Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
এআই চ্যাটবট দুনিয়ায় ডিপসিকের উত্থান: ধস নামল এনভিডিয়াসহ শীর্ষ প্রযুক্তি কোম্পানির শেয়ারে

আন্তর্জাতিক

বিবিসি, ব্লুমবার্গ
28 January, 2025, 10:50 am
Last modified: 29 January, 2025, 03:47 pm

Related News

  • টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে বাজারে পণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী
  • টাইম ট্রাভেলে ওয়াশিংটনকে রক্ষা আর ইরানের ওপর হামলা: ট্রাম্পের বিচিত্র ‘এআই’ পোস্টের জোয়ার
  • সস্তা চীনা প্রতিদ্বন্দ্বীদের হুমকিতে যুক্তরাষ্ট্রের এআই ল্যাবগুলো
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?

এআই চ্যাটবট দুনিয়ায় ডিপসিকের উত্থান: ধস নামল এনভিডিয়াসহ শীর্ষ প্রযুক্তি কোম্পানির শেয়ারে

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। তার সম্পদ কমেছে ২০ দশমিক ১ বিলিয়ন ডলার, যা তার মোট সম্পদের ২০ শতাংশ। 
বিবিসি, ব্লুমবার্গ
28 January, 2025, 10:50 am
Last modified: 29 January, 2025, 03:47 pm
ছবি: রয়টার্স

বিশ্ব প্রযুক্তি বাজারে আলোড়ন তুলেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত চ্যাটবট ডিপসিক। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে উন্মোচিত এ চ্যাটবটটি অ্যাপলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বিনামূল্যের অ্যাপ হিসেবে জায়গা করে নিয়েছে। 

ধস নামিয়েছে বিশ্বজুড়ে শেয়ারবাজারেও। এই ধাক্কায় বিশ্বের ৫০০ শীর্ষ ধনী ব্যক্তি সম্মিলিতভাবে ১০৮ বিলিয়ন ডলার হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। তার সম্পদ কমেছে ২০ দশমিক ১ বিলিয়ন ডলার, যা তার মোট সম্পদের ২০ শতাংশ। 

ডিপসিকের ব্যাপক জনপ্রিয়তা এবং তুলনামূলক কম খরচে এই এআই চ্যাটবটটির তৈরি করার বিষয়টি যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিগুলোর ওপর অর্থনৈতিক চাপ তৈরি করেছে। সিলিকন ভ্যালির বিনিয়োগকারী মার্ক অ্যান্ড্রেসেন ডিপসিককে এআই ক্ষেত্রে 'সবচেয়ে বিস্ময়কর ও চমকপ্রদ অগ্রগতি' হিসেবে অভিহিত করেছেন।

ডিপসিক দাবি করেছে, তাদের তৈরি এআই মডেল যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই প্রযুক্তি, যেমন চ্যাটজিপিটির সমতুল্য এবং তুলনামূলকভাবে অনেক কম খরচে তৈরি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন এই এআই মডেল তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ৬ মিলিয়ন ডলার, যেখানে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যয় দাঁড়ায় কয়েক বিলিয়ন ডলারে।

কম খরচের চ্যাটবট ডিপসিক এনে এআই বাজারে তোলপাড় ফেলে দিল চীনের কোম্পানি

ডিপসিক প্রতিষ্ঠা করেছেন চীনা উদ্যোক্তা লিয়াং ওয়েনফেং। হাংঝু ভিত্তিক এই কোম্পানি ২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু করে। 

তথ্যপ্রযুক্তি প্রকৌশল নিয়ে পড়াশোনা করা ৪০ বছর বয়সি লিয়াং, এনভিডিয়া এ১০০ চিপের বড় মজুদ সংগ্রহ করেন। এই চিপ বর্তমানে চীনে রপ্তানিতে নিষিদ্ধ হলেও তিনি প্রায় ৫০ হাজার চিপ সংগ্রহ করেছিলেন। বিশেষজ্ঞদের ধারণা, এই চিপগুলোর সঙ্গে সস্তা চিপ মিলিয়ে তিনি ডিপসিক তৈরি করেছেন। 

ডিপসিক অ্যাপটি মূলত চ্যাটজিপিটির মতোই কাজ করে। এটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন কাজ সহজ করতে সক্ষম। অ্যাপটির জনপ্রিয়তা এতোই বেড়েছে যে, এটি অ্যাপলের অ্যাপ স্টোরে বিনামূল্যের অ্যাপগুলোর মধ্যে প্রথম স্থান দখল করেছে। তবে কিছু ব্যবহারকারী নিবন্ধনের ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন।

অ্যাপটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে এর স্বতঃস্ফূর্ত লেখার ক্ষমতার জন্য। তবে এটি রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় এড়িয়ে চলে। যেমন, তিয়েনআনমেন স্কয়ারের ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে অ্যাপটি কোনো উত্তর দেয় না।

ডিপসিকের সাশ্রয়ী প্রযুক্তি মার্কিন কোম্পানিগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে, ক্ষতির সম্মুখীন হয়েছে চিপ নির্মাতা ও ডেটা সেন্টার কোম্পানিগুলো। প্রযুক্তি খাতে সামগ্রিকভাবে ৯৪ বিলিয়ন ডলার সম্পদ হ্রাস পেয়েছে, যা ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের মোট ক্ষতির ৮৫ শতাংশ। নাসডাক কম্পোজিট সূচক ৩ দশমিক ১ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৫ শতাংশ কমে গেছে।

বিশেষ করে এনভিডিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে যায়, যা মার্কিন ইতিহাসে এক দিনে কোনো কোম্পানির জন্য সবচেয়ে বড় ক্ষতি। শেয়ারের মূল্য ১৭ শতাংশ কমে যাওয়ার ফলে এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি থেকে তৃতীয় স্থানে নেমে আসে। এর বর্তমান বাজারমূল্য ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে আগে এটি ছিল ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

এছাড়া, অরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ২২ দশমিক ৬ বিলিয়ন ডলার খুইয়েছেন। ডেলের মাইকেল ডেল ১৩ বিলিয়ন ডলার এবং বিন্যান্সের চাংপেং ঝাও ১২ দশমিক ১ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ডিপসিক উন্নতমানের চিপের পরিবর্তে অপেক্ষাকৃত কম উন্নত সেমিকন্ডাক্টর চিপ ব্যবহার করে এই সফলতা অর্জন করেছে। এটি প্রমাণ করেছে, এআই প্রযুক্তি উন্নত করতে বিশাল বাজেট ও সর্বাধুনিক চিপ সবসময় অপরিহার্য নয়। ফলে উচ্চমানের চিপের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ডিপসিক / এআই অ্যাপ্লিকেশন / এআই চ্যাটবট / প্রযুক্তি প্রতিষ্ঠান / শেয়ার বাজার / এআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে বাজারে পণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী
  • টাইম ট্রাভেলে ওয়াশিংটনকে রক্ষা আর ইরানের ওপর হামলা: ট্রাম্পের বিচিত্র ‘এআই’ পোস্টের জোয়ার
  • সস্তা চীনা প্রতিদ্বন্দ্বীদের হুমকিতে যুক্তরাষ্ট্রের এআই ল্যাবগুলো
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net