Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
মাটির ব্যাংক থেকে ডিজিটাল সেভিংস: বিকাশ যেভাবে বদলে দিচ্ছে আর্থিক ব্যবস্থাপনা

অন্যান্য

টিবিএস রিপোর্ট
18 September, 2024, 02:30 pm
Last modified: 18 September, 2024, 02:33 pm

Related News

  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা
  • ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • তারুণ্য থাকে ৩০ পর্যন্ত: মস্তিষ্কের পরিবর্তনের জন্য চার গুরুত্বপূর্ণ বয়স 
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করল যে ১২ প্রতিষ্ঠান

মাটির ব্যাংক থেকে ডিজিটাল সেভিংস: বিকাশ যেভাবে বদলে দিচ্ছে আর্থিক ব্যবস্থাপনা

বিকাশ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা চার ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানে খুলেছেন ২৭ লাখের বেশি ডিপিএস
টিবিএস রিপোর্ট
18 September, 2024, 02:30 pm
Last modified: 18 September, 2024, 02:33 pm
ইনফোগ্রাফ: টিবিএস

বন্দরনগরী চট্টগ্রামে বসবাসকারী গৃহিণী শামসুন নাহার অন্য অনেক নারীর মতোই গৃহস্থালির খরচ থেকে একটি অংশ বাঁচিয়ে নিয়মিত সঞ্চয়ের চেষ্টা করেন। বহুদিন ধরেই তিনি এই সঞ্চয় করে আসছিলেন পরম যত্নে আগলে রাখা মাটির ব্যাংকে। তবে গত কয়েক বছরে তিনি অভ্যস্ত হয়ে উঠেছেন ডিজিটাল জীবনযাপনে, যা পরিবর্তন এনেছে তার সঞ্চয়ের অভ্যাসেও। অনলাইন ও ফেসবুক শপে কেনাকাটার পাশাপাশি দৈনন্দিন বিভিন্ন কেনাকাটাও করেন ডিজিটাল পেমেন্টে, বিশেষ করে বিকাশ-এর মাধ্যমে। 

"কয়েক মাস আগে বিকাশ-এর মাধ্যমে একটি বিল দিতে গিয়ে লক্ষ্য করলাম সপ্তাহে মাত্র ২৫০ টাকাও জমানো যাচ্ছে বিকাশ অ্যাপের মাধ্যমে। দেখা মাত্রই মনে ধরলো বিষয়টা, কারণ প্রতি সপ্তাহে মোটামুটি এই অঙ্কের টাকাই জমাই মাটির ব্যাংকে। তাই সময় নষ্ট না করে এক বছর মেয়াদি একটি সাপ্তাহিক ডিপিএস খুলে ফেলি বিকাশ অ্যাপে," বলছিলেন নাহার।

কিন্ডারগার্টেন পড়ুয়া দুই সন্তানের এই মা ডিপিএস খোলার কারণ সম্পর্কে বলেন, "বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, তাই তাদের রুম নতুন করে সাজানোর জন্যই মূলত বিকাশ অ্যাপের মাধ্যমে একটি ব্যাংকে ডিপিএসটি খুলেছি।" 

বিকাশ অ্যাপের এই উদ্ভাবনী সেবার প্রতি গ্রাহকদের আগ্রহই প্রমাণ করে কীভাবে ডিজিটাল আর্থিক সেবাগুলো নাহারের মতো সাধারণ মানুষদের দৈনন্দিন আর্থিক ব্যবস্থাপনাকে সহজ করে দিয়ে সঞ্চয় বৃদ্ধিতে সহায়তা করছে।

দেশের শীর্ষ এমএফএস প্রতিষ্ঠান বিকাশ তার প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাসিক ডিপিএস সেবা নিয়ে আসে ২০২১ সালে, আর সাপ্তাহিক ডিপিএস সেবা উন্মুক্ত করে এই বছরের প্রথমার্ধে। এখন পর্যন্ত গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে চার ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানে ২৭ লাখের বেশি মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন। 

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো – ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স।

বিকাশ অ্যাপে ডিপিএস খোলার এই প্রবণতা আর্থিক খাতে ডিজিটাল প্রযুক্তির সন্নিবেশের মাধ্যমে একটি ক্যাশবিহীন জীবনধারার দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। আর এই পরিবর্তনে প্রযুক্তি-নির্ভর তরুণরাই নেতৃত্ব দিচ্ছেন, যা সমাজের অন্যদের মাঝেও প্রভাব বিস্তার করছে। 

বিকাশের শক্তিশালী অ্যাপ, আধুনিক প্রযুক্তি, শীর্ষস্থানীয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ, প্রয়োজনীয় সব আর্থিক সেবা এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, গ্রাহকবান্ধব অ্যাপ ইন্টারফেস-সহ বিভিন্ন বিষয় সব পেশার মানুষকে বিকাশ-এর প্রতি আস্থা অর্জনে সহায়তা করেছে।

বর্তমানে বিকাশ অ্যাপে দুটি বাণিজ্যিক ব্যাংক– ঢাকা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক– এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স-এ ২৫০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত সাপ্তাহিক ডিপিএস খোলা যাচ্ছে। বিকাশ-ই বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতির এই সাপ্তাহিক ডিপিএস নিয়ে এসেছে। সমাজে সকল পেশার মানুষদের সহজে সঞ্চয় করার সুযোগ করে দেওয়ার জন্যই বিকাশ এই সেবা নিয়ে এসেছে।

বিকাশে যেভাবে খোলা যায় সাপ্তাহিক ডিপিএস

বিকাশ গ্রাহকেরা সাপ্তাহিক ডিপিএসে পাঁচ ধরনের কিস্তিতে অর্থ জমা রাখতে পারবেন। কিস্তিগুলো হচ্ছে— ২৫০ টাকা, ৫০০ টাকা, ১,০০০ টাকা, ২,০০০ টাকা ও ‌৫,০০০ টাকা। এসব সেভিংসের মেয়াদ ৬ মাস বা ১২ মাস। 

নতুন ডিপিএস খুলতে প্রথমেই বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে 'সেভিংস' আইকনে ক্লিক করতে হবে। তখন 'নতুন সেভিংস খুলুন' নামে একটি অপশন আসবে। সেটিতে ক্লিক করে সেভিংসের ধরন থেকে 'সাধারণ ডিপিএস' অপশন বেছে নিতে হবে। এরপর সঞ্চয়ের মেয়াদ ৬ মাস বা ১২ মাস বাছাই করে টাকা জমার ধরনে 'সাপ্তাহিক' এবং টাকার পরিমাণে প্রতি মাসে গ্রাহক যে পরিমাণ টাকা জমাতে ইচ্ছুক, সেটি নির্বাচন করতে হবে।

পরের ধাপে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের তালিকা থেকে গ্রাহকরা পছন্দ অনুযায়ী আইডিএলসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক বা ঢাকা ব্যাংক থেকে যেকোনো একটি নির্বাচন করবেন। এরপর সেভিংসের নমিনি–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর ডিপিএস-এর বিস্তারিত দেখে এবং নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে, বুঝে সম্মতি দিতে হবে।

সবশেষে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখলেই সেভিংসের আবেদন সম্পন্ন হবে। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলে বিকাশ ও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে চলে আসবে নিশ্চিতকরণ মেসেজ। একটি বিকাশ অ্যাপ থেকে একাধিক ডিপিএস খুলতে পারবেন যেকোনো গ্রাহক।

বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স থাকা সাপেক্ষে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয়ের টাকা যুক্ত হয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে। ডিপিএস-এর মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর বিকাশ অ্যাপেই মুনাফাসহ মূল টাকা পেয়ে যাবেন গ্রাহক। এই টাকা কোনো খরচ ছাড়াই ক্যাশ আউট করতে পারবেন গ্রাহক। তবে জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির আগেই কেউ চাইলে ডিপিএস সেবাটি বন্ধ করতে পারবেন। বিকাশ অ্যাপ থেকেই তা করা যাবে।

ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে দৈনিক বা সাপ্তাহিক মজুরিভিত্তিক পেশাজীবী, চাকরিজীবী, কৃষক, গৃহিণী, শিক্ষার্থী, এমনকি প্রবীণ নাগরিকরাও খুব সহজে কাগজপত্রের ঝামেলা এড়িয়ে বিকাশ অ্যাপে ডিপিএস খুলছেন। এই ডিপিএস খুলতে প্রয়োজন হয়না কোনো ব্যাংক অ্যাকাউন্টেরও।
 

Related Topics

বিকাশ / সঞ্চয় / আর্থিক সেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা
  • ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • তারুণ্য থাকে ৩০ পর্যন্ত: মস্তিষ্কের পরিবর্তনের জন্য চার গুরুত্বপূর্ণ বয়স 
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করল যে ১২ প্রতিষ্ঠান

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net