বাজার থেকে মূল মার্কেটে ফিরে আসে; তখন এর প্রতিটি শেয়ারের দাম ছিল ১৭.৬ টাকা। 
টিবিএস রিপোর্ট
11 September, 2022, 11:00 am
Last modified: 11 September, 2022, 11:21 am

পেপার ও প্রিন্টিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির শেয়ারের সাম্প্রতিক দাম বৃদ্ধির বিষয়ে তদন্তে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন সূত্র। 

মাগুরা গ্রুপের এই কোম্পানিটি গত বছরের জুনে ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) বাজার থেকে মূল মার্কেটে ফিরে আসে; তখন এর প্রতিটি শেয়ারের দাম ছিল ১৭.৬ টাকা। 

করোনার কারণে কোম্পানির মূল ব্যবসা ক্ষতিগ্রস্থ হলেও শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে।

মূল মার্কেটে ফেরার তিন মাসের মাথায় ২০২১ সালের ৮ সেপ্টেম্বর প্রতিটি শেয়ার দাম দাঁড়ায় ২৫৩ টাকা এবং চলতি বছরের ২০ ফেব্রুয়ারি কোম্পানির প্রতিটি শেয়ার দাম বেড়ে দাঁড়ায় ৩১৩ টাকায়।

এরপর শেয়ার দাম কমতে কমতে গত ১০ আগস্ট প্রতিটি শেয়ার দাম দাঁড়ায় ১৭৫ টাকায়।

গত ২৫ আগস্ট শেয়ারের দাম আবার বেড়ে দাঁড়ায় ২৭২ টাকায়। তবে গত বৃহস্পতিবার কোম্পানির শেয়ারের দাম আবারও কমে দাঁড়ায় ২২২ টাকায়।

অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের এক অনুসন্ধানের জবাবে গত ২৩ আগস্ট কোম্পানি জানিয়েছে, শেয়ার দাম বৃদ্ধির বিষয়ে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই।

ঋণ জটিলতা এড়াতে স্পন্সর-ডিরেক্টরদের শেয়ার বিক্রি

করোনায় ব্যবসায় ক্ষতি হওয়ায় ব্যাংক ঋণ নিয়ে জটিলতায় পড়ে পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। 

ব্যবসায় ভালো না হওয়ায় কোম্পানিটি ব্যাংক খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়ে। তবে কোম্পানির এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু ব্যাংক ঋণ পরিশোধের জন্য স্পন্সর-ডিরেক্টরদের শেয়ার বিক্রির অনুমতি দেয় কমিশন।

কমিশনের অনুমতি নিয়ে কোম্পানির তিন স্পন্সর-ডিরেক্টর ৯ লাখ ৩৬ হাজার ৯৮০ শেয়ার বিক্রি করেছেন।

কমিশনের অনুমতির পর, কর্পোরেট ডিরেক্টর বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপ এবং মাগুরা গ্রুপ যথাক্রমে ৪.৩৬ লাখ এবং ৪ লাখ শেয়ার বিক্রি করেছে। এদিকে, পৃষ্ঠপোষক-পরিচালক মোস্তফা কামাল মহিউদ্দিন বিক্রি করেছেন ১ লাখ ৯৮০ শেয়ার। 

কোম্পানিটি বলছে, বিক্রির অর্থ সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান শাখায় ব্যাংক ঋণের দায় সমন্বয়ের জন্য ব্যবহার করা হয়েছে।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

পরবর্তীতে ব্যবসায়িক পরিস্থিতি অবনতির কারণে কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়।
এর ফলে কোম্পানিকে মূল মার্কেট থেকে ওটিসি মার্কেটে স্থানান্তর করা হয়।
কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০ কোটি ৪৫ লাখ টাকা, যার মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৬০০টি।

জুন, ২০২২ অনুযায়ী, উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ০.৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৪.৪৬ শতাংশ শেয়ার।
 
Related Topics

টপ নিউজ

পেপার প্রোসেসিং কোম্পানি / শেয়ার বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে শেয়ারবাজার সূচক
  • শুল্ক নিয়ে আলোচনা করতে মরিয়া দেশগুলো ‘আমার পা*য় চুমু দিচ্ছে’: ট্রাম্প
  • ধসের মুখে ট্রিলিয়ন ডলারের শেয়ার বাজার: সংকটে ভারতের মধ্যবিত্তরা
  • এআই চ্যাটবট দুনিয়ায় ডিপসিকের উত্থান: ধস নামল এনভিডিয়াসহ শীর্ষ প্রযুক্তি কোম্পানির শেয়ারে
  • বিদেশি ও পরিবার কেন্দ্রিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার আহ্বান অর্থ উপদেষ্টার

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net