Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
হুইসেলব্লোয়ার’স বা ন্যায়পাল অফিসের কার্যক্রম শুরু করল সোনালী ব্যাংক 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 April, 2021, 09:45 am
Last modified: 05 April, 2021, 12:24 pm

Related News

  • নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন: রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে এমডি পদে শুধু প্রার্থী মনোনয়ন দেবে সরকার, নিয়োগ দেবে পর্ষদ
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা

হুইসেলব্লোয়ার’স বা ন্যায়পাল অফিসের কার্যক্রম শুরু করল সোনালী ব্যাংক 

ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধেও অধস্তনরা ন্যায়পালের কাছে অভিযোগ করতে পারবে
টিবিএস রিপোর্ট
05 April, 2021, 09:45 am
Last modified: 05 April, 2021, 12:24 pm
ফাইল ছবি।

অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে সোনালী ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ জানাতে পারবেন। এ লক্ষ্যে দেশের সবচেয়ে বড় ব্যাংকটি হুইসেলব্লোয়ার'স বা ন্যায়পাল অফিসের কার্যক্রম শুরু করল।   

রবিবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য ও অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম কামরুল ইসলামকে ন্যায়পাল হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তাকে সহায়তা করবেন ব্যাংকের চিফ অডিট অফিসার এবং জেনারেল ম্যানেজার সমপর্যায়ের দু'জন কর্মকর্তা।  

হুইসেলব্লোয়ার'স প্রসঙ্গে জানতে চাইলে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অভ্যন্তরীণ দুর্নীতির ক্ষেত্রে অনেক সময় নিচের দিকের কর্মকর্তারা উপরের পর্যায়ের কর্মকর্তাদের তথ্য দিতে ভয় পায়'। 

'এখন থেকে তারা ন্যায়পালের কাছে যে কোন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে। তাতে তাদের মধ্যে আর ভয় কাজ করবে না। এমনকি ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধেও তার অধস্তনরা ন্যায়পালের কাছে অভিযোগ করতে পারবেন'।   

ন্যায়পাল ব্যবস্থা চালু হওয়ার ফলে সোনালী ব্যাংকের নারী কর্মীরা আগের চেয়ে আরো বেশি সুরক্ষিত থাকবেন। যে কোন ধরনের সমস্যার মুখোমুখি হলে তারা ন্যায়পালের কাছে অভিযোগ করতে পারবেন বলে জানান চেয়ারম্যান। তিনি বলেন, পুরুষ কর্মী দ্বারা হয়রানির শিকার হলে দ্বিধাদ্বন্দ্ব না করে নারী কর্মীদের উচিত হবে ন্যায়পালে কাছে জানানো।   

উল্লেখ্য, সম্প্রতি নারী কেলেঙ্কারির ঘটনায় এক কর্মকর্তাকে বরখাস্ত করার পর গেল ১৬ মার্চ সোনালী ব্যাংক, কর্মীদের নারী-পুরুষদের মধ্যে অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলার পরামর্শ দিয়ে দেশের সবগুলো শাখায় চিঠি দিয়েছে।  

ব্যাংকটির চেয়ারম্যান আরো জানান, ন্যায়পালের কাছে যেসব অভিযোগ জমা পড়বে, সেগুলো যাচাই বাছাই করে তদন্ত করে, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় শাস্তির সুপারিশ করবে ন্যায়পাল। সে অনুযায়ী প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে। 

সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ন্যায়পাল ব্যবস্থাকে বিরাট মাইলফলক হিসেবে উল্লেখ করেন জিয়াউল হাসান সিদ্দিকী। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই ব্যবস্থা শুধুমাত্র সোনালী ব্যাংকে কর্মরত কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। বাইরে কোন গ্রাহক বা ব্যক্তির অভিযোগ দায়েরের ক্ষেত্রে আলাদা অভিযোগ সেল আছে। 
 
 

Related Topics

টপ নিউজ

সোনালী ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন: রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে এমডি পদে শুধু প্রার্থী মনোনয়ন দেবে সরকার, নিয়োগ দেবে পর্ষদ
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net