Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
জ্বালানির দাম বৃদ্ধিতে পাম তেলের দাম বেড়েছে ৩৩ শতাংশ

অর্থনীতি

ওমর ফারুক
15 August, 2022, 09:50 am
Last modified: 15 August, 2022, 10:02 am

Related News

  • সব দিক থেকেই বাড়ছে জীবনযাত্রার ব্যয়
  • রাজধানীর বাজারে ডিমের ডজন ১৫০ টাকা, মাছ-সবজিতেও চরম অস্বস্তি
  • মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

জ্বালানির দাম বৃদ্ধিতে পাম তেলের দাম বেড়েছে ৩৩ শতাংশ

আন্তর্জাতিক বাজারে টানা দুইমাসেরও বেশি সময় ধরে দরপতন অব্যাহত থাকলেও দেশীয় বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম। 
ওমর ফারুক
15 August, 2022, 09:50 am
Last modified: 15 August, 2022, 10:02 am

মাত্র ৯ দিনের ব্যবধানে দেশে পাম তেলের দাম ৩৩ শতাংশ বেড়েছে। হঠাৎ করে এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আমদানিকারকরা গত ৫ আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকেই দায়ী করছেন। 

আন্তর্জাতিক বাজারে টানা দুইমাসের বেশি সময় ধরে দরপতন অব্যাহত থাকলেও দেশীয় বাজারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম। 

দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে পাম তেলের দাম মণপ্রতি (৪০ দশমিক ৯০ লিটার) দেড় হাজার টাকা পর্যন্ত বেড়েছে। রোববার (১৪ আগস্ট) প্রতিমণ পাম তেল বিক্রি হয়েছে ৬ হাজার টাকা দামে। যা জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগে চলতি মাসের প্রথম সপ্তাহেও (১ থেকে ৫ জুলাই পর্যন্ত) বিক্রি হয়েছে ৪ হাজার ৫০০ টাকায়।

ভোজ্যতেল আমদানিকারকরা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন ভাড়া ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে আবারও অস্থির হয়ে উঠেছে বেশির ভাগ ভোগ্যপণ্যের দাম। এরমধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজ্যতেল পাম অয়েলের।
 
দাম বৃদ্ধি প্রসঙ্গে ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের ডিজিএম প্রদীপ করণ বলেন, "বিশ্ববাজারে পাম তেলের দাম কমেছে সত্য। কিন্তু সেই সুফল আমরা ঘরে তুলতে পারছি না। কারণ বর্তমানে বাজারে যেসব তেল বিক্রি হচ্ছে, তা আগের দামে কেনা।" 

"তার ওপর দেড় থেকে দুই মাস আগে বুকিং করা এসব পণ্যের আমদানি মূল্য এখন পরিশোধ করতে হচ্ছে প্রতি ডলারে আগের চেয়ে ১৫ টাকা বেশি দামে। এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়তি পণ্য পরিবহন ভাড়া যোগ করতে হচ্ছে। সব মিলিয়ে তাই আগের চেয়ে দাম কিছুটা বেড়েছে", যোগ করেন তিনি। 

নাম প্রকাশ না করা শর্তে খাতুনগঞ্জের এক আমদানিকারক বলেন, "ডলার সংকট ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোজ্যতেলসহ প্রায় প্রতিটি ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে তা ঠিক। তবে স্থানীয় ব্যবসায়ীদের কারসাজিতে পাম তেলসহ আরও কয়েকটি পণ্যের দাম অস্থির হয়ে উঠছে।" 

তিনি আরও বলেন, "কোনো পরিস্থিতিকে কেন্দ্র করে খাতুনগঞ্জে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেলে কিংবা আরও বৃদ্ধির আশঙ্কা থাকলে, তখন বাজারে ওই পণ্যের বেচা-কেনা বেড়ে যায়। তবে ওই সময় পণ্যের যোগানে তেমন পরিবর্তন আসে না। কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এসও (সেলস অর্ডার) হাত বদল হয় বেশি। এই স্থানীয় ব্যবসায়ীদের কারণেই মূলত পাম তেলের বাজার বেশি অস্থির হয়েছে।" 

তবে আন্তর্জাতিক বাজারের বুকিং দর ও অন্যান্য বাড়তি খরচ যোগ করার পরেও দেশীয় বাজারের এই দাম খুবই অস্বাভাবিক বলে মনে করছেন পাইকারি ব্যবসায়ীরা। 

খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ী ও মেসার্স ইসমাইল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক বলেন, "বর্তমানে আন্তর্জাতিক বাজার থেকে কিনে দেশের বাজারে পৌঁছাতে প্রতিমণ পাম তেলের খরচ (পরিবহন ও রিফাইনিং খরচসহ) পড়ছে ৪ হাজার ৫০০ টাকা। কিন্তু ডলার সংকট ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে পণ্যটির মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে আমদানিকারকরা।"

এদিকে, আন্তর্জাতিক বাজারে চারমাস ধরে টানা নিম্নমুখী রয়েছে পাম তেলের দাম। ইনডেক্স মুন্ডির তথ্যমতে, রোববার বিশ্বাবাজারে প্রতিমণ পাম তেল বুকিং হয়েছে ৯৫৪ ডলারে। যা মার্চে ছিল সর্বোচ্চ ১ হাজার ৭৭৬ ডলার। সেই হিসেবে, গত চারমাসে আন্তর্জাতিক বাজারে পাম তেলের বুকিং দর কমেছে মণপ্রতি ৮২২ ডলার। 

তবে পাম তেলের বাজার অস্থির হলেও দীর্ঘদিন ধরে স্থির রয়েছে সয়াবিন তেলের দাম। দীর্ঘদিন ধরে বাজারে প্রতিমণ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৭ হাজার টাকা দামে। 

Related Topics

টপ নিউজ

পাম তেল / নিত্যপণ্য / দ্রব্যমূল্য / বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • সব দিক থেকেই বাড়ছে জীবনযাত্রার ব্যয়
  • রাজধানীর বাজারে ডিমের ডজন ১৫০ টাকা, মাছ-সবজিতেও চরম অস্বস্তি
  • মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net