Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বিদেশি ও পরিবার কেন্দ্রিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার আহ্বান অর্থ উপদেষ্টার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2025, 02:30 pm
Last modified: 07 January, 2025, 02:45 pm

Related News

  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

বিদেশি ও পরিবার কেন্দ্রিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার আহ্বান অর্থ উপদেষ্টার

আজ মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
টিবিএস রিপোর্ট
07 January, 2025, 02:30 pm
Last modified: 07 January, 2025, 02:45 pm
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ছবি: টিবিএস

শুধু রাষ্ট্রত্ব নয় বিদেশি ও পারিবারিকভাবে পরিচালিত বড় কর্পোরেট প্রতিষ্ঠানকেও পুঁজিবাজারে আসতে উৎসাহ দেওয়ার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই কার্যালয়ে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "বাজারে ভালো কোম্পানির সংখ্যা না বাড়ালে কীভাবে বেইজ বড় হবে। বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করবেন।"

তিনি বলেন, "দেশীয়, সরকারি ও বিদেশি প্রতিষ্ঠানকে তালিকায় আনতে উদ্যোগ তো আছে।"

বাজারে আস্থা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে মন্তব্য করে সাংবাদিকদের সালেহ উদ্দিন বলেন, "এখন শুধু সংস্কার হচ্ছে। আমরা নতুন কোনো নীতিমালা করছি না। কাউকে সুবিধা দিতে, কিছু শেয়ার দর বাড়িয়ে দিতে আগে যেভাবে পলিসি হয়েছে, তা করা হবে না।"

তিনি বলেন, "ইতোমধ্যে অনেক মেজারস(পদক্ষেপ) নেওয়া হয়েছে। তারল্যসহ নানা ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। ব্রোকারের হাউজ, দুই স্টক এক্সচেঞ্জ ও বাজার সংশ্লিষ্টদের নিয়ে বসলাম। তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেছি। আমরা কনফিডেন্ট যে, বাজার ভালো হবে।"

এর আগে অনুষ্ঠিত সভায় অর্থউপদেষ্টা বাংলাদেশে ব্যবসা করা বিদেশি কোম্পানিকে তালিকাভুক্তিতে উৎসাহের পাশাপাশি প্রণোদনা দেওয়া প্রয়োজন বলে মনে করেন।

সভায় অংশ নেওয়া রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, "আমরা ফিসক্যাল ইনসেনটিভ অর্থাৎ বাজেটে শুল্কসহ বিভিন্ন ছাড় দেওয়ার কথা বলেছি। তাদের(বিদেশি প্রতিষ্ঠান) সুবিধা না দিলে তো আসবে না। তিনি(উপদেষ্টা) ফিল করেছেন, ইনসেনটিভ দিতে হবে।"

তিনি বলেন, "আমরা প্রত্যাশা করছি আগামী বাজেটে এরকম কিছু থাকবে। বর্তমান উপদেষ্টা তো এর আগে বৈঠক করে মূলধনি আয়ের উপর করছাড় দিয়েছেন। এরকম কিছু ইনসেনটিভ লাগবে দীর্ঘ মেয়াদে বাজারের উন্নয়নে।"

সভায় বিদেশি প্রতিষ্ঠান ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনতে সরকার, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে শুল্ক ও নীতি ছাড় দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন প্রতিনিধিরা।

পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়ানো ও খেলাপি ঋণ কমাতে ব্যাংক থেকে দীর্ঘ মেয়াদি অর্থায়ন নির্ভরতা কমিয়ে আনতে হবে মন্তব্য করে অর্থউপদেষ্টা বলেন, ''পৃথিবীর সব দেশে লং টার্ম ইনভেস্টমেন্ট পুঁজিবাজার থেকে হয়, ব্যাংক থেকে না। ব্যবসায়ীরা শুধু ব্যাংক থেকেই পুরো টাকা নিবেন, তা হয় না। নিজেদের অন্তত ২০ থেকে ৩০ শতাংশ থাকা উচিত। পুরোটা ডেট বেইজ(ঋণ নির্ভর) হলে কেমনে হয়।'

পুঁজিবাজার সংস্কারের গঠিত টাস্কফোর্স কাজ করছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ডিএসইতে এখনো কারসাজির সঙ্গে জড়িতরা আছে, তাদের রেখে আস্থা ফেরানো কীভাবে সম্ভব প্রশ্নে সালেহ উদ্দিন বলেন, "দু-এক জনের জন্য সংস্কারে প্রভাব পড়বে না। নীতিমালা বাস্তবায়নে যদি কেউ বাধা দেয়, তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।"

Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / ড. সালেহ উদ্দিন আহমেদ / অন্তর্বর্তী সরকার / স্টক এক্সচেঞ্জ / স্টক মার্কেট / শেয়ার বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net