Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বিশ্বের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত যাত্রীবাহী বিমানের সফল পরীক্ষামূলক উড্ডয়ন 

অর্থনীতি

টিবিএস ডেস্ক
27 September, 2020, 10:10 pm
Last modified: 27 September, 2020, 10:16 pm

Related News

  • আকাশেও কি যাত্রীবাহী বিমানের গতিসীমা নির্ধারিত?
  • যেভাবে পাইলট ছাড়াই ২০০ যাত্রী নিয়ে জার্মানি থেকে স্পেনে গেল এক বিমান
  • জীবাশ্ম জ্বালানির চেয়েও ক্ষতিকর ব্লু হাইড্রোজেন: গবেষণা
  • মুকেশ আম্বানি কি ভারতকে বিশ্বের হাইড্রোজেন জ্বালানির প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছেন?
  • উড়তে প্রস্তুত বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ বৈদ্যুতিক’ যাত্রীবাহী বিমান

বিশ্বের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত যাত্রীবাহী বিমানের সফল পরীক্ষামূলক উড্ডয়ন 

জিরোএভিয়ার মুখ্য নির্বাহী ভাল মিফতাখোভ এক বিবৃতিতে বলেন, ‘হাইড্রোজেন ফুয়েল সেল জ্বালানি উৎস হিসেবে ব্যবহার করা বেশকিছু পরীক্ষামূলক এর আগেও বিমান উড্ডয়ন হয়েছে। কিন্তু, তাদের বাণিজ্যিক যাত্রীধারণের সংখ্যা বাজারে প্রভাব ফেলার মতো ছিল না। তবে, আমাদের তৈরি পাইপার-এম অচিরেই বানিজ্যিকভাবে লাভজনকভাবে কার্বন শূন্য যাত্রী পরিবহনের সম্ভাবনায় নতুন দিগন্ত যোগ করেছে।’  
টিবিএস ডেস্ক
27 September, 2020, 10:10 pm
Last modified: 27 September, 2020, 10:16 pm
পাইপার এম- হাইড্রোজেন ফুয়েল সেল চালিত বিমান। ছবি: সিএনবিসি

হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির সমন্বয়ে তৈরি যাত্রীবাহী উড়োজাহাজ প্রথমবারের মতো সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। আকাশপথে যাত্রী পরিবহনের বাণিজ্যিক শিল্পকে কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যে এটি একটি বড় অগ্রগতি। 

জিরোএভিয়া সংস্থার তৈরি পাইপার এম-শ্রেণির বিমানটি ছয়জন যাত্রী পরিবহন করতে পারে। এতে এমন কিছু যন্ত্র সংযোজন করা হয়েছে, যা একাধারে হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে বিদ্যুৎশক্তি উৎপাদন করতে পারে। 

গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ইংল্যান্ডের একটি রানওয়ে থেকে উড্ডয়ন এবং অবতরণের পরীক্ষায় উত্তীর্ণ হয় এটি। 

জিরোএভিয়া সংস্থা জানায়, 'বিশ্বে এই প্রথমবার হাইড্রোজেন ফুয়েল সেল চালিত কোনো যাত্রীবাহী বিমান উড্ডয়ন করেছে।' অবশ্য, যাত্রী পরিবহনে সক্ষম এ প্রযুক্তির বেশকিছু বিমান ইতোমধ্যেই তৈরি হয়েছে। তবে এভিয়ার বিমানটি এপর্যন্ত সবচেয়ে বেশি যাত্রী পরিবহনের রেকর্ড করেছে।  খবর সিএনবিসির। 

ইতোপূর্বে, ২০১৬ সালে জার্মানির স্টুটগার্ড বিমান বন্দর  থেকে চারজন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল HY4 নামক একটি উড়োজাহাজ। জার্মান এরোস্পেস সেন্টার এবং তাদের সহযোগী শিল্প প্রতিষ্ঠানগুলো এটি তৈরি করে। 

গত বৃহস্পতিবার পাইপার এম- বিমান উড্ডয়ন করেছিল ইংল্যান্ডের ক্রানফিল্ড বিমান বন্দর থেকে। এখানেই জিরোএভিয়ার মূল গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র অবস্থিত। রাজধানী লন্ডন ৫০ মাইল উত্তরে অবস্থিত এলাকাটি। বিমানবন্দরের মালিক ক্রানফিল্ড বিশ্ববিদ্যালয়। 

জিরোএভিয়ার মুখ্য নির্বাহী ভাল মিফতাখোভ এক বিবৃতিতে বলেন, 'হাইড্রোজেন ফুয়েল সেল জ্বালানি উৎস হিসেবে ব্যবহার করা বেশকিছু পরীক্ষামূলক এর আগেও বিমান উড্ডয়ন হয়েছে। কিন্তু, তাদের বাণিজ্যিক যাত্রীধারণের সংখ্যা বাজারে প্রভাব ফেলার মতো ছিল না। তবে, আমাদের তৈরি পাইপার-এম অচিরেই বানিজ্যিকভাবে লাভজনকভাবে কার্বন শূন্য যাত্রী পরিবহনের সম্ভাবনায় নতুন দিগন্ত যোগ করেছে।'

তিনি আরও জানান, বর্তমানে জিরোএভিয়া হাইফ্লায়ার নামক এক প্রক্লপের আওতায় ইন্টেলিজেন্ট এনার্জি এবং ইউরোপীয়ান মেরিন এনার্জি সেন্টারের সঙ্গে একযোগে কাজ করছে। 
 
Related Topics

অফবিট / টপ নিউজ

হাইড্রোজেন জ্বালানি / যাত্রীবাহী বিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • আকাশেও কি যাত্রীবাহী বিমানের গতিসীমা নির্ধারিত?
  • যেভাবে পাইলট ছাড়াই ২০০ যাত্রী নিয়ে জার্মানি থেকে স্পেনে গেল এক বিমান
  • জীবাশ্ম জ্বালানির চেয়েও ক্ষতিকর ব্লু হাইড্রোজেন: গবেষণা
  • মুকেশ আম্বানি কি ভারতকে বিশ্বের হাইড্রোজেন জ্বালানির প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছেন?
  • উড়তে প্রস্তুত বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ বৈদ্যুতিক’ যাত্রীবাহী বিমান

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net