Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
বিশ্ব অর্থনীতিতে মন্দা চলছে, হুঁশিয়ারি আইএমএফ প্রধানের

অর্থনীতি

টিবিএস ডেস্ক
28 March, 2020, 04:35 pm
Last modified: 28 March, 2020, 04:56 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া
  • যুদ্ধ কেবল ট্রাম্পই থামাতে পারেন, তেলের দাম ২০০ ডলার ছাড়ানো নিয়ে সতর্ক করলেন মিশরের প্রেসিডেন্ট

বিশ্ব অর্থনীতিতে মন্দা চলছে, হুঁশিয়ারি আইএমএফ প্রধানের

ক্রিস্টালিনা জর্জিয়েভার অভিমত, ছোটখাট পদক্ষেপে বিপর্যয় এড়ানো যাবে না। অন্যদিকে উত্তরণ নির্ভর করবে সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা এবং ভাইরাস মোকাবেলায় বিশ্ব কতটা সফল হয়- তার ওপর।
টিবিএস ডেস্ক
28 March, 2020, 04:35 pm
Last modified: 28 March, 2020, 04:56 pm

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা শুক্রবার কোভিড-১৯ ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি এখন মন্দার ঘরে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন। তবে এই মহাবিপদের মধ্য দিয়েই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বর্তমান সঙ্কট কাটিয়ে ওঠা সম্ভব- বিশ্বনেতাদের কাছ থেকে এমন উপলব্ধির আশাও প্রকাশ করছেন তিনি।

অর্থনৈতিক উত্তরণ এবং ভাইরাস মোকাবেলা- উভয় দিক থেকেই পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলে জানান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক দাতা সংস্থাটির প্রধান।

জর্জিয়েভা বলেন, বিশ্ব এখন মন্দার ঘূর্ণাবর্তে পড়েছে- এ কথা আমরা আগে থেকেই বলে আসছি। কোভিড-১৯ মন্দাকে স্রেফ বাস্তবতায় রূপ দিয়েছে। এখান থেকে উত্তরণ দুটি বিষয়ের ওপর নির্ভর করছে। প্রথমটি হলো সংক্রমণ প্রতিরোধ এবং অর্থনৈতিক সংকট সামাল দিতে পুরো বিশ্বের ঐক্যবদ্ধ পদক্ষেপ।

সিএনবিসির প্রতিনিধি সারা আইসেনকে তিনি আরও বলেন, আমি বর্তমান পরিস্থিতির মাঝেও কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি, অনেক বিশ্বনেতা এখন সহযোগিতার গুরুত্ব অনুধাবন করতে শুরু করেছেন। একমাত্র পুরো বিশ্বে ভাইরাসটিকে প্রতিরোধ করা গেলেই এর বিপর্যয়কর থাবা থেকে বিশ্ব অর্থনীতি মুক্তি পাবে।

এ সময় জর্জিয়েভা আরও বলেন, এই মুহূর্তে ছোটখাট পদক্ষেপ নেওয়া আন্তর্জাতিক নেতৃবৃন্দের উচিত হবে না। কারণটা আমরা সকলেই জানি, এটা নিঃসন্দেহে এক মহাবিপদ। বিশ্ব অর্থনীতির এমন স্থবির ও প্রাণচাঞ্চল্যহীন অবস্থা আগে কেউ কখনোই দেখিনি। তাই একে আমরা কিভাবে মোকাবেলা করব, সেটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ।

এদিকে বর্তমান বিশ্ব মহামারি মোকাবেলায় গত কয়েক সপ্তাহে আইএমএফ বেশ কিছু নজিরবিহীন বড় পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি করোনা বিস্তারে মানবিক এবং অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন বিশ্বের নানা দেশকে সহায়তা করতে নিজেদের এক লাখ কোটি ডলারের তহবিল প্রস্তুত আছে বলে ঘোষণা দিয়েছে ১৬ মার্চ।

এ সময় এক নোটে আইএমএফ প্রধান এই তহবিল থেকে সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে উদীয়মান এবং উন্নয়নশীল দেশগুলোকে প্রাধান্য দেওয়া হবে বলে উল্লেখ করেছিলেন।

সেখানে তিনি লিখেছিলেন, আইএমএফের 'বৈশ্বিক বিপর্যয় এবং জরুরি সাহায্য' নামের ওই তহবিল দরিদ্র দেশগুলোকে খেলাপি ঋণের বোঝামুক্ত হতে সহায়তা করবে। এর ফলে তারা নিজেদের রাজস্ব ও সম্পদ স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং ভাইরাস প্রতিরোধের যুদ্ধে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে।

Related Topics

টপ নিউজ

বিশ্ব অর্থনীতি / আন্তর্জাতিক মুদ্রা তহবিল / বিশ্বমন্দা / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া
  • যুদ্ধ কেবল ট্রাম্পই থামাতে পারেন, তেলের দাম ২০০ ডলার ছাড়ানো নিয়ে সতর্ক করলেন মিশরের প্রেসিডেন্ট

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net