Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
৯ মাসে বিকাশের লোকসান ১০৪ কোটি টাকা

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
31 October, 2021, 04:35 pm
Last modified: 31 October, 2021, 06:16 pm

Related News

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কৌশলগত বিনিয়োগ: যেভাবে সুফল পাচ্ছে বিকাশ
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা

৯ মাসে বিকাশের লোকসান ১০৪ কোটি টাকা

২০১৯ সালের পর থেকে বিকাশের আয় ও ব্যয়ের পরিমাণ বড়লেও তিন বছর যাবৎ প্রতিষ্ঠানটি নিট লোকসান গুনছে।
শাখাওয়াত প্রিন্স
31 October, 2021, 04:35 pm
Last modified: 31 October, 2021, 06:16 pm

সারাদেশে ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি নতুন নতুন সেবা যুক্ত করায় বিকাশের খরচের পরিমাণ বেড়েই চলেছে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১০৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০০ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটি এমএফএস সেবায় গ্রাহকের কাছ থেকে প্রতি হাজার টাকা লেনদেনে সর্বোচ্চ ১৮.৫ টাকা চার্জ আদায় করলেও গত তিন বছর ধরেই প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হচ্ছে।

গেল বছরের প্রথম নয় মাস (জানুয়ারি-সেপ্টেম্বর) লোকসানের পরিমাণ ছিল মাত্র ৫২ কোটি টাকা। চলতি বছরের একই সমেয় প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০৪ কোটি টাকা।

এই সময়ে প্রতিষ্ঠানটির মোট আয়ের পরিমাণ হলো ৪৮৭ কোটি টাকা। কিন্তু কর্মচারীদের বেতন ভাতা ও কর পরিশোধে ব্যয় হয়েছে ৫১৯ কোটি টাকা।

দেশে মোবাইল সেবা প্রদানকারী মাত্র ১৫টি প্রতিষ্ঠান ব্যাংকিং সেবা প্রদান করলেও এর বিপরীতে পুরো ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করছে মাত্র দুই থেকে তিনটি প্রতিষ্ঠান। তবে সেবাদান ও কার্যক্রমে শীর্ষে বিকাশের অবস্থান।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "দেশের ডিজিটাল সেবায় নতুন নতুন প্রযুক্তি আনতে বিকাশ কৌশলগত কারণে বিনিয়োগ বাড়াচ্ছে। নতুন এরিয়াতে ডিজিটাল সেবা যুক্ত হচ্ছে, যেখানে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এছাড়া এজেন্টদের প্রশিক্ষণ, হিউম্যান রিসোর্স, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করছে তারা। যার কারণে  গত কয়েক বছর ধরে লোকসান হচ্ছে। তবে বিনিয়োগকৃত খাতগুলো থেকে ইতোমধ্যে আমরা ভালো ফলাফল পাওয়া শুরু করেছি। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রবৃদ্ধি হওয়া শুরু করেছে। নিকট সময়ের মধ্যে আমরা ভালো পরিমাণে লাভের মুখ দেখব।"

তিনি আরও বলেন, "আমরা প্রতি ছয়মাস পরপর প্রতিবেদন প্রকাশ করি। আমাদের প্রতিষ্ঠানের মালিকানা স্বচ্ছ। মালিকানায় ওয়ার্ল্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংকসহ আরও ভালো ভালো প্রতিষ্ঠান যুক্ত। যারা মালিকানায় রয়েছেন তারা প্রযুক্তি সম্পর্কে ভালো জানেন, আর জেনেই এ খাতে বিনিয়োগ করছেন। আমাদের প্রতিষ্ঠান যে সময়ে লাভ করছিল তারা সে সময়ের লভাংশ না নিয়ে বিনিয়োগ করেছেন। কারণ অল্প সময়ের ব্যবধানে এখান থেকে ভালো লাভের মুখ দেখতে পারবেন।"

২০১১ সালে প্রতিষ্ঠিত মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ প্রথম থেকে লাভজনক প্রতিষ্ঠান হলেও ২০১৮ সালের পর আর লাভের মুখ দেখেনি। ওই বছরে বিকাশের নিট ইন্টারেস্ট ইনকাম করেছে ৫৭৩ কোটি টাকা। প্রতিষ্ঠানটি বছরজুড়ে খরচ করেছে ৪১৯ কোটি টাকা। সে হিসেবে ওই বছরে বিকাশের খরচের পর নিট আয় হয়েছে ৫৩ কোটি টাকা।

এরপর ২০১৯ সালের পর থেকে বিকাশের আয় ও ব্যয়ের পরিমাণ বড়লেও তিন বছর যাবৎ নিট লোকসান গুনছে। ২০১৯ সালে নিট লোকসান হয়েছে ৬৩ কোটি টাকা। একইভাবে ২০২০ সালেও তারা লোকসানের মুখে পড়ে। এদিকে চলতি বছরের প্রথম নয় মাসেই প্রতিষ্ঠানটি ১০৪ কোটি টাকার লোকসানে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মেজবাউল হক বলেন, "কোনো প্রতিষ্ঠানের ভ্যালুয়েশন করা হয় দুইটি পদ্ধতিতে, একটি আর্নিং ম্যাথোড আরেকটি গ্রোথ মেথোড। আইটি সেক্টরে গ্রোথ দিয়ে হিসাব করা হয়। যে জন্য কোম্পানিগুলোর লোকসান হলেও গ্রোথ ভালো করার জন্য চেষ্টা করে থাকে। কারণ প্রতিষ্ঠনটির গ্রোথ ভালো হলে ভবিষতে এর সুফল পাবে।"

তিনি আরও বলেন, "বিকাশের প্রতিদিনে গড়ে লেনদেন প্রায় এক কোটির কাছাকাছি। সে বিষয়টি চিন্তা করেই মনে হয় তারা সিস্টেমের উন্নয়নে অধিক বিনিয়োগ করছে। তবে আমরা নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের বিষয়ে মন্তব্য করতে পারি না। আমরা সবসময় দেখি গ্রাহকের টাকা কতটুকু সুরক্ষিত রয়েছে এবং তাদের অ্যাকাউন্টের টাকা অন্য কোথাও যাচ্ছে কি না।"

বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে দুই হাজার ১৪১ কোটি টাকা লেনদেন হচ্ছে। গত আগস্ট মাসের তথ্য অনুযায়ী এখন মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহক সংখ্যা ১০ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার। এরমধ্যে লেনদেনের দিক থেকে ৬৫ শতাংশ বিকাশ, ১৯ শতাংশ রকেট ও বাকি অংশ অন্যান্য ব্যাংকের দখলে রয়েছে। তবে নগদের লেনদের পরিমাণ দ্বিতীয় অবস্থানে থাকলেও তাদের লাইসেন্স না থাকায় তথ্য প্রকাশ করছেন না বাংলাদেশ ব্যাংক।

দেখা যায়, মোবাইল ব্যাংকিং সেবাদানে এখন সবচেয়ে বেশি বাজার বিকাশের দখলে আছে। এর মাধ্যমে সহজে টাকা পাঠানো সুবিধা, বিদ্যুৎ, গ্যাস, পানি ইন্টারনেট বিল, সেবামূল্য পরিশোধ, কেনাকাটার মূল্য পরিশোধসহ বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ব্র্যাক ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির ৫১ শতাংশ ইকুইটি শেয়ার রয়েছে। বাকি ইকুইটি শেয়ারের মধ্যে ২৯ শতাংশ রয়েছে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত মানি ইন মোশন এলএলসি, ৯.৯ শতাংশ রয়েছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) এবং বাকি ১০.১ শতাংশ সিঙ্গাপুরের আলিপের কাছে রয়েছে।

Related Topics

টপ নিউজ

বিকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ছবি: সংগৃহীত
    নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
    মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ছবি: সংগৃহীত
    চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩
  • ছবি: টিবিএস
    মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Related News

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কৌশলগত বিনিয়োগ: যেভাবে সুফল পাচ্ছে বিকাশ
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা

Most Read

1
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের

3
মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
বাংলাদেশ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net