Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
মহামারিতেও আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি আয়

অর্থনীতি

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
17 July, 2021, 10:20 am
Last modified: 17 July, 2021, 10:21 am

Related News

  • ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের আগে এপ্রিলের রপ্তানি তথ্য জানাল চীন, প্রবৃদ্ধি ১৪.১০ শতাংশ
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • রপ্তানি প্রবৃদ্ধি তুলনামূলক কম হওয়ায় চলতি হিসাবের ঘাটতি বেড়েছে
  • সনদ জটিলতা: আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

মহামারিতেও আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি আয়

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত বছরের ২৪ মার্চ থেকে ৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ৭ জুন থেকে ১৫ জুন পর্যন্ত পণ্য আমদানি বন্ধ রাখেন ভারতীয় ব্যবসায়ীরা।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
17 July, 2021, 10:20 am
Last modified: 17 July, 2021, 10:21 am
ফাইল ছবি

গেল বছর করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর দুই দফায় ২০ দিন বন্ধ থাকে দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এরপর মহামারির নেতিবাচক প্রভাবে ভারতে রপ্তানি হওয়া পণ্যের সংখ্যা কমতে থাকে। কেবল হিমায়িত মাছ, রড-সিমেন্ট আর ভোজ্য তেলের মতো হাতে গোনা কয়েকটি পণ্য দিয়ে সচল থাকে দুই দেশের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে পণ্যের সংখ্যা কমলেও ধীরে ধীরে বাড়তে থাকে রপ্তানির পরিমাণ।

২০২০-২১ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ৬৯৭ কোটি ৭০ লাখ ১৭৫৮ টাকার পণ্য। যা এর আগের অর্থবছরের তুলনায় ১৫৫ কোটি টাকারও বেশি। মূলত বেশি পরিমাণে মাছ রপ্তানি হওয়ার ফলে রপ্তানি আয় বেড়েছে। ২০২০-২১ অর্থবছরে ভারতে রপ্তানি হওয়া পণ্যের পরিমাণ ছিল ১৩ লাখ ২৩ হাজার ৯২৫ টন।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, স্থলবন্দর দিয়ে পাঙ্গাস, রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প, কার্ফু ও পাবদাসহ বিভিন্ন প্রজাতির হিমায়িত মাছ রপ্তানি হয় ভারতে। ২০২০-২০২১ অর্থবছরে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ টন মাছ রপ্তানি হয়েছে। এর মধ্যে গড়ে ৩০ টন ছিল পাঙ্গাস মাছ।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ১৯৯৫ সালে আখাউড়া স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২০১০ সালে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আখাউড়া স্থলবন্দর। এরপর থেকে প্রতিদিন কয়েক কোটি টাকার হিমায়িত মাছ, রড, সিমেন্ট, পাথর, প্লাস্টিক, তুলা, ভোজ্য তেল, কয়লা ও বিভিন্ন খাদ্যসামগ্রীসহ অর্ধশতাধিক পণ্য রপ্তানি হতে থাকে ভারতে। এসব পণ্য ত্রিপুরা থেকে সরবরাহ করা হয় দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোতে।

তবে উত্তর-পূর্ব রাজ্যগুলোর মধ্যে সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার ফলে বছর চারেক ধরে পণ্য আমদানি কমিয়ে দেন ভারতীয় ব্যবসায়ীরা। অবশ্য কমিয়ে দেওয়ার পরও প্রতিদিন গড়ে ২-৩ লাখ মার্কিন ডলার মূল্যের ১৫-২০ ধরনের পণ্য রপ্তানি হতো। কিন্তু করোনাভাইরাসের কারণে বন্দর দিয়ে রপ্তানিকৃত পণ্যের সংখ্যা আরও কমে যায়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত বছরের ২৪ মার্চ থেকে ৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ৭ জুন থেকে ১৫ জুন পর্যন্ত পণ্য আমদানি বন্ধ রাখেন ভারতীয় ব্যবসায়ীরা। পরবর্তীতে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে অন্য রাজ্য থেকে পণ্য না আসায় বাধ্য হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ, ভোজ্য তেল, রড, সিমেন্ট, তুলা ও কিছু খাদ্যসামগ্রী আমদানি শুরু করেন সেখানকার ব্যবসায়ীরা। এতে করে প্রাণ ফিরে পায় আখাউড়া স্থলবন্দর।

আখাউড়া স্থল শুল্ক স্টেশন থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০২০-২০২১ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ৬৯৭ কোটি ৭০ লাখ ১৭৫৮ হাজার টাকার পণ্য রপ্তানি হয়েছে। আর আগের ২০১৯-২০২০ অর্থবছরে রপ্তানি হয়েছিল পরিমাণ ছিল ৫৪২ কোটি ১৩ লাখ ২৯ হাজার ৯৩০ টাকার পণ্য।

ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে উত্তর-পূর্ব রাজ্যগুলোর মধ্যে অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় ত্রিপুরা ও এর আশেপাশের রাজ্যগুলোতে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর চাহিদা বেড়েছে। বিশেষ করে মাছের চাহিদা বেড়েছে কয়েকগুণ। ফলশ্রুতিতে রপ্তানি আয় বেড়েছে।

তবে রপ্তানি আয় বাড়লেও আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানির পরিমাণ আরও কমেছে। ২০২০-২১ অর্থবছরে ভারত থেকে ১ কোটি ৯ লাখ ৯২ হাজার ২১৮ টাকার শুটকি ও আদা আমদানি হয়েছে। এ থেকে সরকার রাজস্ব পেয়েছে ৩২ লাখ ৬৮ হাজার ১৯৮ টাকা। আর ২০১৯-২০ অর্থবছরে আমদানি হয়েছিল ১ কোটি ১৭ লাখ ৪৬৩৯ টাকার শুটকি। ওই অর্থবছরে রাজস্ব আয় হয় ৪০ লাখ ৪৯ হাজার ৮০৫ টাকা।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে। কিন্তু টাকার পরিমাণ বাড়লেও পণ্যের সংখ্যা ছিল কম। মূলত বেশি পরিমাণ মাছ রপ্তানির ফলে টাকার পরিমাণ বেড়েছে। তবে কী পরিমাণ মাছ রপ্তানি হয়েছে, আলাদা করে সেটির হিসেব করা হয় নি।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, "করোনার ভয়াবহতার কারণে ভারতের বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। সেজন্য ত্রিপুরা ও আশপাশের রাজ্যগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটানোর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বাড়িয়ে দেন সেখানকার ব্যবসায়ীরা। কারণ পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা না থাকলেও মাছসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ত্রিপুরাতে আসছিল না। ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে হিমায়িত মাছ। সেজন্য রপ্তানি আয় বেড়েছে"। 
 
 

Related Topics

টপ নিউজ

আখাউড়া স্থলবন্দর / আখাউড়া / রপ্তানি প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের আগে এপ্রিলের রপ্তানি তথ্য জানাল চীন, প্রবৃদ্ধি ১৪.১০ শতাংশ
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • রপ্তানি প্রবৃদ্ধি তুলনামূলক কম হওয়ায় চলতি হিসাবের ঘাটতি বেড়েছে
  • সনদ জটিলতা: আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net